Home আঞ্চলিক গাছ কেটে ইউপি চেয়ারম্যান কারাগারে

গাছ কেটে ইউপি চেয়ারম্যান কারাগারে

10

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলকে ভূমি অফিসের গাছ কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাদিরা সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল ও শ্রমিক উত্তম কুমারকে আসামি করে পাইগাছা থানায় মামলা দায়ের করেছিলেন।

পাইগাছা থানার ওসি মো. এজাজ শফি বলেন, পাইকগাছার লতা ইউনিয়ন ভূমি অফিসের গাছ কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগে ভূমি অফিসার নাদিরা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল ও শ্রমিক উত্তম কুমারকে আসামি করে গত বুধবার মামলা দায়ের করেন। গাছের আর্থিক মূল্য অন্তত ১৫ হাজার টাকা।

এ মামলায় গতরাত সাড়ে ৩টার দিকে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। গাছ উদ্ধার ও অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।