কুষ্টিয়ায় ভোটারদের তেল দিতে গিয়ে ধরা, গুনলেন জরিমানা
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
এক প্রার্থীর হয়ে ভোটারদের তেল দিতে গিয়েছিলেন এক কর্মী। তেলসহ ওই কর্মীকে ধরে পুলিশে দেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। গতকাল রোববার রাত ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার বারখাদা ১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দ-প্রাপ্ত রিয়াজুল ইসলাম ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। রবিউল কাউন্সিল পদে বোতল প্রতীকে নির্বাচন করছেন। রিয়াজুল বারখাদা পূর্বপাড়া এলাকায় মৃত শুকুর আলী ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ১৬ জানুয়ারি কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ হবে। বারখাদা ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম বোতল প্রতীকে অংশ নিচ্ছেন। গতকাল রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের দিয়ে এলাকার নারী ভোটারদের মাঝে তেলের বোতল বিতরণ করছেন। রাত ৯টার দিকে রিয়াজুল নারকেল তেলের বোতল বিতরণ করতে গেলে এলাকাবাসী তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। কুষ্টিয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেন, রিয়াজুল ইসলাম পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫–এর ১৭(ক) ধারা লঙ্ঘন করেছেন। এ কারণে তাঁকে দ- দেওয়া হয়েছে। আর তাঁর কাছ থেকে ১৭৪ বোতল নারকেল তেলের বোতল জব্দ করা হয়।
আওয়ামী নেতা শরীফ আব্দুল হান্নানের মৃত্যুবার্ষিকীতে নগর আওয়ামী লীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা শরীফ আব্দুল হান্নানের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সফিকুর রহমান পলাশ। মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীমের পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মো. ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল, জামিরুল হুদা জহর, এমরানুল হক বাবু, জহির আব্বাস, ঝলক বিশ্বাস, দিদারুল আলম, মাহামুদুল ইসলাম সুজন, সৈকত দাশ, রুমান আহমেদ, আব্দুল কাদের, শফিকুর রহমান, জালাল মোল্লা, কাজী পেয়ারু, জিয়াউর রহমান উজ্জল রায়, আব্দুর রহমান, মো. আমির হোসেন, শামীম সরদার, হারুন মুন্সি, মোহাম্মদ হোসেন মুন্না, মানিক সরদার, বায়তুল ইসলাম, ইকবাল হোসেন বিপ্লব, সিনহা হান্নান, শিউলি পারভীন, আল মাসুদ তালুকদার রিপন হাওলাদার, নুরুজ্জামান খোকন সহ দলের বিভিন্নি পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহেদ হুসাইন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকল বিরাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল ও আধুনিকায়ন, আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিলসহ বকেয়া সকল পাওনা পরিশোধ, দৈনিকভিত্তিক, বদলীসহ শ্রমিকদের উৎসব বোনাসসহ সকল বকেয়া পরিশোধ, বকেয়া ৬ সপ্তাহের মজুরী ও ইনক্রিমেন্টসহ জুলাই মাসের ২ দিনের মজুরী পরিশোধ এবং পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ ১৪ দফা দাবীতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে আজ ১১ জানুয়ারী সোমবার বিকেল ৪টায় খালিশপুর জুট মিলের প্রধান ফটকের সামনে গেট সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা মোজাম্মেল হক খান এবং সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑসিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসিন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা নেতা আঃ জলিল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আবদুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, জেলা সহ-সভাপতি রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা নেতা মিজানুর রহমান স্বপন, কৃষক সমিতির খুলনা জেলা সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, গণসংহতি আন্দোলন খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, জেলা যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কে এম হুমায়ুন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সম্পাদক অনিক ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা নেতা সবুজ হোসেন দুর্জয়, শ্রমিকনেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসেদ আলম শমসের, বদলী শ্রমিকনেতা আবদুর রাজ্জাক তালুকদার, কাজী মাহামুদ মিন্টু, ইলিয়াস হোসেন, রিপন সরদার, শামস শারফিন শ্যামন, মোঃ নওশের আলী, রানা মল্লিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীন দুঃশাসক ফ্যাসিবাদী সরকার লোকসানের খোঁড়াযুক্তি দেখিয়ে রাষ্ট্রায়ত্ব মালিকানাধীন ২৫টি পাটকল বন্ধ করে দিয়েছে। সরকার শ্রমিকদের কর্মহীন করে চরম নিষ্ঠুর খেলায় মেতেছে। স্বাধীনতার ৪৯ বছরে পাটকলের যে-লোকসান তা নিরাপরাধ শ্রমিকদের নয়। বর্তমান ও বিগত সকল সরকারের দুর্নীতিবাজ আমলাদের সৃষ্ট অবাধ লুন্ঠন-দুর্নীতি ও লুটপাটের ফলে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। বিজেএমসি ও মন্ত্রণালয়ের দুর্নীতি-ভ্রান্তনীতি-লুটপাট ও মাথাভারী প্রশাসনের কারণে পাটকলে লোকসান হচ্ছে। তাদের এই লোকসানের দায় নির্দয় ও নিষ্ঠুরভাবে শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার খেলা বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, পাটকল বন্ধের ফলে ক্ষতিগ্রস্ত হবে পাটশিল্পের সাথে যুক্ত প্রায় ৩ কোটি মানুষ। পাটকল বন্ধ হওয়ায় রাষ্ট্রায়ত্ব পাটকল আর পাট ক্রয় করবে না। এই সুযোগে ব্যক্তিমালিকানাধীন পাটকলগুলো সিন্ডিকেট করে যথেচ্ছভাবে পাটের দাম নিয়ন্ত্রণ করবে। এতে করে পাটচাষীরা পাটের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হবে। পাটকল বন্ধ হওয়ায় সামাজিক সা¤্রাজ্যবাদী ভারতে কাঁচা পাট পাচার আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে। অথচ বাংলাদেশ সরকার এক সময় এই পাটশিল্প বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতো। বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট-লুণ্ঠন ও অর্থ পাচারের ক্ষেত্রে গণবিরোধীদের ঐক্য থাকে অটুট। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিগত জোট সরকারের শ্রমিক স্বার্থবিরোধী পথে হাঁটছে। বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল আধুনিকায়নের জন্য প্রয়োজন ১ হাজার ২০০ কোটি টাকা। এই টাকা ভর্তুকি না দিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের (সোনালী করমর্দন) জন্য বরাদ্দ করা হয়েছে ৫ হাজার কোটি টাকা। অতীতেও এ রকম ঘটনা ঘটেছিল ২০০২ সালে। তখন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে এশিয়ার বিখ্যাত আদমজী পাটকল বন্ধ করে দেয়া হয়। তখন আদমজী পাটকল আধুনিকায়নের জন্য প্রয়োজন ছিল মাত্র ২০০ কোটি টাকা। অথচ তৎকালীন জোট সরকার বিশ্বব্যাংকের পরামর্শে ১৩শ কোটি টাকা ব্যয় করেছিল পাটকল বন্ধের জন্য। বর্তমানে এই সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তাই জনসম্মতিহীন সরকারের দেশ ও জনগণের প্রতি কোন দায় নেই। নেতৃবৃন্দ পাটকলসহ সকল রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে গণবিরোধী সরকারের ্িবরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, খুলনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, খুলনার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী লিয়াকত হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম জাফর ইকবালের সার্বিক পরিচালনায় ও যুগ্ম সম্পাদক এ্যাড. অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলার যুগ্ম দায়রা জজ এম এ সাঈদ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে থাকার পর দেশ স্বাধীন হলে দেশের মাটিতে পা রেখে আনন্দে কেঁদে ফেলে বলেছিলেন, আমি আমার নিজের ঠিকানায় ফিরে এসেছি। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে সাজাতে সকলকে আহ্বান করেছিলেন। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁরই সুযোগ্যা কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑবীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী গাউসুল হক, এ্যাড. কাজী মিরাজ হোসেন, অমিয় কান্তি পাল, শারমিন ইকবাল চৌধুরী, আসমা আক্তার, নিতীশ চন্দ্র রায়, কাজল ম-ল, এস এম মাজেদ জাহাঙ্গীর, যাদব সরকার, মিনা কবিরাজ, মোঃ আতিয়ার রহমান, মোঃ রফিকুল ইসলাম, অঞ্জনা রানী দে, সুকুমার হালদার, মোঃ ইয়ালিপ চৌধুরী, কাজী মৌমিতা হোসেন, পল্লবী ম-ল, পবিত্র প্রামান্য, সিলমী, পিউ প্রমুখ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গানে গানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ
তথ্য বিবরণী
কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও নিয়মিত ১০২০তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ সোমবার বিকালে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, ইমামরা সমাজের ধর্মীয় নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের প্রতি সবসময় সহানুভুতিশীল। সরকার ইমামদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমামদের জন্য কল্যাণ ফান্ড গঠন করেছেন। ইসলামে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতনের কোন স্থান নেই। ধর্মকে অপব্যাখ্য দিয়ে সমাজে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য ইমামদের প্রতি আহবান জানান মহাপরিচালক। ইসলামিক ফাউন্ডেশেন খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার পরিচালক আনিসুজ্জামান সিকদার এবং উপপরিচালক (প্রশাসন) মাওলানা মোঃ জাকির হোসেন। স্বাগত জানান খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক-কাম-মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মুহম্মদ মুজতবা। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট ৫০ ইমাম অংশগ্রহণ করেন। পরে মহাপরিচালক একই স্থানে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশেন আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে ইমামদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
