Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

34

কপিলমুনি কলেজে প্রাক্তন অধ্যক্ষের স্মরণ সভা

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা

কপিলমুনি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত শহর আলী গাজীর স্মরণ সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রভাষক শফিউল আমানের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ারদার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, আলহাজ্ব এরফান আলী মোড়ল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, সাবেক উপাধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র মল্লিক, সাবেক সহকারী অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচাযর্, অধ্যাপক আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র ঢালী, সহকারী অধ্যাপক আতিয়ার রহমান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কবীর হোসেন, অধ্যাপক যামিনী সরকার, সাবেক সহকারী অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ, মোজাফফর হোসেন প্রমূখ। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জালাল উদ্দিন।

কপিলমুনি ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ঃ

কপিলমুনি ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় খান মার্কেট চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২ বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মুন্সি রেজাউল করিম মহব্বত সভাপতি, মোঃ খায়রুজ্জামান খান  সাধারণ সম্পাদক ও অসীম রায়কে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বাপি মিত্র, সহ-সম্পাদক লিটন দাস, দপ্তর সম্পাদক মিলন দাশ, কার্যকরী সদস্য দেবাশীষ দে, অসিত বিশ্বাস, মোহাম্মদ মনিরুজ্জামান,  প্রশান্ত সাধু, রবিন সাধু, আরিফুজ্জামান খান। সভায় সমিতির উন্নয়নে মাসিক চাঁদা নির্ধারণ ও প্রতি শুক্রবার দোকান বন্ধ রাখাসহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

২ বছরেও উদঘাটন হয়নি ঝিনাইদহের শিশু বিল্লাল হত্যার ক্লু, হতাশায় দিন কাটাচ্ছে পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঘটনাটি ছিল ২০১৯ সালের ৪ জানুয়ারি। ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ গ্রামের কুড়ের মাঠের একটি কলাবাগানে লাশ পাওয়া যায় বিল্লাল হোসেন (১০) নামে ৩য় শ্রেণির এক স্কুল ছাত্রের। সে মুরারীদহ খালপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম শেখের ছেলে ও মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল। ঘটনার ২ বছর পার হতে চললেও এখনও উদ্ধার হয়নি ঘটনার ক্লু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ জানুয়ারি বিকাল ৫টার দিকে খেলা করার নাম করে বাড়ি থেকে বের হয় শহিদুল ইসলাম শেখের ছেলে বিল্লাল হোসেন। কিন্তু আর ফিরে আসেনি সে। আশে-পাশে অনেক খোজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি তাকে। ৪ জানুয়ারি বেলা ১১ টার দিকে প্রতিবেশি তাসলিমা শহিদুল ইসলাম শেখকে জানায় মিজানুর ঐ মহিলাকে বলেছে কুড়ের মাঠে কলাবাগানে পড়ে আছে বিল্লাল হোসেনের লাশ। এই সংবাদ শুনে শহিদুল ইসলাম শেখ সহ কিছু লোক কুড়ের মাঠে মিজানুর রহমানের কলা ক্ষেতে গিয়ে তার ছেলে বিল্লাল হোসেনের লাশ দেখতে পায়।

মামলার বাদী শহিদুল ইসলাম শেখ উল্ল্যেখ করেছেন, এই ঘটনার কিছু দিন পূর্বে এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানের ঐ কলার ক্ষেত থেকে মোচা কাটার অপরাধে শহিদুল ইসলাম শেখের ভাতিজা মেহেদি হাসানকে মারপিঠ করে মিজানুর রহমান। এই ঘটনায় গ্রাম্য শালিসে ২ হাজার টাকা জরিমানা করে মাতব্বররা। এই শালিসের কারণে মিজানুর রহমান শহিদুল ইসলাম শেখের পরিবারের উপর আরও ক্ষিপ্ত হয়।

এই হত্যার ঘটনায় শহিদুল ইসলাম মিজানুর রহমান সহ অজ্ঞাতনামা আসামীদের নামে ৩০২,২০১ ও ৩২ নং (পেনালকোর্ট-১৮৬০) ধারায় এজাহার জমা দেন ঝিনাইদহ সদর থানায়। ৪ জানুয়ারিতেই মামলাটি রেকর্ড হয়। ঐদিন রাত ৯ টা পনের মিনিটি মামলা গ্রহণ করে স্বাক্ষর করেন ততকালীন ওসি মোঃ এমদাদুল হক শেখ। মামলা নং জি/আর ৬/১৯।

এই মামলার তদন্তের দায়িত্ব দেন সদর থানার এসআই প্রবীর কুমার বিশ্বাসের উপর। এসময় গ্রেফতার হয় এজাহার নামীয় আসামি মিজানুর রহমান। ৫ তারিখেই আসামি মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।

বাদির দাবি, এই হত্যার ঘটনার পরেই আত্মগোপনে চলে যান গ্রামের হাতেম জোয়ার্দারের ছেলে শরিফুল ইসলাম বায়ো এবং রবিউল ইসলাম, মৃত আলী বিশ্বাসের ছেলে মোঃ ফজলু বিশ্বাস এবং মৃত নকা তুল্লার ছেলে তোফাজ্জেল জোয়ার্দার। ১৭ জানুয়ারি ঝিনাইদহ সদর বিজ্ঞ আমলি আদালতে স্মারক নং-৪৮২ এর মাধ্যমে একটি পিটিশন আবেদন করেন হত্যার শিকার বিল্লাল হোসেনের মা রাজিয়া খাতুন।

এই ৬১/২০১৯ ঝিনাইদহ পিটিশনের মাধ্যমে বিজ্ঞ আমলি আদালতে রাজিয়া খাতুন দাবি করেন। সন্তান মারা যাওয়ার পর তার শোকাহত স্বামীকে না পড়িয়েই আসামি পক্ষের লোকজন সব আসামির নাম উল্যেখ না করে মাত্র একজন আসামির নাম ও অজ্ঞাত নামে স্বাক্ষর করিয়ে জমা দেন।

বিজ্ঞ আদালত এই মামলায় এই ৫ জনের নাম অন্তর্ভুক্ত করে তদন্ত  শুরু করতে ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশ দেন।

কিন্তু মামলার প্রধান আসামি মিজানুর রহমানের ১ দিনের রিমান্ড নিলেও তিনি বলেন ভয়ের কারণে তিনি বাড়ি থেকে পালিয়ে ছিলেন। এই হিসাবেই ততকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন।

মাত্র ৩ মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আসেন তিনি। মামলার অপর আসামিরা পর্যায়ক্রমে গ্রেফতার হলেও শরিফুল ইসলাম ছাড়া বাকি আসামিরা বাইরেই রয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই পরিদর্শক আব্দুর রব। তিনি এখনও কোন প্রতিবেদন দাখিল করেননি আদালতে।

প্রায় ২ বছর অতিবাহিত হতে চললেও ঘটনার ক্লু উদ্ঘাটন হয়নি এখনো। আসামিরা গ্রেফতার হলেও আসলেই এদের মধ্যে কে হত্যাকারী বা হত্যার সাথে জড়িত নয় তা এখনও জানা যায়নি। কিভাবে হত্যা করা হয়েছে তাও জানা যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী শিশু বিল্লালের অন্ডকোষ, গলা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে।

মামলায় এখন পর্যন্ত ২ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হয়েছেন। কিন্তু কেউই ঘটনার ক্লু উদ্ধার করতে পারেন নি। মামলার বিষয় নিয়ে বাদি শহিদুল ইসলাম শেখ কথা বলেছেন ঝিনাইদহ পুলিশ সুপারের সাথে।

মামলার তদন্তে ধীর গতির জন্য শঙ্কিত নিহত বিল্লাল হোসেনের মা-বাবা। সবাই চান এই ঘটনার সুবিচার হোক। দৃষ্টান্তমূলক শাস্তি চান বিল্লাল হোসেনের খুনিদের। কিন্তু কে, কিভাবে, কখন হত্যা করেছে বিল্লাল হোসেনকে ?

