Home কলাম ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

40

—তানভীর বারী হামিম

আজ ১লা জানুয়ারি,২০২০।স্বাধীন বাংলাদেশের সংকটকালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং সকল ধরনের সংকটে সামনের সারি থেকে নেতৃত্ব প্রদানকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৭৯ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করেন ছাত্র সংগঠনটি।স্বাধীনতা পরবর্তী সময় থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ছাত্র রাজনীতি ছিলো  নৈরাজ্য-সন্ত্রাসী কার্যক্রমে টালমাটাল।শিক্ষা অঙ্গনগুলি বর্তমান হাসিনা আমলের মত এতই  বিশৃঙ্খল ছিলো  যে ছাত্র রাজনীতি সন্মন্ধে মানুষের তৈরি হয়েছিলো ভুল ধারনা । ঠিক সেই সময়েই  শহীদ প্রেসিডৈন্ট  জিয়াউর রহমান ঐক্যবদ্ধ জাতি গঠনে প্রবর্তন করলেন তার বিখ্যাত রাজনৈতিক দর্শন ”বাংলাদেশী জাতীয়তাবাদ” ও দেশ গঠনে তিনি প্রণয়ন করলেন উন্নয়ন ও উৎপাদনের ১৯ দফা কর্মসূচি এবং গঠন করেন  রাজনৈতিক দল ।

সে সময়েই ভিশনারী হিসেবে খ্যাত জিয়াউর রহমান  অনুভব করেছিলেন- তার রাজনৈতিক দর্শন ও কর্মসূচির সঠিক বাস্তবায়নে এবং সর্বোপরি ছাত্র রাজনীতির হারানো মর্যাদা ফিরিয়ে এনে শিক্ষা উপযোগী ক্যাম্পাস বিনির্মাণে প্রয়োজন একটি দেশপ্রেমিক ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন।

সেই প্রেরণা থেকেই শহীদ জিয়া ইংরেজী নতুন  বছরের প্রথম প্রহরে সৃষ্টি করলেন ” বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল”। মূলনীতি হিসাবে শিক্ষা-ঐক্য-প্রগতি’র মিলবন্ধনে , ‘উৎপাদনমুখি শিক্ষা ব্যবস্থা’  শিক্ষাকে উৎসাহিত করে ছাত্র-ছাত্রীদের জন্য আত্ম-কর্ম সংস্থান সৃষ্টিই ছিল এর লক্ষ্য ।

৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়ে স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।১/১১ এর উত্তাল সময়ে ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলো এই সংগঠনটি। গত ১ যুগে ছাত্রদল দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগের উদাহরন হিসেবে দৃষ্টান্ত দাড় করিয়েছে।

লক্ষ-লক্ষ মামলায় শুধু সারা দেশের ছাত্রদল নেতা-কর্মীরা জর্জরিতই নয়,এ সরকারের আমলে গুম-খুনের শিকার হয়েও রাজপথে সরব থেকেছে সাধারন শিক্ষার্থীদের পছন্দের এই ছাত্রসংগঠনটি।

দীর্ঘ ১যুগে ক্যাম্পাসে সহাবস্হান হারালেও  সর্বশেষ ডাকসু’র মাধ্যমে আবারো ক্যাম্পাসমুখী হয় ছাত্রদল।বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায় সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করে তৃনমুলের সরাসরি ভোটে কেন্দ্রীয় ছাত্রদল-এর কমিটি গঠন করেন।সেই কমিটিতে সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী  ছাত্র ফজলুর রহমান খোকন এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল। কেন্দ্রীয় কমিটি গঠন পরবর্তী সময়ে প্রতিনিয়ত রাজনৈতিক আতুঘড় খ্যাত “মধুর ক্যান্টিন”-এ ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে অবস্হান নিতে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।চেয়ার-টেবিল কেড়ে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ হীনমন্যতার পরিচয় দিলেও টলাতে পারেনি  শহীদ জিয়ার সূর্য সৈনিকদের।ফ্লোরে বসেই অবস্হান কর্মসূচী পালন করে ছাত্রদল।পরপর দুবার ছাত্রদল নেতাকর্মীদের উপর  ছাত্রলীগ হামলা চালিয়ে রক্তাক্ত করলেও ,সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে পরবর্তীদিনে দ্বিগুন শক্তিতে মধুর ক্যান্টীনে অবস্হান নিয়েছিলো ছাত্রদল ।

ছাত্রদলের বর্তমান সাংগাঠনিক অভিভাবকের দিক নির্দেশনায় সারা বাংলাদেশে ছাত্রদলের এক গনজোয়ার সৃষ্টি হয়েছে।প্রতিটি বিভাগের জন্য ঘোষনা করেছেন সাংগাঠনিক টীম।সমগ্র ছাত্রদলকে একটি সুশৃঙ্খলতার মাঝে জবাবদিহিতায় এনে তৃনমুলের মতামতের উপর ভিত্তি করে গঠন হচ্ছে সারা দেশের কমিটি।ছাত্রদলের ৪২তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল শুভানুধ্যায়ী,সর্বস্তরের নেতৃবিন্দের প্রতি রইলো ভালোবাসা ও শুভেচ্ছা।একমাত্র জিয়া পরিবারের হাতেই সঠিকভাবে পরিচালিত হবে তরুন সমাজের প্রিয় এই সংগঠন। অচিরেই গনতন্ত্র মুক্তি পাবে এই দেশে।আর সেই মুক্তির আন্দোলনে সর্বোচ্চ আত্মত্যাগ করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল,দেশনায়ক তারেক রহমানের বাহুবল খ্যাত-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

(লেখক: প্রচার সম্পাদক,কবি জসীমউদ্দীন হল ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক,খুলনা মহানগর ছাত্রদল)।