বাগেরহাটে সাবেক এমপি মোজাম্মেল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরন সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট ১ ও ৪ আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেনের ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ স্মরন সভা অষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিনের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড আমিরুল আলম মিলন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন,যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, ফরিদা আক্তার বানু লুচি,সরদার ফখরুল আলম সাহেব,মনোয়ার হোসেন টগর,এ কে আজাদ হোসেন টিপু,সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু,মীর ফজলে সাঈদ ডাবলু,তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,কোষাধ্যক্ষ ও তাতী লীগের আহবায়ক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক শরিফা হেমায়েত,যুব লীগ নেতা মীর জয়েসি আশরাফি জেমস,শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের,ছাত্র লীগের সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশান,গোলাম কিবরিয়া নিপুসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তার একমাত্র পুত্র খুলনা বিশ^বিদ্যালয়ের প্রতিতোজসা শিক্ষক ড. মাহামুদ হাসান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ডাক্তার মোজাম্মেল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন ডাঃ মোজাম্মেল হোসেনের অভাব সহজেই পূরন হবার নয়। তার কর্মকান্ড ও আদর্শ শুধু বাগেরহাট বাসির কাছে নয় সারা দেশের বঙ্গবন্ধুর আদর্শের মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে। তারা আরো বলেন, ডাঃ মোজাম্মেল হোসেন ছিলেন বটবৃক্ষের মত। গত তিন যুগের ও বেশি সময় ধরে তিনি বাগেরহাট বাসি ও আওয়ামী লীগকে ছায়া দিয়ে রেখে ছিলেন। তা চিরদিন বাগেরহাট বাসী শ্রদ্ধাভরে স্মরন রাখবে। আলোচনা শেষে ডাঃ মোজাম্মেল হোসেনের আত্মার মাগফেরাত কামনা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ২০২০ সালের ১০ জানুয়ারি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য থাকা অবস্থায় ডাক্তার মোজাম্মেল হেসেন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাগেরহাটে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সেনাবাহিনী পক্ষ তেকে হত দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১১জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইষ্ট বেঙ্গলের সদস্যরা বাগেরহাটের ষাটগম্বুজ খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানা মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইষ্ট বেঙ্গলের ব্যাটালিয়ন এর মেজর মো. খাইরুল আমিন। লেফট্যানেন্ট আহমাদ শাহরিয়ার ফেরদৌস, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানা সভাপতি এসএম ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। দরিদ্রদের মাঝে তিনশ’রও বেশি শীতার্তকে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। শীতার্থরা সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যান এবং সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের মতো বহুমুখী জ্ঞান চর্চা ও গবেষণার জায়গা বিশ্বে আর কোথাও নেই: উপাচার্য
খভবর বিজ্ঞপ্তি
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে যোগদানকারী নবীন শিক্ষকদের (প্রভাষক) শিক্ষাদান বিষয়ে এক ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নবীন শিক্ষকদের বহুমুখী জ্ঞান চর্চায় আগ্রহী হতে হবে। একাধিক ভাষা জানতে পারলে বিভিন্ন ভাষায় রচিত মূল্যবান শিক্ষা ও গবেষণা উপকরণ দেশের জন্য অনুবাদের মাধ্যমে কাজে লাগানো সম্ভব। এতে করে দেশ উপকৃত হয়। তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের মতো বহুমুখী জ্ঞান চর্চা ও গবেষণার জায়গা বিশ্বে আর কোথাও নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি গবেষণায় ব্রত হতে হবে। গবেষণায় প্রবেশ মানে মুক্তা আহরণ, সত্যের সন্ধানে ছোটা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বৈশ্বিক জ্ঞান অর্জন ও চর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি নবীন শিক্ষকদের প্রতি ভালো শিক্ষক হওয়া, ভালো গবেষক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহবান জানান। পরে তিনি অংশগ্রহণকারী ৩৭ জন নবীন শিক্ষকের মধ্যে সনদ বিতরণ করেন। সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রোগ্রাম সকাল ১১ টায় উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এসময় সিইটিএল এর উপ-পরিচালক ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার উপস্থিত ছিলেন।
মোংলায় নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিয়েছেন বঙ্গবন্ধুর ভাগিনা খোকন শেরনিয়াবাদের প্রতিনিধি দল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদের নিদের্শনায় মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন তারই নিকট আত্মীয় সৈয়দ মোস্তাক আহমেদ মিঠু। বর্তমানে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় তিনি প্রতিনিধি পাঠিয়ে নৌকার প্রচারণা চালাচ্ছেন। মোংলায় তার হয়ে যিনি নৌকার প্রচারণার কাজ করছেন তিনি ষ্টিভিডরস কোম্পানী ইউনিয়ন এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও মোংলা বন্দর বার্থ ও শীপ অপারেটর এ্যাসোশিয়েশনের উপদেষ্টা। সোমবার দুপুরে স্থায়ী বন্দর এলাকার হোটেল পশুরে আয়োজিত প্রচারণামূলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোস্তাক আহমেদ মিঠু। মতবিনিমিয় সভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমান উপস্থিত হয়ে সকলের কাছে তার জন্য ভোট চান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেসার্স নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল, রহমান এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মশউর রহমান, ডা: ও সমাজসেবক লুৎফুল আলম বাবুল, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান তালুকদার।
রূপসায় শত্রুতার জের ধরে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন
স্টাফ রিপোর্টার
রূপসার নৈহাটীর কিসমত খুলনা খোড়ার বটতলাস্থ বর্ণমালা শিক্ষালয় ও বর্ণমালা ইসলামীয়া শিক্ষালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। ১০ জানুয়ারি রবিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃত একটি চক্র এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা জানিয়েছেন। ভুক্তভোগী সুত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ১টি স্টিলের আলমারি, ৪টি কাঠের আলমারি, টেবিল ২টি, ফ্যান ৪ টি, সিসি ক্যামেরা ২ টি ও সিসি ক্যামেরার ডিবিয়ার, পবিত্র কোরআন শরিফ ৪টি, অগনিত হাদিস শরিফের পাঠ্য পুস্তক, ১ লক্ষ টাকার শিক্ষার্থীদের নতুন বইখাতা, শিক্ষার্থীদের তৈরি করা নতুন ১২ সেট পোশাক সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার আসবাবপত্র অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরের দিন বেলা ১১ টার দিকে রূপসা থানা পুলিশ, কিসমত খুলনা ক্যাম্প পুলিশ, নৈহাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল ও প্যানেল চেয়ারম্যান আসাবুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। ওইদিন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আত তাছিন ঘটনার বিষয়ে অজ্ঞাত লোকজনের নামে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ ও মাওলানা আব্দুল্লাহ আত তাছিন বলেন, আমি রূপসা থানায় অজ্ঞাত লোকজনের নামে লিখিত অভিযোগ করেছি। তবে শত্রুতার জের এই কান্ডগুলো ঘটিয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মেরিনা খাতুন বলেন, এই প্রতিষ্ঠান নিয়ে শত্রুতা ছিলো। তবে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। রূপসা থানার এস আই মনোজ কুমার ঘোষ জানান, বৈদ্যুতিক শক সার্কিটের কোন নমুনা পাওয়া যায়নি। তবে এটি পরিকল্পিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
৩নং নৈহাটী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল এ প্রতিবেদকে বলেন, এ ঘটনাটি শত্রুতা বসত পরিকল্পিত ভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি কামনা করছি। ওই দিন ভোর রাতে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার আগেই পুড়ে বষ্মিভূত হয়ে যায়।
কেশবপুরে ৫৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক পুুুলিশ
আলমগীর হোসেন,কেশবপুর
পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দার বহনের সময় ৫৪ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে আটক করেছে কেশবপুর থানার চৌকস পুলিশ অফিসার ফজলে রাব্বির নেতৃত্বে এদকল পুলিশ। থানা সুত্র জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার ্উপপরিদর্শক ফজলে রাব্বি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সরসকাটি এলাকায় ইঞ্জিনভ্যানসহ চালক নজরুল ইসলামকে আটক করে। এসময় তার ইঞ্জিন ভ্যানের বডির নিচে সেটিং করে অভিনব কায়দার রাখা ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক নজরুল ইসলাম পাশ্ববর্তী কলারোয়া উপজেলার চানদা গ্রামের মৃত আফসার সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দার মাদক বহন করে আসছিল। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে।
ফকিরহাটে আইন শৃংখলা বিষয়ক কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আইন শৃংখলা বিষয়ক কমিটির সভা সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, এস এম আবুল হোসেন, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, অধ্যক্ষ বটু গোপাল দাশ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জীবন-কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা
তথ্য বিবরণী
ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা সোমবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তাঁকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কল্পনা করা যায় না। আমৃত্যু তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। তাঁর জীবনের ১৪টি বছর কারাগারে কেটেছে এবং তিনি দুইবার ফাঁসির মঞ্চ হতে ফিরে এসেছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। মেয়র আরও বলেন, দেশভাগের পূর্বে পাকিস্তান আন্দোলন, বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন বঙ্গবন্ধুর মাধ্যমেই সফল হয়েছে। জনগণের ওপর অগাধ বিশ^াস নিয়ে তিনি ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ করে পূর্বপাকিস্তানের ১৬৯টি মধ্যে ১৬৭টি আসনে জয়ী হন। ১৯৭১ সালে ৭ মার্চের ১৮ মিনিটের ভাষণে ঘুমন্ত জাতিকে স্বাধীনতার আকাঙ্খায় জাগিয়ে তোলেন। আলোচনা সভার গেস্ট অফ অনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ইসলাম ধর্মের কল্যাণ ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, রেডিও-টেলিভিশনে কোরআন তেলাওয়াত চালু, হজ্জ্ব যাত্রীদের জন্য সমুদ্রগামী জাহাজ ক্রয়, তাবলিগের বিশ^ ইজতেমা ও কাকরাইল মসজিদের জমি প্রদানসহ অসংখ্য কাজ করেছেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস এর গভর্ণর মাওলানা রুহুল আমিন এবং ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। আলোচনা সভায় স্বাগত জানান ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহীন বিন জামান। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ আলেমরা অংশগ্রহণ করেন।