যশোরে ছুরিকাঘাতে তরুণলীগ নেতা গুরুতর আহত

যশোর অফিস

যশোর শহরের শংকরপুর মাঠপাড়া এলাকায় মুন্সি হ্যাচারীর পাশে তরুণলীগ নেতা সুজনকে (২৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

বুধবার ২টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত সুজন শহরের বকচর এলাকার মৃৃৃত জিন্নাত আলীর ছেলে।

আহতের ভাই সাগর ও জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান জানান, আহত সুজন যশোর শহরের ৯নম্বর ওয়ার্ডের তরুণলীগের আহব্বায়ক। দলীয় পূর্বশত্রুতার কারনে বুধবার দুপুর সাড়ে বারো টার দিকে শংকরপুর মুন্সি হ্যাচারী পাশে গেলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মসলেম উদ্দিনের ছেলে শিপন, মিন্টুর ছেলে তানভীর, সলেমানের ছেলে আফজাল, সোবহানের ছেলে আওয়াল, অনিকসহ ১০/১২ জন তরুণলীগ নেতা সুজনের বুকে ও শরিরের বিভিন্ন জায়গায় হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানিয়রা আহত সুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সার্জারী বিভাগের চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করেন। পরে আহত সুজনের পরিবার তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ বলেন, সুজনের বুকে ও শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। জানতে চাইলে চাঁচড়া ফাঁড়ির ইনেসপেক্টর রফিকুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আসামীদের আটকের অভিযানে আছে পুলিশ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা তরুণলীগের সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমানসহ জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড, ইউনিয়ান শাখার নেতৃবৃন্দ।

এ ঘটনার প্রতিবাদে যশোর জেলা তরুণলীগ বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ সমাবেশের আওয়াজন করেছে

যশোর বেনাপোল সড়কের ধোপাখোলায় সড়ক দুর্ঘটনায় নিহতর ঘটনায় মামলা

যশোর অফিস

যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলার ধোপাখোলা নিমতলা এলাকায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কাঁচামাল ভর্তি মিনি ট্রাক দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা মেরে কাঁচামাল ব্যবসায়ী জসিম পাটুয়ারী (৩২) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ হাইওয়ে থানার এটিএসআই মোঃ রফিকুজ্জামান বাদি হয়ে কাঁচামাল ভর্তি মিনি ট্রাকের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে  মঙ্গলবার গভীর রাতে মামলা করে।

এটিএসআই মোঃ রফিকুজ্জামান মামলায় বলেছেন, মঙ্গলবার ২২ ডিসেম্বর বিকেলে যশোর ঝিকরগাছা উপজেলার নবীনগর এলাকায় অবস্থান কালে খবর পান যশোর সদর উপজেলার  ধোপাখোলা নিমতলা নামকস্থানে গদখালী হতে কাঁচামাল ভর্তি করে মিনি ট্রাক ( যশোর ড-১১-১১৯৮) দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে স্বজোরে ধাক্কা মারে। মিনি ট্রাকের সামনে বসে থাকা চালকের পাশে কাঁচামাল ব্যবসায়ী যশোরের ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের দলিল উদ্দিন ওরফে দলু পাটুয়ারী ছেলে জসিম পাটুয়ারীর বাম পাশের মুখ ও মাথায় থেথলানো  গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়। মিনি ট্রাকের চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ মিনি ট্রাক জব্দ করেন। মিনি ট্রাকের মধ্যে থাকা কাঁচামাল ব্যবসায়ী জসিম পাটুয়ারীর মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে।  জসিম পাটুয়ারীর মরদেহ বিনা ময়না তদন্তের তার পরিবারের লোকজন জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। মিনি ট্রাক নাভারণ হাইওয়ে থানা জব্দ করেন।

যশোরে বুধবার সংক্রমন করোনা ভাইরাসে ৫ জনসহ মোট আক্রান্ত ৪৫৮৫ জন

যশোর অফিস

সংক্রমন করোনা ভাইরাসে যশোর  জেলায় বুধবার ২৩ ডিসেম্বর নতুন করে ৫জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫শ’ ৮৫জন।  যশোরের সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে,বুধবার ২৩ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৪৩টি নমুনার রিপোর্ট প্রেরন করেন। এর মধ্যে ৪ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ টি নমুনার রিপোর্ট প্রেরন করেন। যার সব ক’টি নেগেটিভ। গত ১০ মার্চ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত যশোর জেলা থেকে ২০ হাজার ৩শ’ ৩৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে উক্ত দু’টি প্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৫শ’ ৯৪ জনের নমুনা প্রেরণ করেন। এর মধ্যে ৪ হাজার ৫শ’ ৮৫ জন সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। আক্রান্তকারীদের মধ্যে ৩ হাজার ১শ’ ৬৫জন পুরুষ ও ১ হাজার ৪শ’ ২০ জন নারী। বুধবার যশোর জেলা থেকে ৫০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

যশোরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

যশোর অফিস

বুধবার ২৩ ডিসেম্বর ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যশোরের শার্শা উপজেলার টেংরালি গ্রামের ভেররদাড়ি টু রঘুনাথপুর গামী রাস্তা থেকে বাপ্পি মিয়া নামে এক যুবককে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে যশোরে শার্শা উপজেলার সোনানদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার  ইনচার্জ সোমেন দাস জানান,বুধবার ২৩ ডিসেম্বর তার নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলামসহ একদল পুলিশ ভোর সোয়া ৬ টায় উক্ত স্থান থেকে বাপ্পি মিয়াকে গ্রেফতার করে। এ সময়তার দখল হতে ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।

কমরেড আবদুল হকের স্মরণে যশোরে সভা অনুষ্ঠিত

যশোর অফিস

কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল হক-এর ১০০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে আলমগীর সিদ্দিকী হল (টাউন হল) এ সভায় সভাপতিত্ব করেন আব্দুল হক।

বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সহ-সভাপতি আবু বক্কার সরদার, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক পরিতোষ দেবনাথ, নড়াইল জেলা সম্পাদক হুমায়ন কবির, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আহাদ আলী লস্কর, প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, অভয়নগর থানার নেতা নাজমুল হুসাইন, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও অন্যতম নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার।

আলোচনা সভার শুরুতে কমরেড আবদুল হক-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করা হয়। বেলা সাড়ে ১২টায় প্রয়াত কমরেড আবদুল হক-এর জন্মশতবার্ষিকীতে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

নির্ধারিত আলোচকবৃন্দ কমরেড আবদুল হক-এর রাজনৈতিক জীবন সংগ্রামের ওপর আলোচনা করেন। আলোচকবৃন্দ বলেন, কমরেড আবদুল হকের শততম জন্মবার্ষিকী আমরা এমন এক সময়ে পালন করছি, যখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ঘাত-প্রতিঘাত, দ্বন্দ্ব-সংঘাত; সাম্রাজ্যবাদী যুদ্ধ-বিগ্রহ, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ও উত্তেজনা; শ্রমিকশ্রেণি ও জনগণের আন্দোলন-সংগ্রাম বিদ্রোহ-বিপ্লব; করোনা পরিস্থিতিসহ নানান রকমের তোলপাড় চলছে। ত্রিশের দশকের মহামন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে ২০০৮ সালে সূচিত এ পর্যায়ের বৈশ্বিক মন্দাকে করোনা মহামারী ত্বরান্বিত করে পঁচাত্তর বছরের বৃহত্তম মন্দায় পরিণত করেছে। করোনা মহামারী বিদ্যমান পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট মোকাবেলায় তার অক্ষমতা ও অকার্যকারিতা নগ্নভাবে উন্মোচিত করে। সাম্রাজ্যবাদী একচেটিয়া পুঁজির সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে পরিচালিত এ সকল খাতসহ গোটা ব্যবস্থার গণবিরোধী প্রতিক্রিয়াশীল চরিত্র ও দেউলিয়াত্ব উন্মোচন করে। বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার কারণে কোটি কোটি মানুষের আক্রান্ত হওয়া ও লক্ষ লক্ষ মানুষের মৃত্যু; করোনা সংক্রমণ মোকাবেলায় প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর অপ্রতুলতা; ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ ‘সম্মুখযোদ্ধা’দের নিরাপত্তাহীনতা; প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ায় মৃত্যুর সংখ্যা ব্যাপক বৃদ্ধি; ভ্যাকসিন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী তীব্র প্রতিযোগিতা; তাদের আধিপত্য ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ভ্যাকসিনকে ব্যবহার ও মুনাফার লক্ষ্যে ভ্যাকসিন বাণিজ্যের নগ্নতা ফুটে উঠছে।

