স্টাফ রির্পোটার
ফুলতলার মো. হিরন শেখ (৩৫) নামের এক ব্যবসায়ীকে মারধরের মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মাঞ্জারুল ইসলাম হুমায়ুন ওরফে হুমায়ুন মুন্সী (৪২) আদালতে আত্মসমর্পণ করেছেন।
গতকাল সোমবার সকালে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। হুমায়ুন মুন্সী খানজাহান আলি থানাধিন আটরা শেখ পাড়ার মৃত. আবুল মুন্সীর ছেলে। গত ৭ জানুয়ারি একই আদালত হুমায়ুন মুন্সীসহ ৩ জনকে কারাদ- প্রদান করে। রায় ঘোষণাকালে মো. সোহেল হোসেন ও আব্দুস সাত্তার মোল্যা আদালতের কাঠগড়ায় উপস্থিত এবং অভিযুক্ত মেম্বার হুমায়ুন মুন্সী পলাতক ছিলেন। সোহেল হোসেন খানজাহান আলি থানাধিন আটরা শেখ পাড়ার মিজানুর রহমান বাবুর ছেলে এবং সাত্তার মোল্যা মো. ইব্রাহিম মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ নভেম্বর ইউপি মেম্বার হুমায়ুন মুন্সী পাওনাদার মো. হিরণকে পাওনা টাকা দেবে বলে অফিসে ডেকে নিয়ে যায়। যাওয়ার সাথে সাথে আগে থেকে অবস্থান করা মেম্বারের সন্ত্রাসীরা লাঠি এবং দেশী অস্ত্র দিয়ে পাওনাদার হিরন শেখকে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার গলায় স্বর্ণের চেইন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১ ডিসেম্বর হিরন শেখের স্ত্রী সাবিনা খাতুন বাদী হয়ে খানজাহান আলী থানায় ইউপি মেম্বার হুমায়ুন মুন্সীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাদী পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন এ্যাড. মো. খুরশীদ আলম রাজু।











