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৪৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। সোমবার সকাল ১০ টার দিকে মেডিকেল কলেজ হাসপা- তালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎ- সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই নারীর নাম ফরিদা খাতুন (৩০)। তিনি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাঝাট গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
মোংলায় বিএনপির মেয়র প্রার্থী ও কর্মীদের প্রচারণায় বাধা ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ তুলে বর্তমান মেয়র জুলফিকার আলীর সংবাদ সম্মেলন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মো: জুলফিকার আলীর প্রচারণায় বাধা, হামলা, মারধর, নির্বাচনী কাজে ব্যবহৃত মালামাল ছিনিয়ে নেয়ার পাশাপাশি কর্মীদের বাড়ীঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডস্থ মেয়র প্রার্থী জুলফিকার আলী তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততোই প্রতিপক্ষরা আমার কর্মীদেরকে মারধর করছে, মাইক ও সেট ভাংচুর করা হচ্ছে, পোস্টার ছিড়ে ফেলছে, কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে ভাংচুর করা হচ্ছে। তিনি আরো বলেন, রবিবার রাতে পৌরসভার রাজ্জাক সড়কের হাজী আলমের বাড়ী, বাহারউদ্দিন সড়কের টুটুলের বাড়ী ও মুসলিম পাড়ার জাকিরের বাড়ীতে ভাংচুর করা হয়েছে। এছাড়া প্রত্যেক কর্মীর বাড়ীতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। সোমবার সকালে পৌর শহরের খোজেরডাঙ্গা এলাকায় ভোট চাইতে যাওয়া তার চার নারী কর্মী ফাতেমা (৩৫), মুন (২৫), মরিয়ম (৩০) ও রাবেয়া (২৭)কে বেদম মারপিট করে এবং তাদের কাছে থাকা সোনার গহনা ও মোবাইল ফোনসহ সকল মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া তাদের পরিহিত কাপড়চোপড়ও ছিড়ে ফেলে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এর আগে রবিবার রাতে মাদ্রাসা রোডে তার কর্মী কালু, রনি বাবুল ও শহীদকে মারধর করে তাদেও সাথে থাকা সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজনেরা। এছাড়া গত ২৯ ও ২৫ ডিসেম্বর দুই দফায় বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব মো: জুলফিকার আলীসহ তার কর্মীদের উপর হামলা হয়।
নির্বাচনকে ঘিরে পৌরসভার বাহিরের লোকজন বিশেষ করে এখানকার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশ উপজেলার মানুষ এসে ভয়ভীতি, হুমকি-ধামকি, মারপিটসহ সন্ত্রাসী কার্যকলাপ করছে বলে তিনি অভিযোগ করেন। বাহিরের লোকজন এখানকার ভোটারদের বাড়ী গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভীতি প্রদর্শন করছেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমি ভয় পাচ্ছি, অতি সত্বর যদি র্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও বিজিবি আগে ভাগে মাঠে না নামানো না হয় তাহলে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি দুই একদিনের মধ্যে আইনশৃঙ্খলরক্ষাকারী বাহিনীকে মাঠে নামানোর জন্য নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেছেন।
বিএনপির মেয়র প্রার্থীর কর্মীদের উপর হামলার ঘটনায় আহত নারী কর্মীদের দেখতে এবং ঘটনার তদন্তে গিয়ে সোমবার দুপুরে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আসিফ ইকবাল বলেন, এ বিষয়ে তদন্ত শেষে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনিয়মে চলছে ভূমিহীনদের ঘর নির্মাণের কাজ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, ঘর নির্মাণে নিন্মমানের ইট ব্যবহার, ভিত (মাটি) না খুঁজে সমতলভূমিতে ইট পেতে দেওয়াল গাঁথনি ও নির্মাণ কাজে সিমেন্টবালি কম ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভাটামালিকদের নানা ভয়ভীতি দেখিয়ে কমদামে ইট বিক্রিতে বাধ্য করার অভিযোগও রয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সরেজমিন উপজিলার শিরিলি এলাকায় নির্মানাধীন ঘর দেখতে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। ওই মৌজায় ৪১টি ঘর নির্মাণের কাজ চলছে। ঘরনির্মাণে অনিয়ম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা। এরআগে মাছনা এলাকায় ঘর নির্মাণে নিন্মমানের ইট ব্যবহার হতে দেখা গেছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সার্বিক তত্ত্বাবধানে চলছে ঘর নির্মাণের কাজ।
অভিযোগ রয়েছে, প্রতিটি ঘরের জন্য সরকার একলাখ ৭১ হাজার টাকা বরাদ্দ দিলেও সমুদয় টাকা ঘর নির্মাণের কাজে ব্যায় করা হচ্ছে না।
সরেজমিন শিরিলি মৌজায় গিয়ে দেখা যায়, ঘরনির্মাণের কাজ চলছে। ঘরের দেওয়াল গাঁথার কাজ অর্ধেক পর্যন্ত শেষ হয়েছে। পাশেই তিনস্থানে রাখা আছে নিন্মমানের কয়েক হাজার ইট। অধিকাংশ ঘরের গাঁথনির কাজে খারাপ ইট ব্যবহার করা হয়েছে। নিন্মমানের ইট ব্যবহার হওয়ায় এরআগে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন বলে জানা গেছে।
এসময় উপকারভোগী শহিদুল ইসলাম জানান, ইট ভাল না। হাত থেকে মাটিতে ফেললেই ভেঙে যাচ্ছে।
আলমগীর হোসেন নামে অপর উপকারভোগী বলেন, ভিত খোঁচা হয়নি। কোনরকম বালি ছিটিয়ে মাটির উপর থেকে গাঁথনির কাজ শুরু হয়েছে। কেউ যেন দেখতে না পায় এইজন্য বাইরে দিয়ে চারপাশ মাটি উঁচু করে দেওয়া হয়েছে। আর সিমেন্ট বালিও ঠিকমত দেওয়া হচ্ছে না।
এভাবে ঘর করলে টিকবে না বলে অভিযোগ উপকারভোগীদের। বড় কোন ঝড় আসলে উপড়ে পড়ার আশঙ্কা তাদের। উপকারভোগীরা বলেন, এখানে নিঁচু একটি জমি আছে। বর্ষামৌসুমে পানি জমে। জমিটি মাটি ফেলে উঁচু না করে ঘর করা হচ্ছে।
ঘরগুলোর কাজ দেখভালের দায়িত্বে থাকা তরিকুল ইসলাম বলেন, একসপ্তাহ আগে এখানে এসেছি। এরআগে দুইনম্বর ইট দিয়ে কাজ হচ্ছিল। আমি আসারপর ভাল ইট বুঝে নিচ্ছি। এখনো কিছু দুই নম্বর ইট আছে। সেগুলো ফেরত দেওয়া হবে।
এদিকে শিরিলি এলাকায় তথ্য সংগ্রহে গেলে প্রদীপদাস নামে এক ব্যক্তির তোপের মুখে পড়েন এই প্রতিবেদক। তিনি হুমকি দিয়ে বলেন, কোন নেগেটিভ রিপোর্ট করা যাবে না। প্রদীপের বাড়ি কাশিমনগর ইউপির লেবুগাতী গ্রামে। তার নেতৃত্বে শিরিলি এলাকার ঘরগুলোতে অনিময় হচ্ছে বলে জানা গেছে। তিনি ওই এলাকা থেকে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন।
গত সপ্তাহে মণিরামপুরে ঘর নির্মাণের কাজ দেখতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ মুহম্মদ শাহীন ইমরান। তিনি মাছনা এলাকায় নিন্মমানের ইট দেখতে পেয়ে সেগুলো ফেরত দেওয়ার নির্দেশনা দেন।
এদিকে ভয়ভীতি দেখিয়ে মণিরামপুরের ৪২টি ইটভাটা থেকে কমদামে ইট কেনার অভিযোগ উঠেছে। প্রতিগাড়ি ইট ১৪ হাজার টাকায় কেনার অভিযোগ উঠেছে। যদিও সবভাটায় একনম্বর ইট ১৭ থেকে সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অবৈধভাবে পরিচালিত ভাটা টিকিয়ে রাখতে মালিকপক্ষ কমদামে ইট দিতে বাধ্য হচ্ছেন। ভাটাগুলো থেকে ১০-২০ হাজার করে ইট আনলেও এখনো তাদের টাকা দেওয়া হয়নি। এই নিয়ে ভাটা মালিকদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করলেও তারা মুখ খুলতে পারছেন না। সম্প্রতি মণিরামপুর তিনটি ইটভাটা ভেঙে দেয় পরিবেশ অধিদপ্তর। এরপর ভীতি ছড়িয়ে পড়ে ভাটামালিকদের মধ্যে। ইউএনও নিজে ১৪ হাজার টাকায় ইট কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিববর্ষ উপলক্ষে মণিরামপুরে ভূমি ও গৃহহীনদের জন্য ২৬২টি ঘর নির্মিত হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে হাজরাইল, মাছনা, শিরিলি, হরিহরনগরের মধুপুর ও পৌরসভা এলাকায় ১৮২টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। সব এলাকায়ই ঘর নির্মাণে নয় ছয়ের অভিযোগ রয়েছে।
শিরিলি এলাকায় মাটির উপরে ইট পেতে ঘরের দেওয়াল গাঁথনির ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, ঘরের ভিতরে ও বাইরে মাটি ফেললে ঠিক হয়ে যাবে।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, পিআইওকে সাথে নিয়ে আমি ঘটনাস্থলে যাব। তিনি বলেন, ভাটা মালিকদের চাপ দেওয়া হচ্ছে না। গাড়িপ্রতি তাদের জন্য ১৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত দুইদিন ধরে সবভাটা ঘুরে মালিকপক্ষকে একনম্বর ইট দেওয়ার কথা বলেছি।
মেয়র ২ ও কাউন্সিলর পদে ৪৫ প্রার্থী: পাইকগাছা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ
বাবুল আক্তার, পাইকগাছা
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাইকগাছা পৌরসভা নির্বাচনে দু’টি মেয়র পদ সহ ৪৭ টি পদে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন সিনিয়র জেলা রিটার্নিং অফিসার এম. মাহজারুল ইসলাম। নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর কে নৌকা ও সিপিবি মনোনীত প্রার্থী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কে কান্তে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত কাউনন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউনন্সিলর পদে ৩৩ জন কে লটারির মাধ্যমে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। ১ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী হওয়ায় গাজী আলাউদ্দিন কে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহম্মেদ, উল্লেখ্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনি শারিরীক অসুস্থতা দেখিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার জানান। নির্বাচনে মোট ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে। যারমধ্যে ১ নং ওয়ার্ডের কাউনন্সিলর পদে গাজী বজলুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন অফিসার।