মাওঃ আব্দুল হান্নার-এর মৃত্যুতে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র গভীর শোক ও সমাবেদনা

খবর বিজ্ঞপ্তি

সম্মিলিত ওলামায়ে কেরামের সদস্য, ইকবালনগর জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম এবং হাজী আব্দুল মালেক মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল হান্নান ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তিনি একজন যোগ্য আলেম ও নিরাহঙ্কার ব্যক্তি ছিলেন। বিভিন্ন সময়ে তিনি ইসলামের দাওয়াতী কাজে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মাওলানা আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তাঁর রুহের মাগফেরত কামনা করে বিবৃতি প্রদান করেছেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের আহ্বায়ক মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, উপদেষ্টা মুফতী মাওঃ আব্দুর রাজ্জাক, মুফতী সিরাজুল ইসলাম বাজ্জাজী, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূরুল ইসলাম ঢালী, অধ্যক্ষ মাওঃ সুফী শফিউদ্দীন নেছারী, মাওঃ শাহাদাৎ হোসাইন, মাওঃ মুহিবুল্লাহ, মাওঃ হাফেজ আঃ কাইয়্যুম, হাফেজ মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ মোক্তার হোসাইন, মাওঃ বাইজিদ হোসাইন, মাওঃ হাফেজ খলিলুর রহমান, মাওঃ মিজানুর রহমান, মাওঃ মাহদী হাসান কাওছারী, মাওঃ গোলাম মোস্তফা, মাওঃ আব্দুর রউফ, মাওঃ গোলাম রসুল, হাজী শহিদ, মাওঃ গোলজার হোসাইন প্রমুখ। অপর এক বিবৃতিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দাদা ম্যাচ কাদেরিয়া মসজিদের খতিব মাওঃ নূরুল ইসলাম নূরী’র সুস্থতার জন্য দোয়া করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। 

সাতক্ষীরার শ্যামনগরের গৃহবধু ধর্ষণ চেষ্টার মামলাটি থানায় রেকর্ড

সাতক্ষীরা প্রতিনিধি

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিউজ প্রকাশের পর অবশেষে সাতক্ষীরার শ্যামনগরের নির্যাতিতা গৃহবধুর দায়ের করা ধর্ষন চেষ্টার মামলাটি থানায় রেকর্ড হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়। এর আগে নির্যাতিতা ওই গৃহবধু তার দায়ের করা ধর্ষন চেষ্টার মামলাটি রেকর্ড করা না হলে আত্মহত্যা করবেন বলে হুশিয়ারী দেন। যা নিয়ে গোটা উপজেলা ব্যাপী তোলপাড় শুরু হয়।

নির্যাতনের শিকার গৃহবধু থানায় লিখিত অভিযোগে বলেন, গত ২০ ডিসেম্বর রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের সোহরাব হোসেন ও নুর ইসলাম নামের দুই ব্যক্তি ওই গৃহবধুর বাড়িতে এসে তাকে ধর্ষনের চেষ্টা করে। তারা তার পরনের কাপড় চোপড় ছিড়ে ফেলে এবং দেহের বিভিন্ন অঙ্গে দাঁত বসিয়ে জখম করে। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরদিনই তিনি এ বিষয়ে থানায় একটি এজাহার জমা দেন। বর্তমানে ওই নির্যাতিতা গৃহবধু শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তেলিগাতিতে চলাচলের রাস্তা দেয়ার নামে প্রতারণা : টাকা ও জমি হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি পাকার মাথা এলাকার মৃত হাছেন গাজীর পুত্র রহিম গাজী (৪০) ও তার ভাই মোঃ ইব্রাহিম গাজী (৪৫) এর বিরুদ্ধে প্রতিবেশি মশিউর রহমান (৫০)  চলাচলের রাস্তা  দেয়ার নাম করে নগদ টাকা ও তার জমি প্রতারণার মাধ্যমে দখলে নেয়ার অভিযোগে মামলা করেছেন । মামলা নং সিআর ৩৫/২০। এর আগে গত ২৭ আক্টোবর  ভুক্তভোগি আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন, যার নং- ৯৩৯ । মামলা ও থানার জিডি সুত্রে জানা যায় , ভুক্তভোগি মশিউর রহমানের বাড়ি থেকে বের হবার সুবিধার্থে অভিযুক্ত রহিম গাজী , ইব্রাহীম গাজী ,  ২০১৬ সালের ১৫ ডিসেম্বর নগদ  ১’লক্ষ ৫৫ হাজার টাকা ৫০ পয়েন্ট জমি  গ্রহন করার শর্তমোতাবেক মশিউর ও তার পরিবারের সদস্যদের চলাচলের জন্য ৬ ফুট চওড়া ও ৬০ ফুট লম্বা  রাস্তার জায়গা দেয়ার অঙ্গিকার করেন । যা স্থানীয় জনপ্রতিনিধি ,গণ্যমান্য ব্যক্তিবর্গ অবহিত রয়েছে ।  গত ১২ সেপ্টেম্বর মশিউর রহমান বিবাদিদেরকে রাস্তার জায়গা বুঝিয়ে দিতে বললে বিবাদিগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে কাঠের বাতা দিয়ে মামলার বাদী মশিউরকে  মারতে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে । বিবাদীগণ মশিউরকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । এ ঘটনায় মশিউর রহমান আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরি করে। যার নং ৯৩৯, তাং ২৭/১০/২০ ইং । গত ১৪ ডিসেম্বর  আড়ংঘাটা থানার এএস আই মোঃ আল – মাহমুদুল হক ঘটনার সত্যতা পেয়েছেন বলে আদালতে আড়ংঘাটা থানার নন এফআই আর নং ৩৮-২০ আদালতে প্রতিবেদন দাখিল করেন । ভুক্তভোগি মশিউর রহমান জানান  আদালতে মামলা দায়েরের পর থেকে বিবাদী রহিম গাজী ও তার ভাই ইব্রাহিম গাজী মশিউর রহমানকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে রহিম গাজীর নিকট জানতে চাইলে তিনি বলেন, মশিউর রহমানের চলাচলের রাস্তা না থাকায় তার সাথে মৌখিকভাবে চুক্তি হয়। বিনিময়ে ২’লক্ষ ৫০ হাজার টাকা ও পিছনের জমি রেজিষ্ট্রি করে দেয়ার কথা। সেখানে সে ১’লক্ষ টাকা দিয়ে মশিউর রহমান দির্ঘ্য প্রায় ৪ বছর বাকী টাকা এবং জমি রেজিষ্ট্রি করে দিতে তালবাহানা শুরু করে। এ নিয়ে তার সাথে বিরোধের সৃষ্ঠি হয়। এ ব্যাপারে তিনি জনপ্রতিনিধি সহ প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন । আড়ংঘাটা থানার এএস আই আল মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মশিউর রহমান থানায় সাধারণ ডায়েরি করেছিলেন যার সত্যতা পাওয়া গেছে । তার প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে ।

