Home আঞ্চলিক দৌলতপুরে মিঠু অপহরণ ও গুম মামলার আসামি রাশেদুল এর আদালতে স্বীকারোক্তি

দৌলতপুরে মিঠু অপহরণ ও গুম মামলার আসামি রাশেদুল এর আদালতে স্বীকারোক্তি

18

স্টাফ রিপোর্টর

নগরীর দৌলতপুর পশ্চিম সেনপাড়ার মো. আলি হোসেন মিঠু  (২৪) অপহরণ ও গুম মামলার এক আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি এসআই মো. রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাইজস্ট্রেট তরিকুল ইসলাম রেকর্ড করেছেন। আসামি হলেন রূপসা থানার বাগমারা গ্রামের প্রাইমারী স্কুলের পশ্চিম পাশের বাসিন্দা মৃত. আশরাফ সরদার এর ছেলে  মো. রাশেদুল ইসলাম  (৩২)।

মামলার বিবরণে জানা যায়, নগরীর দৌলতপুর পশ্চিম সেনপাড়ার মো. এনামুল শিকদারের ছেলে মো. আলি হোসেন মিঠুকে ২০১৬ সালের ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি তার। এঘটনায় মিঠুর পিতা বাদী হয়ে রাশেদুল ইসলাম, রিয়াজুল ইসলাম আহাদ ও আহাদের স্ত্রী আখি আক্তারের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ১৯।