পাইকগাছার স্কুল পড়ুয়া ছাত্রীর বিষ পানে আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার ভিলেজ পাইকগাছায় ফারুক সরদারের স্কুল পড়ুয়া মেয়ে বিষ পানে আত্মহত্যা করেছে। রোববার রাত পৌনে ১২টায় বিষটোপ ফুরাডান খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে বলে নিহতের পিতা জানিয়েছেন। সে ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যলয়ের ১০ম শ্রেনির ছাত্রী। বিষটোপ খেয়ে চিৎকার করতে থাকলে পিতা-মাতা তার ঘরের ভিতর যেয়ে বিষ পানের বিষয়টা জানতে পেরে তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থার পরিবর্তন না হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ডুমুরিয়া নামক স্থানে তার মৃত্যু হয়। স্থানীয় অনেকে জানায়, প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে। ওসি এজাজ শফি জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনা এখনো জানা যায়নি।
মুুজিব শতবর্ষ উপলক্ষে ভারত বাংলাদেশ বন্ধুত্ব আরো সূদৃঢ় করতে বিএসএফ’র মৈত্রী সাইকেল র্যালীর উদ্বোধন নোমান্সল্যান্ডে
বেনাপোল প্রতিনিধি
মুুজিব শতবর্ষ উপলক্ষে ভারত বাংলাদেশ বন্ধুত্ব আরো সূদৃঢ় করতে বিএসএফ’র মৈত্রী সাইকেল র্যালী আজ সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে উদ্বোধন করা হয়। সাইকেল র্যালির উদ্ভোধন করেন বিএসএফ’র অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) পংকজকুমার সিংহ। উদ্বোধনি অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন। ১৩ সদস্যের বিএসএফ’র সাইকেল র্যালিটি আজ সকাল থেকে ভারত-বাংলাদেশ লাগোয়া ৪০৯৬ কি: মি: এলাকায় বিভিণœ সীমান্ত পরিদর্শণ শুরু করে আগামী ১৭ মার্চ সাইকেল র্যালিটি শেষ হবে বলে বিজিবি কর্মকর্তারা জানান। অনুষ্ঠান শুরুতেই বিএসএফ বিজিবি কর্মকর্তাদের ফুল দিয়ে শূভেচ্ছা জানান এবং বিজিবির পক্ষ থেকে সাইকেল র্যালিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দু দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধণী অনুষ্ঠানে বিএসএফ’র আইজি আশুনি কুমার সিংহ, ডিআইজি অজিৎ কুমার এবং ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্ণেল সেলিম রেজা ও মেজর ফারুক। বিএসএফ’র পক্ষে বলা হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে বিজিবি ও বিএসএফ’র বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে এই সাইকের র্যালি আয়োজন করা হয়। তবে সাইকেল র্যালিটি পনিতর থেকে মিজরাম পর্যন্ত গিয়ে শেষ হবে। দু’দেশের সীমান্তে আরো নতুন নতুন বিওপি নির্মানের জণ্য বিজিবি ও বিএসএফ যৌথ ভাবে কাজ করবে।
খুলনার নাগরিক এ্যাডভোকেসি ফোরামের সভা
খবর বিজ্ঞপ্তি
নাগরিক এ্যাডভোসেসি ফোরাম (সিএএফ)’র খুলনার মাসিক প্লানিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে জুম ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর গণপরিবহণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল, উপকূল এলাকায় সুপেয় পানি সরবরাহ, রাস্তাঘাট-সড়ক উন্নয়নে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণে জনমত গঠনে আলোচনা করা হয়। একই সাথে এসব বিষয়ে নাগরিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল (ডিআই) খুলনা বিভাগীয় সমন্বয়কারী আমেনা খাতুন অনলাইন সভাটি সঞ্চালনা করেন। মতামত তুলে ধরেন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, জোবায়ের আহমেদ খান জবা, অসীম আনন্দ দাস, রেহানা ঈসা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, মেহেদী হাসান দিপু, সাংবাদিক সোহরাব হোসেন, কৌশিক দে, মুহাম্মদ নুরুজ্জামান, মো. মিজানুর রহমান জিয়া, জেসমিন সুলতানা, শোভা রাণী হালদার, জয়ন্তী রাণী সরদার, ডিআই প্রতিনিধি মো. রুবায়েত হাসান, শাহরিয়ার নাজিম, খান বোরহান উদ্দিন সেতু, হেলাল হোসেন সুমন প্রমুখ। এছাড়া সভায় আগামী ১৪ জানুয়ারি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার ২৯টি ইউনিট কমিটি অনুমোদন দেওয়ায় ছাত্রদরের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবগঠিত ইউনিট কমিটির যৌথ উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিকাল ৪টায় নগরীর ডাকবাংলা ফেরীঘাট মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৬নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিল পরবর্তী খুলনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে নবগঠিত ইউনিট কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন ইউনিট থেকে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা গাজী মনিরুল ইসলাম, সাব্বির আহম্মেদ টগর, শাকিল হোসেন, ফয়সাল চৌধুরী, শেখ হৃদয় আহমেদ, কাজী জাকারিয়া, এস এম আল আমিন হোসেন, আরিফুল ইসলাম অরিন, মোল্লা সাইফুল ইসলাম, মোঃ ইয়ামিন শেখ, জি এম হিমেল হোসেন, মনিরুজ্জামান সোহাগ, ইমতিয়াজ আলী সুজন, এস এম ফয়সাল হোসেন, মোঃ আবু সাঈদ শেখ, সবুজ হোসেন, মাহমুদুল হাসান, আবুবকর শেখ, শেখ শাকিল আহম্মেদ, খান শোয়েব আক্তার, মোঃ জাহিদ হাসান, মঞ্জুর মোল্লা. আব্দুল্লাহ শেখ, মোঃ নাহিদ ইসলাম, মোঃ রানা শেখ, মোঃ জুয়েল হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ হাসিবুর শেখ, মোঃ ইমরান হোসেন, মোঃ নুর হোসেন, নুরুজ্জামান ঝলক, আবিদ চৌধুরী, মুরাদ মল্লিক, মিজানুর রহমান, রাকিব শেখ, এনায়েত হোসেন শেখ, আউয়াল হোসেন এ্যানি, ইমরান খান, নুরুল আমিন পাপ্পু, ইছানুর হাসিব গাজী, ইমন তালুকদার, জোসেফ রশিদ, মুকিব আকুঞ্জী প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার অন্ধ : মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা অন্ধ তবে শেখ হাসিনাকে দেখতে পান বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, মি. হুদা অন্ধ না হলে নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপি, জালিয়াতি ও দিনের ভোট রাতে হওয়া উনি দেখতে পেতেন। কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে সোমবার (১১জানুয়ারি) কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মঞ্জু বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মাহবুব সাহেব বাদে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তারা আজকে এদেশের সবচেয়ে ঘৃণিত ধিকৃত প্রতিষ্ঠান। এদেশে বুদ্ধিজীবী ও বিদেশী সংস্থা গুলো স্পষ্টভাবে বলছেন এই নির্বাচন কমিশনকে সরাতে না পারলে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সভাপতির বক্তব্যে মঞ্জু আরও বলেন, বিনাভোটে নির্বাচিত সরকার সুপরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে হরহামেশা ও খুন ধর্ষন নিত্যদিনে ঘটনা। এক কথায় ১৯৭৫ সালে তারা যেটা করতে পারেনি আজকে তারা গায়ের জোরে সেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্যই তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো একই কায়দায় তারা লুট করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা। গণতন্ত্রের পক্ষে যে সব মানুষ কথা বলেছেন, তাদের অনেককেই গুম হতে হয়েছে। অবিলম্বে এই অযোগ্য অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবী করেছেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, এড. শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, মুজিবুর রহমান, নাজমুল হুদা সাগর, খায়রুল ইসলাম জনি, আবু সাঈদ শেখ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোল্লা কবির হোসেন, হেমায়েত হোসেনসহ আনেকে। আসাদুজ্জামান মুরাদ ও ওহিদুজ্জামান রানার পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাও. আব্দুল গফ্ফার।
মানবনন্ধনে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, রেহেনা ঈসা, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শাহাজালাল বাবলু, এস এ রহমান বাবুল, আব্দুর রকিব মিল্লক, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, ইকবাল হোসেন খোকন, নিজামুর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, মো. শাহাজাহান, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজমুস সাকিব পিন্টু, হাসানুর রশিদ মিরাজ, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম জমাদ্দার জলি, শরিফুল ইসলাম বাবু, জিএম আসাদুজ্জামান, ওয়াজউদ্দিন সান্টু, গোলাম কিবরিয়া আশা, রবিউল হোসেন, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, আবুল কালাম শিকদার, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম, বদরুল আনাম খান, তরিকুল ইসলাম, বেলায়েত হোসেন, শরিফুল আনাম, জহর মীর, হাসানউল্লা বুলবুল, হাবিবুর রহমান বিশ্বাস, এইচ এম আবু সালেক, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জাকির হোসেন, ইমতিয়াজ আলম বাবু, মোস্তফা কামাল, ওহেদুর রহমান দীপু, আসরাফ হোসেন, আসলাম হোসেন, নিরু কাজী, বাচ্চু মীর, মাহমুদ আলম বাবু মোড়ল, রফিকুল ইসলাম শুকুর, মোল্যা ফরিদ আহমেদ, আব্দুল জব্বার, নাসির খান, এনামুল হাসান ডায়মন্ড, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল আলিম, কাজী মাহমুদ আলি, আলমগীর হোসেন, আব্দুর রহমান, গাজী সোয়েব উদ্দিন মিন্টু, লিটন খান, জাকির হোসেন, মশিউর রহমান লিটন, শামসুল বারী পান্না, রাহাত আলি লাচ্চু, তানভিরুল আযম রুম্মান, মনিরুজ্জামান মনি, জহুরুল হক, এনামুল হক সজল, বাসির মোল্যা, সিদ্দিকুর রহমান, এমদাদ হোসেন, সিরাজুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, মোহাম্মদ আলি, নুরুল ইসলাম লিটন, ইসমাইল হোসেন, মোল্যা মনিরুজ্জামান, মাওলানা ফারুক হোসেন, হুমায়ুন কবির, জাকারিয়া লিটন, মিনা মুরাদ, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তুষার, সোহাগ মোল্যা, আনজিরা খাতুন, লিটু পাটোয়ারী, গৌতম দে, কাল্লু কোরাইশি, জামাল উদ্দিন মোড়ল, কওসারী জাহান মঞ্জু, সাথী, কাকুলী, জসিম উদ্দিন, এড, মুরাদ, হেলাল হোসেন, শফিকুল ইসলাম বাদল, ইসমাইল হোসেন প্রমুখ।
নরুল হুদার নেতৃত্বাধীন বেহুদা নির্বাচন কমিশনকে জনগন আর দেখতে চায় না: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