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ১টি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জেলে আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় ফিসিং ট্রলার এফ,বি মঙ্গল চন্ডী-৭ সহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।  গত ২২ ডিসেম্বর রাত ১০টা ৫০ মিনিটের সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ অপরাজেয় বাংলা গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী এ ফিসিং ট্রলারটি আটক করে। বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে এদেশের জলসীমায় মাছ ধরছিল ভারতীয় জেলেরা। আটককালে তাদের কাছে কোন রকম আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি বলে জানায় কোস্ট গার্ড। ২৩ ডিসেম্বর বিকেলে আটককৃত ট্রলার ও ১৬ জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমা লংঘন আইনে মামলা দায়েরের পর ২৪ ডিসেম্বর বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। এদিকে আটক ট্রলারে থাকা মাছ মোংলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের উপস্থিতে নিলামে বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

এর আগে গত ২ডিসেম্বর আরো একটি ভারতীয় ট্রলারসহ ১৭ ছেলেকে একই এলাকা থেকে আটক করে কোস্ট গার্ড।

ফকিরহাটের চিত্রা নদীতে বোট ক্লাবের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারীর উপর দিয়ে প্রবাহমান চিত্রা নদীর দুই তীর ঘিরে প্রায় আড়াই কিলোমিটার রয়েছে মিনি সুন্দরবন নামে পরিচিত গোলপাতা ও উড়াগাছ সহ বিভিন্ন বনাঞ্চল। এখানে সবুজ গাছের প্রকৃতি যেন মন ছুয়ে যায়। এখানে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। শোভা পাচ্ছে নানা রকম গাছে গাছে। অনেকেই ভ্রমনে আসেন চিত্রা নদীর দুই পাড়ে অবস্থিত এই মিনি সুন্দরবন দেখতে। জনসাধারনের বিনোদনের জন্য এবং নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরাঘুরি করা সহ মিনি সুন্দরবন দেখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরী করা হয়েছে ইঞ্জিন চালিত নৌকা। গঠন করা হয়েছে একটি বোট ক্লাব। বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বোটক্লাব উদ্বোধনের লক্ষ্যে নতুন তৈরী করা ইঞ্জিন চালিত নৌকায় চড়ে মিনি সুন্দরবন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার প্রমূখ।

নাইস ফাউন্ডেশনের বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ বরাদ্দে  নাইস ফাউন্ডেশনের বাস্তবায়নে উপকুলীয় অঞ্চলের দরিদ্র কাওরা জনগোষ্ঠির মাঝে স্যানিটেশন সহায়তা প্রকল্প মাধ্যমে বিনামূল্যে ২৫টি ল্যাটিন বিতরণ করা হয়। দাকোপ উপজেলার তিলডাংগা গ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল ও ইউপি সদস্য নিশীথ মন্ডলের মাধ্যমে দরিদ্র সংখ্যালঘু পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ গ্রামের শিখা রায়, নিভা রায়, আরতী শীল, দ্রোপদী বিশ্বাস ও আরতী সরদারের সঙ্গে কথা বলে জানা যায় এত সুন্দর  ল্যাট্রিন তাদের পক্ষে বানানো কখনই সম্ভব ছিলনা। তাদের পরিবারে এবং এলাকায় পেটের অসুখ কমে গেছে। যারা এই সহযোগিতা করেছে তাদের দীর্ঘায়ু কামনা করেন। নাইস ফাউন্ডেশনের এও উদ্যোগকে সাধুবাদ জানান, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান মোঃ একরামুল কবির ও দৈনিক কালান্তরে বার্তা সম্পাদক বিএইচ সজল।

দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর দৌহিত্র, জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির সুযোগ্য পুত্র বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় সম্পর্কে কটুক্তির প্রতিবাদে দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল দাকোপ এর বিভিন্ন সড়ক প্রদীক্ষন করে স্থানীয় দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ শিপন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা পল্লব কুমার বিশ^াস, অরিন্দম গোলদার, রতন কুমার মন্ডল, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগ নেতা, মৃনাল কান্তি বাছাড়, তানভির রহমান আকাশ, শেখ মোঃ রাসেল, আজগর হোসেন বাপ্পি, আরাফাত আজাদ, শেখ হেলাল বাবু, এস কে সাদ্দাম হোসেন, আব্দুল মান্নান, মোঃ নাঈম, রাসেল কাজী, রাহুল রায়, চিন্ময় সাহা টুটুল, জি এম ফারুক, সাইফুল শাহ, মিঠুন মন্ডল, ইমদাদুল হক মিলন, আকাশ রায়, অসিত বিশ^াস, রাজু বাছাড় প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা, তাঁর পরিবারের সকল সদস্য আমাদের কাছে অত্যান্ত শ্রদ্ধা ও সম্মানের। তাঁদের কোন অবমাননা এদেশের যুব ও ছাত্রসমাজ মানতে পারে না। জনৈক ভোলার বিপ্লবের ঐদ্ধত্যপুর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ, নিন্দা ও অবিলম্বে তাকে তার বক্তব্য প্রত্যহার এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নেতৃবৃন্দ তার বিরুদ্ধে দলীয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহব্বান জানান।

রাজস্ব ফাঁকি, বন্দরে ভয়াবহ পন্যজট, খালি ট্রাকের জট ও পণ্য চুরি নিরসনে অফিস নির্দেশনা জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ : বিরোধীতায় বন্দরের উপপরিচালক

বেনাপোল প্রতিনিধি

দিনের পণ্য দিনে আনলোড করার দাবিতে ভারতীয় শ্রমিক ইউনিয়নের ডাকা ১ দিনের ধর্মঘটের পর পরই কাস্টমস কর্তৃপক্ষ তা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে। রাজস্ব ফাঁকি, বন্দরে ভয়াবহ পন্যজট ,ভারতীয় খালি ট্রাকের জট ও পণ্য চুরি নিরসনে আজ বুধবার এক অফিস নির্দেশনা জারি করা হয়েছে। ফলে একদিনে ৪০০ ট্রাক পন্য বন্দরে প্রবেশ করে আনলোড করে আবার ভারতে ফিরে যাওয়া সম্ভব বলে ব্যবসায়ীরা জানান।

কাস্টমস’র এ অফিস নির্দেশনার বিরোধীতা করছেন বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন তরফদার। বন্দর ব্যবহারকারী ৫টি সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষ এ অভিযোগ করেছেন। ফলে রাজস্ব আদায় ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম ভয়াবহ সংটের মুখে পড়তে যাচেছ। যদিও কাস্টমস’র এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, ভারতীয় ও বাংলাদেশের বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো।

কাস্টমস এর ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ভারত থেকে আমদানিকৃত বানিজ্যিক পণ্যচালান সংরক্ষন,পরীক্ষান ও শুল্কায়ন কার্যক্রম সহজ, দ্রুত পন্যখালাশ ,গুরুতর অভিযোগ ও চোরাচালান রোধে দেশের স্বনামধন্য ১২টি  উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারদের জন্য বন্দরের ১০টি শেড বরাদ্ধ দেয়া হয়। মোটর সাইকেল, টাটা গাড়ী, ও চ্যাসিস রাখার জন্য ৩১ নাম্বার শেড, পচনশীল  পন্যের জণ্য টিটিআই, কেমিকেল জাতীয় পন্যের জন্য ৫টি শেড, মেশিনারীর জন্য ১৪টি শেড, ও অন্যান্য পন্যের জন্য ১৫টি শেড বরাদ্দ দেয়া হয়।

ভারত বাংলাদেশ চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ড াইরেক্টর মতিয়ার রহমান জানান, রাজস্ব ফাঁকি, বন্দরে ভয়াবহ পন্যজট ,ভারতীয় খালি ট্রাকের জট ও পণ্য চুরি নিরসনে কাস্টমস কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহন করছেন তাতে অনিয়ম, রাজস্ব ফাকি ব›ধ হবে, দিনের পণ্য দিনে খালাশ নেয়া সম্ভব হবে। কাস্টমস এর এ ধরনের উদ্যোগকে শুধুমাত্র বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার ব্যক্তিগতভাবে বিরোধীতা করায় বন্দরে অনিয়ম ও রাজস্ব ফাকি বাড়বে।

বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বন্দরে রাজস্ব ফাঁকি ও অনিয়ম বন্ধে কাস্টমস কর্তৃপক্ষের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বন্দরে দীর্ঘদিনের অনিয়ম ও রাজস্ব ফাকি রোধে কাস্টমস এর উদ্যোগকে বন্দরের উপ পরিচালক মামুন তরফদার বিরোধীতা করে আসছে। ফলে সরকারের রাজস্ব আদায়ের স্বচ্ছ  প্রক্রিয়াকে প্রতিবন্ধকতা সৃস্টি করবে। একজন ব্যক্তির কারনে গোটা বন্দরের শৃংখলা ভংগ করবে এটা আমরা কখনই সমর্থন করি না।

বেনাপেল কাস্টমস হাউসের কমিশনার মো: আজিজুর রহমান জানান, বন্দরে নানা অনিয়ম , রাজস্ব ফাকি রোধ, ভারতীয় খালি ট্রাক দ্রুত ফিরে যাওয়া,খালি ট্রাকের জট ও পণ্য চুরি  প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষের সাথে মিটিং করেই এ আফিস আদেশ জারি করা হয়। তাছাড়া বন্দর , কাস্টমস ও বন্দর ব্যবহারকারী সংগঠন গুলোর সমন্বয়ে বন্দর পরিদর্শন করা হয়েছে। হটাৎ করে অফিস আদেশের বিরুদ্ধে বন্দরের উপ-পরিচালক অবস্থান নেয়ায় রাজস্ব আদায়ে প্রতিবন্ধকতা সৃস্টি  হবে।

সুশাসনের জন্য প্রয়োজন সহযোগিতা ও সমন্বয়

তথ্য বিবরণী

দেশের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়নে জাতীয় সুশাসন মূল্যায়ন কার্যক্রমের আওতায় খুলনা বিভাগীয় সেল্ফ এ্যাসেসমেন্ট বিষয়ক পরামর্শ সভা বুধবার সকালে সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি  এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খোন্দকার।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো এখন অনেক বাস্তবমূখী। ভিশন-২০২১, ২০৪১, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, জিআরএস বাস্তবায়নের সুফল জনগণ পাচ্ছে। রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে সুশাসনের ভিত্তি আরও মজবুত হবে। আত্মসমালোচনা থাকলে মূল্যায়ন ইতিবাচক হয়। সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ নিয়মানুযায়ী পরিচালিত হলে জনকল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত দেন। তাঁরা বলেন, সুশাসনের জন্য প্রয়োজন সহযোগিতা ও সমন্বয়, অঞ্চলভিত্তিক উন্নয়ন চাহিদা নিরুপণ, অংশীজনদের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবতা নিরিখে নীতি নির্ধারণ করা হলে জনগণ সুফল পাবে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ব্যবস্থাপনায় আয়োজিত পরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। সভায় সরকারি কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মণিরামপুরে শুরু হয়নি আমনের ধান চাল সংগ্রহ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

গত বোরো মৌসুমের মত এবারও আমনের ধান চাল সংগ্রহে ভাটা পড়েছে যশোরের মণিরামপুর সরকারি খাদ্যগুদামে। অমনের মৌসুম শেষে নতুন করে বোরো চাষ শুরু করেছেন এই অঞ্চলের কৃষকেরা। কিন্তু মণিরামপুর সরকারি খাদ্যগুদাম এখনো কোন ধান চাল সংগ্রহ করতে পারেনি। কৃষকদের জন্য গুদাম উন্মুক্ত করা হলেও সরকারি দামের থেকে ধানের বাজার মূল্য বেশি হওয়ায় কৃষকরা গুদামে ভিড়ছেন না।

আর সরকার নির্ধারিত দামের চেয়ে চালের বাজার বেশি হওয়ায় চুক্তিভুক্ত মিলাররা গুদামে চাল দিতে পারছেন না।

চলতি আমন মৌসুমে মণিরামপুর উপজেলা খাদ্যগুদামে ৮৭৭ টন ধান ও ৫৬৫ টন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় সরকার। ২৬ টাকা কেজি দরে প্রতিমণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১০৪০ টাকা। আর চালের কেজি নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি ৩৭ টাকা। গত পাঁচ নভেম্বর এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করে খাদ্য মন্ত্রনালয়। সাত ডিসেম্বর থেকে ধান চাল ক্রয় শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা। নির্ধারিত সময় শুরু হয়ে ১৬ দিন পার হলেও এখনো ধান চাল ক্রয় কাজের উদ্বোধন করতে পারেনি গুদাম কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন আড়ৎদাররা এক হাজার ৪০ বা ৫০ টাকায় মোটাধান এবং এক হাজার ১৫০ টাকায় চিকন ধান কিনছেন।

কার্ডধারী কৃষক উপজেলার মাহমুদকাটি গ্রামের নূর ইসলাম বলেন, গুদামের চেয়ে বেশি দামে আমরা বাড়িতে বসে ধান বেচতে পারছি। গুদামে নিলে ধানের আদ্রতা মেপে ঠিক না হলে ফেরত আসতে হয়। ফলে গুদামে যেয়ে হয়রানির কোন মানে হয়না।

মণিরামপুর চালকল মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম বলেন, গুদামের চেয়ে খোলাবাজারে মোটা চালের কেজি ৫-৬ টাকা বেশি। মিলারদের লসে হচ্ছে। তারপরও চুক্তিবদ্ধ হওয়ায় চাল দিতে হবে। আমরা চাল প্রস্তুত করছি। দ্রুত গুদামে চাল দিতে পারব।

মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম বলেন, এবার কার্ডধারী কৃষকদের জন্য গুদাম উন্মুক্ত করা হয়েছে। কোন কৃষক ধান নিয়ে আসেনি। মিলাররা এখনো চাল দেয়নি।

মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, গুদাম উন্মুক্ত হওয়ায় একজন কৃষক সর্বোচ্চ ছয়টন ধান দিতে পারবেন। কিন্তু বাজারে ধানের দাম বেশি পাওয়ায় কৃষক গুদামে আসছেন না। ৪৬ জন মিলারের মধ্যে এবার ৪১ জন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছেন। চালের জন্য মিলারদের চাপ দেওয়া হচ্ছে।

মণিরামপুরে মোটা ধানের উৎপাদন কম হওয়ায় এই অঞ্চল থেকে ধান সংগ্রহ কমিয়ে দিয়েছে সরকার। গতবছর আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষমাত্রা ছিল দুই হাজার চারশ’ টন এবং বোরো মৌসুমে লক্ষমাত্রা ছিল চার হাজার টন। সেই তুলনায় এবার আমন সংগ্রহের লক্ষমাত্রা প্রায় তিনভাগের একভাগ; মাত্র ৮৭৭ টন।

নগর আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

সোনাডাঙ্গা ক্রস রোড কল্যাণ সমিতি গঠন

খবর বিজ্ঞপ্তি

কেসিসি’র ১৭নং ওয়ার্ডের সোনাডাঙ্গা ক্রস রোড (মাদ্রাসা রোড) কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সমিতির এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী এই কমিটি করা হয়। সমিতির উপদেষ্টারা হলেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাজী আব্দুর ছাত্তার, মাসুম সরকার, শাহীন, রেজাউল করিম ও খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি শেখ মাহমুদুর রহমান বাবু, সহ-সভাপতি রাফেল, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন ও ইকবাল আহম্মেদ, সাধারণ সম্পাদক ছালেহিন বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল হুদা তুহিন, সৈয়দ সরফুদ্দিন আহম্মেদ ও লাকি গমেজ, কোষাধ্যক্ষ শেখ হেমায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক মোকাম্মেল আলী সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো: সোহরাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শেখ ফিরোজ আহমেদ, মুকিত বিশ^াস, মো: শাহ আলম, শেখ সাইদুর রহমান মান্নু, মওদুদ আলী সিদ্দিকী, জাবিদ জাহাঙ্গীর শুভ, শেখ মুশফিকুর রহমান সিয়াম, উৎপল গমেজ, সাইফুল ইসলাম রোহান, মণি দাস ও আহাদুল হক।

