Home আঞ্চলিক খালিশপুরে বাপ্পী হত্যা মামলায় ১৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল

খালিশপুরে বাপ্পী হত্যা মামলায় ১৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল

38

স্টাফ রিপোর্টর

নগরীর খালিশপুরে বাপ্পী (২৮) হত্যা মামলায় ১৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মো. মিজানুর রহমান। সোমবার হত্যাকান্ডের প্রায় সাত মাস পর সিএমএম আদালতে এ মামলার চার্জশিট জমা দেয়া হয়। 

চার্জশিটে উল্লেখিত অভিযুক্তরা হলোন সুজন (২৭), পলাশ (২৬), সুমন (৩২), শাহিন (৩৫), শাবানা (৩০), ফারমান (২৮), সেলিম (২৮), মঈন (৩১), নাদিম (৩২), নওশাদ (২৯), ছেদি (২৮) ও ইরফান (২৮), রাসেল (২৫), ইমরান(২১), আকবর হোসেন মাইনু (৩০), মাহবুব (২৫)। এদের মধ্যে ১০ জন আসামী আটক আছে। বাকীরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়,  ১৬ জুন দুপুর ১টার দিকে নগরীর খালিশপুরের এক নম্বর বিহারী কলোনি এলাকায় বাপ্পীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পী। এদিনই বাপ্পীর স্ত্রী রানী খাতুন বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।