সরকারের উদ্দেশে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বর্তমান হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের উদ্দ্যেশ্যে বলেছেন, এখনো সময় আছে আপনারা পদত্যাগ করুন। না হলে এদেশের মানুষ আপনাদের বাধ্য করবে। তখন আর পালানোর পথ খুঁজে পাবেন না। সোমবার (১১ জানুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকাল ৩টায় বিএনপি কার্যালয়ের মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন নুরুল হুদার নেতৃত্বাধীন বেহুদা কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে কোনও সময় স্বচ্ছ রাজনীতি করেনি, জনগণের ওপর নির্ভর করে সংবিধানসম্মত রাজনীতি করেনি। সেই ধারা এখন অব্যাহত আছে। আওয়ামী লীগের সব সময়ই অগণতান্ত্রিক শক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। শান্তিপূর্ণ প্রক্রিয়ার রাজনীতিতে তারা কোনও সময় বিশ্বাস করেনি। বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, পুরো জাতিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। মানুষ বাংলাদেশকে গণতান্ত্রিক সাংবিধানিক পথে দেখতে চায়। তারেক রহমান সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই গন্তব্যস্থলে কেউ ডানে, কেউ বামে, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এখন পুরো জাতিকে এক করে আকাঙ্ক্ষা পূরণের শপথ নিতে হবে।
মহানগর বিএনপির উর্ধ্বতন সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শাহারুজ্জামান মোর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পি, বিএনপি নেতা আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশাম উল হক শাওন, ইলিয়াস মল্লিক, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, মিরাজুর রহমান মিরাজ, হিরু মল্লিক, আব্দুল খালেক, রফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, আজিজুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, শহিদুল ইসলাম, খান ইসমাইল হোসেন, কাজী কাজী নেহেবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, মেহেদী মাসুদ সেন্টু, নাদিমুজ্জামান জনি, আয়ুব মোল্যা, তারেকুল ইসলাম তারেক, বিকাশ মিত্র, জাবেদ মল্লিক, ওয়াহিদুজ্জামান হাওলাদার, জাবির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, মুনতাসির আল মামুন, সোহেল মোল্যা, সোলায়মান হোসেন, মনিরুজ্জামান মনি, এস এম জসিম, মঞ্জুর আরেফিন, রিয়াজ মোল্যা, সন্দ্বীপ চট্রপাধ্যায়, হাবিবুর রহমান বেলাল, রাহাদুল হক কচি, নওয়াব আলি, শফিক মোল্যা, সেলিম চৌধুরী, মাশফিকুর রহমান ফ্রান্স, রুবেল মীর, হাবিবুর রহমান সরদার, আব্দুল মালেক, শরিফুল ইসলাম বকুল, সাহাবুদ্দিন ইজারদার খোকন, মিকাইল বিশ্বাস, রয়েল আযম, দিদারুল আলম, মঈনুল হক টুকু, জসিম উদ্দিন ডেভিট, জোবের আলম তুয়াজ, সোহেল রানা, শাকারুল ইসলাম সুমন, মোশারফ শিকদার, শিহাবুল ইসলাম, নিয়াম মল্লিক, মিজানুর রহমান বাবু, ইস্তি আহমেদ, সিরাজুল ইসলাম সামি, কে এম হেলাল হোসেন, শাকিল আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপি নেতা মো. মাসুদ পারভেজ বাবু।
যশোর শহরের একটি দোকানে চুরি আটক ১
যশোর অফিস
দিন দুপুরে দোকানে কেউ না থাকার সুযোগে একটি সংঘবদ্ধ চোরের দল ক্যাশ ড্রয়ার ভেঙ্গে দ্রুত ১ লাখ ৮৬ হাজার টাকা চুরি করেছে। এসময় রহমত আলী (৩০) নামে চোরের সক্রিয় সদস্যকে ঘটনার পরপর জনগনের সহায়তায় ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্গত নামাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় রোববার ১০ জানুয়ারী রাতে মামলা হয়েছে। তবে চুরি যাওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। যশোর শহরের বেজপাড়া গয়ারাম রোডস্থ মৃত রমেশ পালের ছেলে সুমন পাল বাদি হয়ে মামলায় বলেছেন,শহরের বড় বাজার গোহাটা রোডে মেসার্স মা মনসা নামক সুতা ও রশির দোকান রয়েছে। ১০ জানুয়ারী রোববার দুপুর ১২ টা বেজে ২৫ মিনিটে তিনি দোকান হতে বের হয়ে উত্তর পাশে একটি দোকানের পরে বলরাম পালের দোকানে যায়। সেখান থেকে ২০ মিনিট পর দোকানে ফিরে দেখেন দোকানের সামনে থাকা সাদা রংয়ের পাঞ্জাবী পরা এক লোক দ্রুত সটকে পড়ে। দোকানের মধ্যে তাকিয়ে দেখেন এক যুবক দ্রুত পালিয়ে যাচ্ছে। সুমন পাল আশপাশের লোকের সহায়তায় উক্ত যুবককে গ্রেফতার করে। পরে তাকে গণ পিটুনী দিলে সে স্বীকার করে তার নাম ঠিকানা। এ সময় তার কাছ থেকে স্ত্রুড্রাইভার উদ্ধার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। দোকানের ক্যাশ ড্রয়ার খোলার সময় দেখেন তা ভাঙ্গা ড্রয়ারের মধ্যে রাখা ১লাখ ৮৬ হাজার টাকা নেই।
যশোরে চাঁদাদাবি মারপিটের ঘটনায় মামলা
যশোর অফিস
শহরতলী আরবপুর দিঘীর পাড় এলাকায় বাড়ির মালিকের কাছ থেকে ট্রাক থেকে বালি নামানো বাবদ ৫শ’ টাকা চাঁদা নেওয়ার পর ট্রাক ড্রাইভার ও হেলপারকে গতিরোধ করে ৫ হাজার টাকা চাঁদাদাবি। পরে মারপিটের এক পর্যায় মোবাইল ও ট্রাকের চাবি কেড়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় রোববার ১০ জানুয়ারী রাতে মামলা হয়েছে। মামলায় শহরতলী আরবপুর দিঘীরপাড়া রেললাইনের পাশের্^ আইয়ূব হোসেনের ছেলে মামুন ছাড়াও অজ্ঞাতনামা ২জনকে আসামী করা হয়েছে। ঝিনাইদহ জেলার সদর উপজেলার কাঞ্চননগর গ্রামের মৃত বাবর আলীর ছেলে শের আলী বাদি হয়ে মামলায় বলেছেন,তিনি (ঢাকা মেট্টো ট-১৮-৫০৬৯) ট্রাকের চালক। রোববার ১০ জানুয়ারী দুপুরে দিনাজপুর কারেন্টার হাট থেকে বালি বোঝাই করে যশোর আসে। বালি আরবপুর দিঘীরপাড় খায়রুল বাশারের বাড়ি নির্মাণকাজে ফেলার জন্য আসে। বালি ফেলার পূর্বে মামুনসহ তার অজ্ঞাতনামা সহযোগী খায়রুল বাশারকে গালিগালাজ করে। বালি ফেলতে হলে তাকে ১৫শ’ টাকা চাঁদা দিতে হবে হুমকী দেয়। এক পর্যায় খায়রুল বাশার মামুনকে ভয়ে ৫শ’ টাকা চাঁদা স্বরুপ দেয়। পরবর্তীতে ট্রাকের চালক শের আলী বালি ফেলে বিকেল ৫ টায় আরবপুর দিঘীরপাড়া মেন্টর স্কুলের সামনে মেইন রোডে উঠার সাথে সাথে একটি মোটর সাইকেলে দু’জন ট্রাকের সামনে মোটর সাইকেল আড় করে ট্রাকের গতিরোধ করে। পরে চাকু ঠেকিয়ে ট্রাকের চালক শের আলীর কাছে ৫ হাজার টাকা চাঁদাদাবি করে তার কাছ থেকে মোবাইল ফোন ও ট্রাকের চাবি কেড়ে নেয়। এ সময় চাঁদাবাজরা চালক ও হেলপার রাব্বিকে মারপিট করতে থাকে। অবস্থা খারাপ দেখে চালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে রাস্তায় দিয়ে যাতায়াতকারী টহল পুলিশকে জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ মামুন ও তার সহযোগীরা মোটর সাইকেল ফেরে দ্রুত পালিয়ে যায়। পুলিশ মামুনের ফেলে যাওয়া মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যশোরে সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো’র দাফন সম্পন্ন
যশোর অফিস
হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিক সাবেক প্রতিমন্ত্রী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ সোমবার জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের কারবালা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এরআগে কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। মরহুমের কফিনে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
জানাজায় যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম শরফু, চেম্বার যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সাবেক এমপি খালেদুর রহমান টিটোর (৭৬) সোমবার ইন্তেকাল করেন। ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চারদিন আগে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতিতে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন।
যশোরে তৃষা ধর্ষণ মামলায় দুই আসামী খালাস
যশোর অফিস
যশোরের খোলাডাঙ্গার চাঞ্চল্যকর শিশু কথা আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিই খালাস পেয়েছেন। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক টিএম মুসা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১এর পিপি সেতারা খাতুন। খালাস প্রাপ্তরা হলেন, ওই এলাকার মৃত আউয়ালের ছেলে সাইফুল ইসলাম ও কামরুল গাজীর ছেলে মেহেদী ওরফে শক্তি গাজী। এ ছাড়াও এ মামলার আরেক অভিযুক্ত মাদক ব্যবসায়ী শামীম গতবছরের ৬ মার্চ ক্রস ফায়ারে নিহন হন। এদিকে, মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নিহতের পিতা তরিকুল ইসলাম। তিনি জানিয়েছেন রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।
গত বছরের ৩ মার্চ বিকেলে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু শিক্ষার্থী কথা আফরিন তিশা। এর পরদিন ৪ মার্চ সন্ধ্যার দিকে বাড়ির পাশে গর্ত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। গর্ত খুঁড়ে তিশার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত তিশার পিতা শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের সালভেশন আর্মি পাড়ার ওমর আলীর বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক তরিকুল ইসলাম বাদী অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। যশোরের বিভিন্ন এলাকায় মানববন্ধন শুরু হয়। একট্টা হয়ে বিচারের দাবি জানান সবাই। ঘটনার পরে পুলিশ আরেক অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। ওই তিনজন জড়িত থাকার বিষয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের আদালতে স্বীকার করেন। এছাড়া ঘটনার কয়েকদিনের মাথায় জড়িত মাদক ব্যবসায়ী শামীম ক্রসফায়ারে নিহত হয়। জবানবন্দিতে তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শিহাবুর রহমান শেহাব। হত্যার সাথে জড়িত থাকলেও নিহত হওয়ায় শামীমকে এ মামলা থেকে অব্যহতির আবেদন করা হয়। পরে শক্তিগাজীও আদালতে আত্মসমর্পণ করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে সোমবার রায় ঘোষনা করেন আদালত।
যুবদল নেতা লাভলু’র মাগফেরাত কামনায় থানা যুবদলের উদ্যোগে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু’র মাগফেরাত কামনায় থানা যুবদলের উদ্যোগে গতকাল আছরবাদ তেলিগাতী মধ্যপাড়া জামে মসজিদের সামনে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুর রহমান উজ্জল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর । বক্তৃতা করেন, আরিফুর রহমান মন্টু, আব্দুল কুদ্দুস, গোলজার শেখ, হালিম শেখ, ওহাব শেখ, নাসির শেখ, রফিকুল ইসলাম টিটো, আলতাফ হোসেন, রবিউল ইসলাম রুবেল, মোঃ বাবুল হোসেন, নাজমুল হাসান নাসিম, কাজী সালাউদ্দিন, সাইফুল ইসলাম, খান হাফিজ, মোঃ রাজু আহম্মেদ, আমিন হোসেন মিঠু, খোরশেদ জাহান রানা, জি এম তারেক, আতিয়ার রহমান, ইয়ারুল ইসলাম, খান সাইফুল ইসলাম , রফিকুল ইসলাম শান্ত, আলম খান, রিয়াজুল কবির, আসিকুর রহমান সেলিম, জাকির হোসেন বাবু, কামরুজ্জামান, শেখ আলমগীর হোসেন, মিজানুর রহমান, আরমান সিকদার, সোহেল, বাদশা, রশিদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সওকত হোসেন। উল্লেখ্য, দিদারুল ইসলাম লাভলু’ ৯ জানুয়ারী শনিবার সড়ক দূর্ঘটনায় ভোর সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন।
‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক চাহিদা পুরণে কাজ করছে’