প্রকাশ্যেই ভরাট হচ্ছে ময়ূর নদী

স্টাফ রিপোর্টার

জলাবদ্ধতা খুলনা শহরের প্রধান প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় খুলনার ছোট বড় বিভিন্ন সড়ক। এর প্রধান কারণ হচ্ছে পানি অপসরণের পথগুলো ভরাট ও অবৈধ দখল। গত বছর খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে খুলনার ময়ূর নদী ও ২২ খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চালু হলেও মাঝ পথে ঝিমিয়ে গেছে এ কার্যক্রম। এখন প্রকাশ্যেই ভরাট হচ্ছে খুলনার ময়ূর নদী।

স্থানীয় প্রভাবশালীরা স্রোতহীন ময়ূর নদীতে খুব সহজেই পাটা ও বাঁধ দিয়ে প্রতিদিনই দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পৈত্রিক সম্পত্তির মতো গাছপালা লাগানো ও চাষাবাদসহ বিভিন্ন কাজে ব্যবহার করা, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি-ঘর ভবন নির্মাণ করেছে অনেকে।

গত বছর (২০১৯) ৫ ফেব্রুয়ারি খুলনার ময়ূর নদীসহ মহানগরের অভ্যন্তরীণ ২২ খালের অবৈধ দখলদার উচ্ছেদে কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। এ সময় নগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারি ব্রিজের পশ্চিম পাশে ময়ূর নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নদীর দুই পাড়ের অবৈধ কাঁচা, সেমিপাকা, পাকা স্থাপনা ক্রেন ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় উচ্ছেদ কার্যক্রমে গঠিত ৪টি কমিটি ময়ূর নদী ও ২৬টি খালে জরিপ চালিয়ে ৪৬০ জন দখলদারের তালিকা করা হয়। তবে আইনের ফাকফোকর দিয়ে তারাও ধরা ছোয়ার বাহিরে।

২০০৯ সালে খুলনা মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করতে ময়ূর নদী ও ২৬টি খালের দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন। কিন্তু অভিযান শুরুর পরপরই ওই বছরের ১১ জুলাই দুর্বৃত্তদের গুলিতে উচ্ছেদ কার্যক্রমে সক্রিয় সিটি করপোরেশনের কাউন্সিলর শহীদ ইকবাল বিথার নিহত হন। এর ফলে ওই অভিযান বন্ধ হয়ে যায়। এরপর ২০১৬ সালে ময়ূর নদীর নাব্য ফিরিয়ে আনতে ৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে খুলনা সিটি করপোরেশন। কিন্তু তাতেও নদীটি স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

এ অবস্থায় সিটি কর্পোরেশন নির্বাচনের আগে বর্তমান মেয়র খুলনাকে জলাবদ্ধতামুক্ত করতে নদী খননসহ নানা প্রতিশ্রুতি দেন। মেয়র হিসেবে শপথ গ্রহণের পরই তিনি নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে ৮৪৩ কোটি টাকার প্রকল্প তৈরি করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ময়ূর নদীসহ পার্শ্ববর্তী ৯টি খাল পুনর্খনন ও নগরীর বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ।

দুই যুগ আগেও ময়ূর নদীতে পালতোলা নৌকা চলাচল করতো। অনেক জেলে পরিবারের জীবিকার মূল উপজীব্য ছিল এ নদী। গোসল ও তৈজসপত্র ধোয়ার কাজে নদীর পানি ব্যবহার করতো। অথচ এখন দখল ও দূষণে আর ব্যবহারের উপযোগী নেই। ১২ কিলোমিটার দীর্ঘ ময়ূর নদীর সঙ্গে আগে রূপসা নদীর সরাসরি সংযোগ ছিল। দখলে নদী হারিয়েছে নিজস্বতা।

এ ব্যাপারে সামাজিক সংগঠন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ্ মামুনুর রহমান তুহিন বলেন, খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন গত বছর ময়ূর নদীসহ ২২ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিলেও কয়েক দিনের ব্যবধানে বন্ধ হয়েছে সেই কার্যক্রম। এর আগে এক ঠিকাদার প্রতিষ্ঠান এ নদী খননের কাজ করেছিলো, তবে কি কাজ করেছে তা কখনোই দৃশ্যমান হয়নি। খুলনার যতই উন্নয়ন হোক ময়ূর নদীসহ ২২ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন না হলে কোন উন্নয়নই দৃশ্যমান হবে না। এ বিষয়টি খুলনার সাধারণ মানুষের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখার আহবান জানাচ্ছি। এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরবেন।

চোরের ১০ দিন গেরস্থের একদিন

যশোর অফিস

মাঝে মধ্যে দিনের বেলায় কাজ করেন রাজমিস্ত্রীর, রাতে নাইট গার্ডের ডিউটি করেন মাছের ঘেরে। সামান্য আয়ে সংসার চালানো কস্ট সাধ্য হয়ে পড়ে। কোনো রকমে কুঁড়ে ঘর ছিল। সেই ঘরে স্ত্রী, সন্তানদের নিয়ে থাকতেন আসলাম হোসেন। হঠাৎ সেখানে গড়ে ওঠে পাকা দালান। একটি গরুর খামারও করেছেন আসলাম হোসেন। এরপরই চোখ পড়ে পরিবারটির উপর। হঠাৎ আলাদীনের চেরাগ হাতে পেল কিনা তা নিয়ে ভাবতে থাকে গ্রামের সচেতন মানুষ।

এরই মধ্যে গত ২১ ডিসেম্বর যশোরে বিজিবির হাতে ২০টি (২.৩৩৪ কেজি) স্বর্ণের বারসহ আসলামের ছেলে ইমাদুল আটক হওয়ায় গ্রামবাসী জানতে পারে পাকা বাড়ি ও গরুর খামারের নেপথ্যের রহস্য। বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসলাম হোসেন ও পুত্র ইমাদুল কাজের ফাঁকে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার করতো। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িয়ে পড়ে পরিবারটি। আটক ইমাদুল বিজিবির কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে স্বীকারোক্তি দিয়েছে তাতেও উঠে এসেছে দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের কথা।

ইমাদুল এর আগে তিন দফায় স্বর্ণ পাচার করেছে বলে স্বীকার করেন। তবে নিজেকে বহনকারী হিসেবে দাবি করেছেন তিনি। গ্রামের আলী আজগর নামের এক ব্যক্তি বলেন, আসলাম ও তার ছেলে ইমাদুল হোসেন অবৈধ পেশার জড়িত বলে আমরা ধারণা করছিলাম। হঠাৎ দেখছি তাদের কুঁড়ে ঘর থেকে পাকা বাড়ির কাজ শুরু হয়েছে। বাব-ছেলের এ কাজে সহযোগিতা করে তার মা ফরিদা বেগম। সূত্র জানায়, ইমাদুল যশোরসহ বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ এনে তার বাবার কাছে দেয়। আর বাবা আসলাম মাছের ঘেরে চাকরির সুবাদে স্বর্ণ নিয়ে বাহাদুরপুর, শিকারপুর সীমান্ত দিয়ে বিভিন্ন হাত বদল করে ভারতে পাচার করে। আসলাম হোসেন যে বাড়ি নির্মাণ করছেন সেটা রাজমিস্ত্রী ও মাছের ঘেরের নাইট গার্ডের চাকরি করে করা সম্ভব নয়। স্বর্ণ পাচারের পাশাপাশি ফেনসিডিল, ইয়াবারও ব্যবসা করে থাকে তারা।

ইমাদুলের মা ফরিদা বেগম বলেন, আমার ছেলেকে ফাঁসনো হয়েছে। আমরা এ কাজ করব কেন? সে আগে বিএসআরএম কোম্পানিতে ফোরম্যান হিসাবে কাজ করত। কেন তাকে ফাঁসানো হয়েছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। ছেলে আটকের পর থেকে তার বাবা গা ঢাকা দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