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন‘‘ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির কল্যাণে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তিনি দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র দূর করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের মানুষের খাদ্য,বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ মৌলিক চাহিদা পুরণে কাজ করছে ।’’ তিনি গতকাল সোমবার বিকাল ৪টায় (কেডিএ) খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কেসিসি ২নং ওয়ার্ড এলাকার দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, মহানগর সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া রিপন, আব্দুল জলিল হাওলাদার, সায়েদুর রহমান, শাহজাহান হাওলাদার, সৈয়দ আলী রেজা নান্নু, নাসির উদ্দিন, কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান মানিক, আঃ ওহাব, বেগ খালিদ হোসেন, রানা হাওলাদার,মোঃ সোহেল, লিয়াকত মুন্সি প্রমুখ।
খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদা দাবী
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা এলাকার ২’টি বেকারির মালিককে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদা দাবী করেছে প্রতারক চক্র । গিলাতলা দক্ষিণপাড়ার মক্তবমোড় এলাকার ইয়াদুল বেকারীতে সোমবার বেলা ৩ টার সময় একটি মোবাইল ফোন থেকে যার নম্বর (০১৯১২-৩৭৩৭১৪) । ফোন দিয়ে ম্যাজিষ্টেট পরিচয়ে ১ টা বিকাশ নং ( ০১৯৩০-৩৪৩৬৫৮ তে ১০ হাজার টাকা পাঠাতে বলে । একইভাবে থানা এলাকার আরো ১ টি বেকারীতে একই মোবাইল নম্বর থেকে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে । বিষয়টি সন্দেহজনক হলে , বিকাশে টাকা না দিয়ে বেকারীর মালিক সরাসরি এসে নিতে বললে একপর্যায়ে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে চাঁদা দাবী করা মোবাইলটি বন্ধ করে দেয়। গত বছরের ২৪ নভেম্বর গিলাতলা দক্ষিণ পাড়ায় কাশেম জুট ইন্ড্রাস্ট্রিজ লিঃ নামীয় একটি কার্পেট কারখানার মালিকের নিকট উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র । উল্লেখ্য , দির্ঘদিন ধরে খানজাহান আলী থানা এলাকায় ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে একটি চক্র প্রতারণা করে যাচ্ছে । এব্যাপারে ভুক্তিভোগীরা ঊর্দ্ধোতন প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে গৌরব ’৭১, কুয়েট শাখা’র র্যালী ও দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) গৌরব ’৭১, কুয়েট শাখা গতকাল সোমবার আনন্দ র্যালী ও দোয়ার আয়োজন করে ।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় বিশ^বিদ্যালয়ের এসডাবলুসি’র সামনে থেকে আনন্দ র্যালী বের করে। র্যালীটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফুলবাড়ীগেটের খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আাবার ক্যাম্পাসে ফিরে আসে। আনন্দ র্যালী পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশ এসডাবলুসি’র সম্মুখে অনুষ্ঠিত হয়। গৌরব ’৭১, কুয়েট শাখার সভাপতি মোঃ এ¯্রাজ-উল-জান্নাত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ পরিচালনায় বক্তৃতা করেন গৌরব ’৭১ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আনিছুর রহমান ভুইয়া, কুয়েটে’র কম্পট্রোলার (পিআরএল) মোঃ নুরুজ্জামান, সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) মোঃ সরদার আবুল কালাম আজাদ, গৌরব’৭১, কুয়েট শাখার সহ-সভাপতি এস এম তরিকুল ইসলাম, এফ এম সাইফুল্লাহ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন প্রামানিক, পলাশ সাহা, মোঃ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম সোহাগ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাজীন আবির, অর্থ বিষয়ক সম্পাদক পবিত্র কুমার সাহা, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির, সহ-শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হীরামনি শাহীতাজ, সদস্য মোঃ পারভেজ আলম, ইমরান আলী রনি, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, কর্মকর্তাদের মধ্যে সহকারী রেজিস্ট্রার মোঃ আক্কাস আলী, সেকশন অফিসার (গ্রেড-১) জান্নাতুল ফেরদৌস দোলা, নাহিদা সুলতানা, সেকশন অফিসার (গ্রেড-২) জাকিয়া সুলতানা, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান, কর্মচারীদের মধ্যে ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েল, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ এরশাদ আলী, অলিয়ার রহমান রাজু, মোঃ আল-আমিন, মোঃ শফিউদ্দিন। আনন্দ র্যালীতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যোহরবাদ দোয়া অনুষ্ঠিত হয়।
শ্রম প্রতিমন্ত্রী’র পক্ষে ৩৩নং ওয়ার্ড আ’লীগের শীতার্তদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র পক্ষে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সার্বিক সহযোগিতায় এবং ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্ত্বরে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। যোগিপোল ইউনিয়নের কয়েক হাজার অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু, খায়রুল ইসলাম, গোলাম রসুল, হানিফ রহমান, কাঞ্চন মাহাজন, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, কাজী কাদের, রেজাউল ইসলাম, শেখ আনছার, আঃ সালাম মোড়লসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঝিনাইদহে মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়া রানী চন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
ভট্টকনকপুর প্রিমিয়ার লীগের আকিজ বেকার্স লিমিটেড একাদশ চ্যাম্পিয়ান
চুলকাঠি প্রতিনিধি।
বাগেরহাটের সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা যুব সংঘের উদ্যোগে ভট্টকনকপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল দুপুর তিনটায় ভট্রবালিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় লকপুর টাইগার্স বনাম আকিজ বেকার্স একাদশ। আকিজ বেকার্স একাদশের দলীয় অধিনায়ক তৌহিদ মোল্লা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মেনে নেয়। আকিজ বেকার্স একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১২৩ রান সংগ্রহ করে ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে লকপুর টাইগার্স ৮৪ রানে সব কয়টি উইকেট হারিয়ে ৩৯ রানে পরাজিত হয়। আকিজ বেকার্স একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আকিজ বেকার্স লিমিটেড এর এরিয়া ম্যানেজার বাগেরহাট জেলা কর্মকর্তা মাহমুদুর রহমান। এসময় তার বক্তৃতায় আকিজ গ্রুপের বিভিন্ন পণ্য ব্যবহারের বিশেষ ভুমিকা তুলে ধরেন। আকিজের সকল পণ্য জেলা ব্যাপী সুনামের সাথে জনগনের আস্থা অর্জন করে নিয়েছে,উক্ত খেলায় সকল খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে খেলাধুলার প্রয়োজন আছে তেমনি সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন সুস্বাদু খাবার। গুরুত্বপূর্ণ কিছু খাদ্য সামগ্রীর কথা উল্লেখ করে তিনি বলেন যেমন, ফানটাস্টিক,বেকম্যান’স ইত্যাদি। আকিজ গ্রুপের পক্ষ থেকে এধরণের খেলাধুলা সহযোগিতা করা ও পাশে থাকার আশ্বাস দেন। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন হেদায়েত মোল্লা, মংলা উপজেলার কর্মকর্তা, রামপাল এরিয়া কর্মকর্তা ইয়াসিন আরাফাত,আকিজ বেকার্সের রামপাল উপজেলার ডিলার ব্যবসায়ী তারেক ফারাজী, সাংবাদিক আনিছুর রহমান, চুলকাঠি টোয়েন্টিফোর চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক সোবহান হোসাইন (আসাদ)। পুরো খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার মোঃ বনি আমিন খাঁন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখ, মাসুম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত ক্রিকেটপ্রেমী দর্শক। এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ খেলোয়াড়কে চুলকাঠি টোয়েন্টিফোর চুলকাঠি টিভি ও নিউজ মিডিয়ার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। নিউজ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রকাশক সোবহান হোসাইন, সম্পাদক আল-ফাহাদ গাজী।
কালীগঞ্জে ৪’শ শিক্ষার্থীর উন্নয়ন ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজারের স্বেচ্ছাসেবী ও সেবামূলক সংগঠন উন্নয়ন ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটি রবিবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে। তারা সকাল ৮ টায় বাজারে একটি বর্ণাঢ্য র্যালী বের করে দিনের কর্মসূচী ঘোষনা করেন। পরে বিকেলে কোলা বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সামনে কেক কাটেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। পরে উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন মোল্ল্যা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তিথি রানী ভদ্র, কোলা হাইস্কুলের প্রধান শিক্ষক তরুন কান্তি বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সম্পাদক সাবজাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মনোয়ার হোসেন বাদশা, আ’লীগ নেতা ডাঃ তারেক মাহমুদ, জালাল হোসেন, নোয়াব আলী, সমাজসেবক ডাঃ অশ্বিনী বিশ্বাস, শিক্ষক বাচ্চু মিয়া, উন্নয়ন ফোরামের সম্পাদক মিলন হোসেন প্রমূখ।
প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, বর্তমান সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন সেবামূলক সংগঠনও কাজ করছে। তাদের মধ্যে অন্যতম কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কোলাবাজারের উন্নয়ন ফোরাম অন্যতম। সংগঠনটি অরাজনৈতিক তবে এ সংগঠনটি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, রক্তদান,বৃক্ষরোপন, মাদক, বাল্যবিয়ে থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতনতামূলক র্যালী সমাবেশ করে সাধারন মানুষকে সচেতন করে থাকে। বিগত করোনাকালীন সময়ে তাদের দেয়া সেবা সকলের কাছে প্রশংসা পেয়েছে। এছাড়াও তারা গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগীতা করে থাকে। সেবামূলক সকল কর্মকান্ডের কারনে প্রায় ৪’শ সদস্যের এ সংগঠনটি পরিসর দিনদিন বেড়ে পার্শ্ববর্তী নিয়ামতপুর. জামাল, মালিয়াট ইউনয়ন পর্যন্ত প্রসার লাভ করেছে। আলোচনা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রেষ্ট রক্ত দাতা,রক্ত সংগ্রাহক, সাংগাঠনিক তৎপরতার জন্য ছাড়াও মোট ২০ জন সদস্যের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে তাদের কর্মকান্ডের প্রতি আরও উৎসাহিত করেন। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেরখাদায় ২০১৯-২০ ভিজিডি চক্রের উপকারভোগীদের সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠান সম্পন্ন
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদায় ২০১৯-২০ ভিজিডি চক্রের উপকারভোগীদের সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠান গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৯-২০ ভিজিডি চক্রের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, রবিউল ইসলাম, ইউপি সদস্য নিয়ামত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক।
তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ৬ জুয়ারীর দন্ড
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদায় ভ্রাম্যমান আদালতে ৬ জুয়ারীকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন স্থানীয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। সূত্র মতে জানা যায়, কালিনগর মিলনের বাড়ির পাশ থেকে গতকাল ১.৩০টায় ৪ সেট তাস ও ৬৫০/- টাকাসহ ৬ জুয়ারীকে গ্রেফতার করে তেরখাদা থানা পুলিশ। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তিনি প্রত্যেককে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল বিকেল ৪টায় তেরখাদায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের মৃত্যুতে একটি শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের আতœার শান্তি কামনা করে বিবৃত্তি দিয়েছেন ক্লাবের সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, সহ সভাপতি মোল্যা সেলিম হোসেন, এম বাবুল সরকার, সুধাংশু কুমার বিশ্বাস, রবিউল ইসলাম, আজিজুল হাকিম, কামরুল ইসলাম, তানিয়া ইয়াসমিন তমা, মোঃ ইকলাজ হোসেন, লক্ষী রানী দাসসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
ফকিরহাটের পিলজংগে সংরক্ষিত-০২ আসনে ৩জন প্রার্থীর প্রচারনা
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত-০২ আসনে নির্বাচনী প্রচারনা চলছে জোরে সোরে। পুরুষ প্রার্থীদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার প্রচারনা। কোন কোন প্রার্থী দোয়া ও আর্শিবাদ চেয়ে ওর্য়াডে ওর্য়াডে অগ্রিম প্রচারনায় নিজেদের ব্যাস্ত রেখেছেন। পিলজংগ ইউনিয়নের সংরক্ষিত-০২ আসনে (৪,৫ ও ৬) এবার ৩জন মহিলা প্রার্থীর নাম শুনা যাচ্ছে। এরা হলেন, ৬নং ওর্য়াডের পিলজংগ সরদারপাড়া গ্রামের বাসিন্দা বর্তমান মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি। তিনি ২০১৬সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সংরক্ষিত-০২ আসনে মহিলা সদস্যা নির্বাচিত হন। একই আসনে অপর প্রার্থী সাবেক মহিলা মেম্বর ও ৪নং ওর্য়াডের বাসিন্দা শামীমা ইয়াসমীন পলি। তিনি বিগত ২০১০সালে বিপুল ভোটের মাধ্যমে সংরক্ষিত-০২ (৪,৫ ও ৬) আসনের মহিলা প্রার্থী নির্বাচিত হন। এছাড়াও ৪নং ওর্য়াডের ভেড়বাড়ি গ্রামের বাসিন্দা ও ওর্য়াড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কানিজ ফাতেমা একই ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন। নারীর ক্ষমতায়ন ও অসহায় গরিব এবং দরিদ্র জনগনের কল্যানে তাঁরা স্বঃ স্বঃ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে অভিমত ব্যাক্ত করেছেন।
সৈয়দপুর মাঃ বিদ্যালয়ে শক্তি দাস ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শক্তি নারায়ন দাস সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবারও সভাপতি বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। এই নিয়ে তিনি উক্ত বিদ্যালয়ে এডহক কমিটি সহ ৫ম বারের মত সভাপতি নির্বাচিত হলেন। জানা গেছে,শক্তি নারায়ন দাস সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে প্রায় ১২বছর শিক্ষাকতা পেশায় নিয়োজিত ছিলেন। এর পর চাকুরী হতে অবসর নিয়ে মোংলায় জীবন বীমা কর্পোরেশনে ম্যানেজার এর দায়িত্ব গ্রহন করে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। সে সময় স্থানীয় এলাকার কিছু শিক্ষানুরাগী তাঁকে সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে অধিষ্ট করেন। এর পর হতে এডহক কমিটি সহ টানা প্রায় ৫ম বারের মত তাঁকে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করেন। তিনিও নিষ্টার সাথে তাঁর দায়িত্ব পালন করেই চলেছেন। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি পূজা মন্দির নামযজ্ঞ কমিটি সহ নানা সমাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এব্যাপারে শক্তি নারায়ন দাস এর সাথে আলাপ করা হলে তিনি বলেন স্থানীয় জনগন তাঁকে ভাল বাসেন, যে কারনে অভিভাবকরা তাঁকে ৪র্থ বারের মত সভাপতি ও একবার এডহক কমিটির আহবায়ক নির্বাচিত করেন। উল্লেখ্য রাখালগাছি ইউনিয়নে একটি মাত্র সহ শিক্ষা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
দেবহাটাকে মাদক মুক্ত করতে করোনা পরিস্থিতির ভিতরে নিরালস কাজ করছে দেবহাটা থানা পুলিশ
কে এম রেজাউল করিম দেবহাটা:
দেবহাটাকে মাদক মুক্ত করতে করোনা পরিস্থিতির ভিতরে নিরালস কাজ করছে পুলিশ। এরই লক্ষে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন দেবহাটা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মানুষকে সচেতন করছেন পুলিশ সদস্যরা। বিগত বছরে থানা পুলিশের নিয়মিত অভিযানে ২৮৫ বোতল ফেসিডিল, ইয়াবা, দেশীয় মদ সহ গাঁজা উদ্ধার করে পুলিশ। একই সাথে খুন, ধর্ষণ, চুরি, মারামারি, মাদকসহ বিভিন্ন মামলার এজাহারভূক্ত, সাঁজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ১২৩ জন আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। দেবহাটা থানা সূত্রে জানা গেছে, গত জানুয়ারী মাসে থানায় ৫টি মাদক, একটি অপহরণ সহ মোট ১০টি মামলা হয়। যার মধ্যে ৪৭ বোতল ফেনসিডিল ২ জনকে আটক করে পুলিশ। এছাড়া জিআর মামলায় আরো ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। ফেব্রুয়ারী মাসে থানায় ৫টি মাদক, একটি অপহরণ, একটি চোরাচালান সহ মোট ১২টি মামলা হয়। যার মধ্যে ১৫বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এছাড়া জিআর মামলায় ১৪ এবং সিআর মামলায় ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। মার্চ মাসে থানায় ০৩টি মাদক, নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি সহ মোট ১৪টি মামলা হয়। যার মধ্যে ৫১বোতল ফেনসিডিল ২ জনকে আটক করে পুলিশ। এছাড়া জিআর মামলায় ৩ জন এবং সিআর মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। এপ্রিল মাসে থানায় ১টি মাদক, একটি ধর্ষণ সহ মোট ০৪টি মামলা হয়। করোনা মহামারি প্রভাবে লকডাউন এবং উচ্চ আদালতের নির্দেশ থাকায় কোন আসামী গ্রেপ্তার করা হয়নি। তবে এসময় পুলিশ মানুষকে ঘরে ফেরাতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত ও করোনা সংক্রামন ঠেকাতে জীবনবাঁজি রেখে মাঠে কাজ করে।
মে মাসে থানায় মোট ০৬টি মামলা হয়। করোনার প্রথম ঢেউ চলাকালে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
জুন মাসে থানায় একটি খুন, ৩টি মাদক সহ মোট ০৯টি মামলা হয়। যার মধ্যে ৬১৫ পিচ ইয়াবা, ৪০ লিটার দেশীয় বাংলা মদ সহ ৪ জনকে আটক করে পুলিশ।
জুলাই মাসে থানায় ০২টি মাদক, নারী ও শিশু নির্যাতন আইনে একটি সহ মোট ০৮টি মামলা হয়। যার মধ্যে ১৩ বোতল ফেনসিডিল ২ জনকে আটক করে পুলিশ।
আগষ্ট মাসে থানায় ০৪টি মাদক সহ মোট ১৩টি মামলা হয়। যার মধ্যে ১৫ বোতল ফেনসিডিল ও ৩৮ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এছাড়া জিআর মামলায় ০৩ কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সেপ্টেম্বর মাসে থানায় ০২টি মাদক, একটি নারী ও শিশু নির্যাতন আইনে সহ মোট ০৬টি মামলা হয়। যার মধ্যে ১০বোতল ফেনসিডিল ২ জনকে আটক করে পুলিশ। এছাড়া জিআর মামলায় আরো ২০ জন এবং সিআর মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
অক্টোবর মাসে থানায় ০৩টি মাদক সহ মোট ১১টি মামলা হয়। যার মধ্যে ৪৪ বোতল ফেনসিডিল ২জনকে আটক করে পুলিশ। এছাড়া জিআর মামলায় ১৬ জন এবং সিঅঅর মামলায় ২ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
নভেম্বর মাসে থানায় একটি খুন, একটি মাদক সহ মোট ০৭টি মামলা হয়। যার মধ্যে ৭০গ্রাম গাঁজা ০২ জনকে আটক করে পুলিশ। এছাড়া জিআর মামলায় ৯ জন এবং সিআর মামলায় ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
ডিসেম্বর মাসে থানায় ০৫টি মাদক, একটি ধর্ষণ, একটি অপরহরণ সহ মোট ১০টি মামলা হয়। অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এছাড়া জিআর মামলায় ৫ জন এবং সিআর মামলায় এক জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলি (দেবহাটা সার্কেল) ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, সীমান্তবর্তী এলাকায় থানা হওয়ায় মাদকের প্রভাব বেশি। আমি যোগদানের পর থেকে থানা এলাকার শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রেখে মাদক নির্মূল করতে নিয়মমিত অভিযান চালিয়ে যাচ্ছি। মাদক সংক্রান্ত বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব না। তাই যারা মাদক বিক্রি করে এবং যারা সেবন করেন তাদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগীতা করার অনুরোধ জানান তিনি। এছাড়া তথ্য দাতার পরিচয় গোপন থাকবে বলেও জানান ওসি বিপ্লব কুমার সাহা।
কেশবপুরের হাসানপুর ও কাস্তা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজার পরিচালনা পরিষদের শান্তিপুর্ণ নির্বাচনে মঞ্জুর আলম পলাশ সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীন ভাবে হাসানপুর বাজারস্থ নয়ন মার্কেটে শান্তিপুর্ণ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ২৩৯ ভোটারের মধ্যে ২৩৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। এদর মধ্যে ১৭১ ভোট পেয়ে মঞ্জুর আলম পলাশ সভাপতি নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দী ওজিয়ার রহমান পেয়েছেন ৬২ ভোট। সম্পাদক পদে ১১০ ভোট পেয়ে শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দী মাজিদুর রহমান পেয়েছেন ৯৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭৪ ভোট পেয়ে মনিরুজ্জামান নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দী হাতেম আলী পেয়েছেন ৫৬ ভোট। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বরনডালী এস এস জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর দাস।