যশোরের ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনা চোরাচালানীদের একটি চক্র রাজধানী ঢাকা থেকে সোনার বার নিয়ে যশোরে আসে। ওই চক্রের বেনাপোল এলাকার সদস্য ইমাদুল যশোরে তাদের কাছ থেকে সোনার ২০টি বার বুঝে নেয়। যশোরের একটি ঘরে বসে স্বর্ণের বারগুলো হাতবদল করা হয়। ইমাদুল বিশেষ কায়দায় দুটি পায়ের উরুর সঙ্গে বেঁধে রাখে সোনার বার। এরপর সে রুট পরিবর্তন করে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণের ২০টি বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাদুল আগে তিন দফায় স্বর্ণ পাচারের কথা স্বীকার করেন। তবে নিজেকে বহনকারী হিসেবে দাবি করেছেন তিনি।

ফকিরহাটে ২শ,পরিবারের দীর্ঘদিনের সিমাহীন সমস্যার অবশেষে অবসান

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাটে ৪০দিনের কর্মসূজন কর্মসূচির ২০জন শ্রমিক দিয়ে মাত্র ২০/২২দিনে ৭শত ফুট লম্বা ও ৮ফুট চওড়া এবং আড়াই ফুট উচ্চতা সম্পন্ন একটি বিলীন হওয়া কাচা রাস্তা নির্মাণ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন মোড়ল। লখপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। বিলীন হওয়া রাস্তাটি মাটি দিয়ে পুনঃ নির্মাণ করায় ২ শতাধিক পরিবারের দির্ঘদিনের সিমাহীন সমস্যার অনেকাংশে লঘব হয়েছে। ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে এত ভাল কাজ করায় তা সর্বজনে প্রসংশাও কুড়িয়েছেন তিনি। জানা গেছে, উপজেলার ২নং লখপুর ইউনিয়নের ২নং খাজুরা ওয়ার্ডের আলীম শেখের বাড়ী হইতে কাদের শেখ এর বাড়ীর অভিমুখে একটি সরকারী হালট রয়েছে। যে হালট দিয়ে উক্ত এলাকায় প্রায় ২ শতাধিক পরিবারের চলাচলের একমাত্র অবলম্বন। কিন্তু সেই হালটটি দিয়ে বর্ষা মৌসুমে হাটু সমান পানি কাদা ভেঙ্গে জনগনকে চলাচল করতে হতো সিমাহীন সমস্যার মধ্যে। যে বিষয় নিয়ে সকলেই দুর্চিন্তায় ছিলেন। সেই রাস্তাটি স্থানীয় ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন মোড়ল পুনঃ নির্মানের কাজ শুরু করেন। সে মোতাবেক তিনি ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির মাত্র ২০জন শ্রমিক দিয়ে ২০/২২দিনে ৭শত ফুট লম্বা ও ৮ফুট চওড়া এবং আড়াই ফুট উচ্চতা সম্প্ন্ন একটি বিলীন হওয়া রাস্তা নির্মাণ করেছেন। যে রাস্তাটি সবেমাত্র সমাপ্ত হয়েছে। রাস্তাটি দেখলে মনে হবে কোন অবদার রাস্তা নির্মাণ করা হয়েছে। সত্যিই এই রাস্তাটি এখন দৃশ্যমান। এছাড়াও আরো একটি কাচা রাস্তা নির্মানের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

স্থানীয় আলাউদ্দিন শেখ, আব্দুল কাদের, জাহাংগীর হোসেন ও আফসার উদ্দিন সহ একাধিক ব্যাক্তিরা বলেন আমরা বার্ষা মৌসুমে এই রাস্তাটির কারনে কোন স্থানে চলাচল করতে পারতাম না। কারণ হাটু সমান পানি কাদা ভেঙ্গে চলাচল করা খুব কঠিন ছিল। তাছাড়া আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতো অন্যরাস্তা দিয়ে যা আমাদের জন্য সমস্যা। এখন সেই নিচু রাস্তায় মাটি ভরাট করে দেওয়ায় আমরা বেশ উপকৃত হয়েছি। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন মোড়লের সাথে আলাপ করা হলে তিনি বলেন জনগনের দীঘদিনের দুঃখ র্দুদশা লঘবের জন্য তিনি এই কাজটি করেছেন। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি নিজে কয়েকবার রাস্তাটি নির্মানের সময় সেখানে গিয়েছি। সত্যিই রাস্তাটি বেশ ভাল হয়েছে। ##

দাকোপে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা

নারী নির্যাতন ও বাল্যবিয়ে ইস্যুতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত দাকোপ উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, করোনাকালে সমাজে বাল্যবিয়ের প্রবণতা এবং নারী নির্যাতনের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতিতে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে দাকোপ উপজেলা প্লাটফর্ম-এর সদস্যদের দায়িত্ব বেড়ে গেছে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।

বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে দাকোপ উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। দাকোপ উপজেলা সদরে বিআরডিবি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ও নারীনেত্রী লিপিকা রাণী বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্লাটফর্মের সদস্য সচিব ও চালনা পৌরসভার প্যানেল মেয়র এস এম আব্দুল গফুর, প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ও দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ ম-ল, পানখালি মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমান শেখ, ইউপি সদস্য দিপ্তী রাণী ঢালী, মলিনা জোদ্দার, বিথীকা রায়, নারীনেত্রী বেগম সখিনা, রওশানারা বেগম প্রমূখ।

এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, মানব বন্ধন, লিফলেট বিলি, হট-লাইন প্রচারণা বোর্ড স্থাপন, হাট-বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা ইত্যাদি।

মহেশপুরে ইমিটেশন পন্যের মান ও বিক্রি বৃদ্ধির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ

মহেশপুরে ইমিটেশন পন্যের মান ও বিক্রি বৃদ্ধির লক্ষে উৎপাদনকারী ও পাইকারদের মাঝে সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিশু নিলয় ফাউন্ডেশনের ভিসিএফ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের হলরুমে ইমিটেশন গোল্ড জুয়েলারী উৎপাদন ও বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরন ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের অধিনে ইমিটেশন পন্যের মান ও বিক্রি বৃদ্ধির লক্ষে উৎপাদনকারী ও পাইকারদের মাঝে সংযোগ স্থাপন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল হোসেন,এরিয়া ইনচার্জ খাইরুল বাশার,পিএম ফয়সাল মাহামুদ জোয়াদ্দার,সিনিয়র শাখা ব্যাবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ।

শিশু নিলয় ফাউন্ডেশনের বাস্তবায়নে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় পাবনা,ঝিনাইদহ ও যশোরসহ মহেশপুরের বিভিন্ন শ্রেনীর ক্ষুদ্র,মাঝারী ও বৃহৎ ব্যাবসায়ী এবং উৎপাদনকারী উপস্থিত ছিলেন।

 কপিলমুনিতে উদ্দীপন এর শাখা কার্যালয় উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি

ক্ষুদ্র ঋণ দান সংস্থা উদ্দীপন’র এর কপিলমুনিতে “বিনোদ বিহারী” শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর সাড়ে ১২ টায় শ্রীরামপুর মোড় কার্যালয়ে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ ও বিশিষ্ট কলামিস্ট মোঃ আফছার আলী, বিশেষ অতিথি ছিলেন উদ্দীপন খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবুল বাশার, এইচ এম এ হাশেম, জিএম আসলাম হোসেন, পলাশ কর্মকার, এইচ এম শফিউল ইসলাম, মিলন দাশ, এস কে আলিম প্রমুখ। প্রধান অতিথি কপিলমুনি কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কেশবপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  

আলমগীর হোসে, কেশবপুর

কেশবপুর উপজেলার শাহাপুরে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান বিন ইসলাম, সরিষা চাষী আব্দুল মালেক ও শ্যাম সুন্দর মল্লিক। মাঠ দিবসের আগে জেলা প্রশাসকসহ কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সরিষা ক্ষেত, ক্ষেতের পাশে স্থাপন করা মৌ বাক্স পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা শাহাপুর মাঠের ৫০০ বিঘা জমিতে সরিষা উৎপাদনকারী কৃষকদের প্রশংসা করেন।