অপরদিকে একই দিনে কাস্তা পুরাতন বাজার পরিচালনা কমিটির ২টি পদে নির্বাচনে তুষার কান্তি সরকার ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বুদ্ধদেব সরকার পেয়েছেন ২২ ভোট। সম্পাদক পদে শাহিন রেজা ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উৎপল মল্লিক পেয়েছেন ৩০ ভোট। এই নির্বাচনে ৭৩ ভোটারের মধ্যে ৭৩ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল হয়েছে ১টি ভোট। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বজলুর রহমান।
ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
আবহমান কাল থেকে কৃষকের হালচাষের অবিচ্ছেদ্য অংশ গরু। দেখলেই বোঝার উপায় নেই এই প্রাণীটিও হতে পারে মানুষের বিনোদনের একটি অংশ। প্রতিযোগিতা শুরুর আগেও দেখা যায় তার শান্ত স্বভাব। কিন্তু জোয়াল কাঁধে দেওয়ার পর কর্তার হাতের ছোঁয়ায় যেন মুহুর্তে পাল্টে যায় চরিত্র। একে অপরকে পেছনে ফেলতে ছুটতে থাকে বিদ্যুৎ গতিতে। যা দেখে উচ্ছ্বছিত হাজার হাজার দর্শক। গরুর গাড়ির এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখতে রোববার ঝিনাদিহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে জড়ো হয়েছিল ঝিনাইদহের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার কয়েক হাজার মানুষ। গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
ঝিনাইদহ শহর থেকে আসা রুবেল হোসেন নামের এক দর্শক বলেন, গরু গৃহপালিত প্রানী। মানব জীবনে এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্তু গরুর গাড়ি যে মানুষকে আনন্দ দিতে পারে তা এখানে না এলে বোঝা যাবে না।
শাহেদ নামের আরও একজন বলেন, আধুনিক যুগে এসে গরুর গাড়ির এমন দৌড় প্রতিযোগিতা এই বেতাই গ্রামে এসে দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা অনেক দুর থেকে এসছি। আমাদের খুবই ভালো লাগছে। এরকম আয়োজন হলে আমাদের যারা নতুন প্রজন্ম তারা এর সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তাই প্রতিনিয়ত আয়োজন করা দরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, এই গান্না একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন মানুষ গান্নায় বিনোদনের জন্য আসে। সমাজ থেকে অন্যায় অপরাধ, মাদক দুর করতে হলে এ ধরনের বিনোদনের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানের আয়োজক সহযোগি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুল হাসান মাসুম জানান, দিনভর এ খেলায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট ৩৮টি রুর গাড়ি অংশ নেয়। খেলায় প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের আবু সাঈদ। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় একটি গরু। দ্বিতীয় স্থান অধিকার করেন যশোর বাঘারপাড়া উপজেলার খালিদুর রহমান। তাকে দেওয়া হয়েছে একটি বাইসাইকেল ও তৃতীয় স্থান অধিকার করেছেন বেতাই গ্রামের আমিরুল খাঁ। তাকে একটি ছাগল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজক আব্দুল ওহাব বলেন, গত ৯ বছর যাবত এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এলাকার মানুষের আনন্দ দেওয়ার জন্য আর গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সরকারি পৃষ্টপোষকতা পেলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব।
কয়রায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
সোমবার কয়রায় নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক এ বি এম আব্দুল মালেক সহায়ক হিসেবে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন।
কয়রা উপজেলা মানব কল্যাণ ইউনিট মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। কয়রা প্লাটফর্মের আহ্বায়ক ও কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান নাসিমা আলম সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বলেন, যে কোন প্রশিক্ষণই দক্ষতা বৃদ্ধি করে। আজকের এ প্রশিক্ষণ থেকে যে জ্ঞান পাওয়া গেল তা’ বাস্তবে প্রয়োগ করলে সমাজ উপকৃত হবে। প্রশিক্ষণার্থীরা এ্যাডভোকেসি, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কয়রায় বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের রাজমিস্ত্রী মোঃ আব্দুল্লাহ, গোলনা গ্রামের ব্যবসায়ী মঞ্জুর খান, একই গ্রামের হত দরিদ্র হাসিনা বেগম ও মৃত আবুল খানের স্ত্রী ফাতেমা বেগমকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজ খবর নেন। সকালে উত্তর সাজিয়াড়া (ভূলটিয়া) গ্রামে ও উত্তর বিলের মৎস্য চাষী ও কৃষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে কৈয়া বাজারে রজত হোমিও হলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে ডুমুরিয়া হাটে সকল ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন। রাতে মির্জাপুর শুকদেব বৈরাগীর বাড়িতে ত্রিনাথ ঠাকুরের মেলায় আগত ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনায় অংশ নেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার শ্যামপদ মন্ডল, প্রদীপ মন্ডল, আশিষ বৈরাগী,হারুনুর রশীদ বাবু, মোজাম্মেল হক মোহন, বাধন মন্ডল প্রমুখ।
একুশের আলো খুলনার উদ্যোগে খালিশপুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংগঠন একুশের আলো খুলনার উদ্যোগে গতকাল বিকেলে প্লাটিনাম মিল গেটস্থ নিজস্ব কার্যালয়ে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মাহবুবুল হক, সংগঠনের সদস্য খন্দকার খলিলুর রহমানের পরিচালনায় সভায় অতিথি ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মুন্সি আঃ ওয়াদুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভনি আক্তার, ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ, প্লাটিনাম মিল সিবিএ’র সাবেক সভাপতি কওসার আলী মৃধা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন ও ১১নং ওয়ার্ড তৈয়্যেবা কলোনী ইউনিট আ’লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংগঠনের সদস্য ইরাক আলী, হুমায়ুন কবির, লিটন শেখ, আশিকুর রহমান, মনিরা খাতুন প্রমূখ।
খুবির কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন মানিকের ইন্তেকালে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মোঃ মহির উদ্দিন মানিক সোমবার সকাল ৮ টায় খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি বেশকিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ২ পুত্র এবং ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সামনে বাদ যোহর নামাজে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে নিরালা তাঁকে কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মোঃ মহির উদ্দিন মানিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং ডিসিপ্লিনের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন।
এনজিও হটানোর দাবিতে যশোরে শ্রমিক সমাবেশ
যশোর অফিস
নগর ও গৃহস্থালী বর্জ্য সংগ্রহে এনজিও’র সাথে সম্পাদিত চুক্তি বাতিল, অহরিজনদের নিয়োগ বাতিলসহ পাঁচ দফা দাবিতে যশোরে শ্রমিক সমাবেশ হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের দড়াটানা শহীদ চত্বরে এ সমাবেশ হয়।
ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপের যশোর জেলা আহ্বায়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যশোর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, জাতীয় শ্রমিক ফেডারেশনের যশোর জেলা সভাপতি নাজিম উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, হরিজন ঐক্য পরিষেদের যশোর জেলা সভাপতি রাজেন বিশ্বাস ও হোটেল শ্রমিক ইউনিয়নের যশোর জেলা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর কর্তৃপক্ষ এনজিও-কে দিয়ে পুনরায় পৌরএলাকায় বর্জ্য অপসারণে কাজে লাগাচ্ছে। এটি গত ২২ ডিসেম্বর মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-৩ হাবিবুর রহমান চাকলাদার মনির সাথে আলোচনায় এনজিও কার্যক্রম রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান মর্মে সমঝোতা সুস্পষ্ট লংঘন। নেতারা অবিলম্বে পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী এনজিও’র মাধ্যমে বর্জ্য অপসারণ বন্ধ করার জোর দাবি জানান। একইসাথে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি প্রবিধান অনুযায়ী মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ী করার দাবি করেন।
শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবলের কোয়াটার ফাইনাল শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার কোয়াটার ফাইনালের খেলা শুরু হচ্ছে আজ। আজ মঙ্গলবার বিকেল তিনটায় নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শেখ কামাল স্মৃতি সংসদ বনাম দেবাশীষ ফুটবল একাডেমি পাইকগাছা।
ইতোমধ্যে ১৬ দলের এই প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে ছিটকে গেছে ৮ দল। বাকি ৮ দল নিয়ে শুরু হলো দ্বিতীয় পর্ব অর্থাৎ কোয়াটার ফাইনালের খেলা। কোয়াটার ফাইনালে স্থান পাওয়া বাকি দলগুলো হচ্ছে সেন্ট মেরী স্পোটিং ক্লাব, রাজু স্মৃতি ফুটবল একাদশ, টোলনা ফুটবল ক্লাব, খালিশপুর কিশোর একাদশ, নোয়াপাড়া স্পোটিং ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব ফকিরহাট। মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার কোয়াটার ফাইনালের গুরুত্বপুর্ণ খেলাগুলো উপভোগ করার আহবান জানিয়েছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর পাবলা আয়ুব আলী রোডের সুবেদারের বাড়ীর ভাড়াটিয়া মোস্তফা মল্লিক এর ছেলে সোহেল মল্লিক (২৪) ও খালিশপুর আলমনগর পোড়া মসজিদ এলাকার রফিক পাটোয়ারীর বাড়ীর ভাড়াটিয়া মো. সরোয়ার এর ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১০০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।
রূপসায় র্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রুপসা থানাধীন রবের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাতক আসামি হলেন খুলনা জেলার রুপসা থানার বাগমারা দক্ষিনপাড়া গ্রামের সামাদ গাজীর ছেলে মতি গাজী (৩৫)।
র্যাব-৬ জানায়, খুলনা জেলার রুপসা থানাধীন রবের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় রূপসা থানার মামলা নং-৯, তারিখ-১৭/০১/২০১২, জিআর নং-০৯/১২, দায়রা নং-১২১৩/১২, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধন) ২০০৪ এর ১৯(১) ৭(ক)/২০/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মতি গাজীকে গ্রেফতার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।











