আশাশুনি কুল্যা ইউপির কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধিঃ

 আশাশুনি কুল্যা ইউনিয়ন পরিষদের  উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯ ওয়ার্ড ব্যাপী হতদরিদ্র অসহায় মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ  করা হয়। বুধবার (২৩শে ডিসেম্বর) সকাল ১১ টার সময় আশাশুনির ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৬৯ জন হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী উপস্থিত থেকে  ইউপির দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংকর কুমার ঘোষ, সাংবাদিক গোলাম মোস্তফা, মেম্বার প্রার্থী আজাদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য এলাকাবাসী।       

নৈহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্বাস্থ্য সেবিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রূপসা প্রতিনিধি

খুলনা জেলার রূপসা থানার নৈহাটি  ইউনিয়নে অর্ধলক্ষাধিক লোকের বসবাস। প্রত্যেকটা ইউনিয়নের মত এখানে ও একটি মাত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং সেখানে পরিবার কল্যান পরিদর্শিকা হিসাবে কর্মরত আছেন হাফিজা খাতুন তবে তার বিরুদ্ধে অভিযোগের তীর এলাকাবাসীর।শ্রীরামপুর গ্রামের বাসিন্দা একজন ভুক্তভোগী শিমুল শেখ পিতা আসলাম শেখ জানান, চার পাঁচ দিন আগে তিনি এবং তার স্ত্রী নৈহাটি স্বাস্থ্য কেন্দ্রে আসেন স্ত্রীর প্রসব বেদনা উঠলে কিন্তু তখন সেবিকা পায়ের উপর পা তুলে চেয়ারে বসে বলে আমি এখন দেখতে পারব না।অর্থাৎ তাকে সরাসরি তাছিল্য করে। পরে ভূক্তভোগী স্ত্রীকে খুলনা মেডিকেলে নিয়ে যায়,সেখানে  তার একটি  ছেলে সন্তান হয়ে মারাযায়।এছাড়া আরও অনেক রোগীর সাথে কথা বললে তারা জানান সেবিকা টাকা না হলে কোন গর্ভবতী কার্ড করেন না টাকা দিলে পাঁচ মাস না হলেও গর্ভবতী কার্ড করে দেয় । গর্ভবতী মহিলাদের প্রসব বেদনা নিয়ে আসলে টাকার চুক্তিতে না মিললে ডেলিভারী সেবা দেওয়া হয় না এবং কোন ঔষধ দেওয়া হয় না। তার বিরুদ্ধে সরকারি ঔষধ বিক্রির ও অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকা বাসীর মধ্েয ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিতরা  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

ফুলতলায় রাজীব ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সাংবাদিক ও সুধীজনের অংশ গ্রহণে “সামাজিক উন্নয়নে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ও হকার্সদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার বিকালে শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেনের চেয়ারম্যান ও আইয়ান জুট মিলস লিমিটেড এর পরিচালক জহির উদ্দিন ভুইয়া রাজীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সভাপতি বরকত আলী ভুইয়া বাটুল, বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক বিধানদাস গুপ্ত, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্র, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, বণিক নেতা আহসানুল হক লড্ডন, শেখ আবুল কাশেম, মতিয়ার রহমান বিশ্বাস, সুমন সরদার, অনুপ কুমার বিশ্বাস, নাফিজ ইমতিয়াজ, সোহাগ চক্রবর্তী, মাজহারুল ইসলাম, তন্ময় কুন্ডু, ইমলাক মোল্যা, রাব্বী ভুইয়া, রমজান আলী মিন্টু প্রমুখ

ফুলতলায় আওয়ামীলীগ নেতার ভাইয়ের ইন্তেকাল

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

ফুলতলার গাড়াখোলা মুক্তেশ্বরী বুড়ো ফকিরিয়া মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শেখ রওশন আলীর বড় ভাই এবং গাড়াখোলা গ্রামের বাসিন্দা শেখ ইসমাইল হোসেন (৭৫) বুধবার সকাল ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৩কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ আছর বুড়ো ফকিরিয়া মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বণিক নেতা মোঃ ফিরোজ জমাদ্দার, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, ইসমাইল হোসেন বাবলু, প্রভাষক আঃ হালিম, রবিউল ইসলাম মোল্যা, শেখ আঃ জলিল, শহিদুল্লাহ প্রিন্স, আঃ রশিদ জমাদ্দার প্রমুখ।

আশাশুনিতে তামাক সেবক ও অপব্যবহার বন্ধে কর্মশালা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে তামাক সেবন এবং পদার্থের অপব্যবহার বন্ধের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালায় মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ অংশ নেন। কর্মশালার সমন্বয়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে কর্মশালার মূল বিষয়বস্তু প্রেজেন্টেশন করেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছাঃ শাহীনুর খাতুনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস ও প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। কর্মশালা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ‘আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসাবে গড়ে তোলা’ বাস্তবায়নে উপস্থিত সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে “ধুমপান এবং স্বাস্থ্য সম্মত জীবন” সম্বলিত পোস্টার  বিতরণ করা হয়।

উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে বুধহাটা বাজার বণিক সমিতির মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কর্মকর্তারা সিঃ এএসপি, উপজেলা চেয়ারম্যান ও ওসি’র সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি থানায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিনিঃ সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ মোঃ ইয়াসিন আলী, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির উপস্থিত ছিলেন। মতবনিমিয় কালে সাতক্ষীরা জেলা বিডিএমএ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ সাহিনুর আলম (সাহিন), বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সহ-সভাপতি বাপ্পি দেবনাথ, ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ রবিউল আলম, রিপন হোসেন, কোষাধ্যক্ষ অজয় পাইন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বুধহাটা বাজারের সার্বিক সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

পাইকগাছায় পৌরসভা ও ১০টি ইউনিয়নে যুবলীগের নতুন কমিটি

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন শাখা যুবলীগের দ্রুত সম্মেলন করার লক্ষ্যে এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ আনিচুর রহমান মুক্ত’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা দলীয় কার্যালয়ে যুবলীগ পাইকগাছা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পাইকগাছা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন শাখা যুবলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে আগামী ৬ মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যুবলীগ পাইকগাছা পৌরসভা শাখার নতুন কমিটিতে জগদীশ চন্দ্র রায়কে আহ্বায়ক, দিপংকার কুমার মন্ডল, মোঃ কবির উদ্দিন সরদার ও মফিজুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ আবু হানিফ সোহেল শিকদারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ১নং হরিঢালী ইউনিয়ন শাখায় মোঃ রাজিব গোলদারকে আহ্বায়ক, প্রদীপ চন্দ্র অধিকারী, বিপ্লব কান্তি দাশ ও মোঃ মুজাহিদ হাজরাকে যুগ্ম-আহ্বায়ক এবং মীর সদরুল আমিনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ২নং কপিলমুনি ইউনিয়ন শাখায় মোঃ ইউনুস আলী মোড়লকে আহ্বায়ক ও গাজী আব্দুর রাজ্জাক রাজুকে সদস্য সচিব এবং মোঃ ফারুক হোসেন মোড়ল, হিমাদ্রী দে ও দেবাশিষ চন্দ্র সাধুকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৩নং লতা ইউনিয়ন শাখায় পুলকেশ চন্দ্র মন্ডলকে আহ্বায়ক, মৃগাঙ্গ কুমার বিশ্বাস ও মোঃ শওকাত আলী হাওলাদারকে যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ ফেরদাউস ঢালীকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৪নং দেলুটি ইউনিয়ন শাখায় রাম চন্দ্র টিকাদারকে আহ্বায়ক, বিশ্বজিৎ কুমার রায়, মিল্টন মন্ডল, পার্থ প্রতিম রায় ও মোঃ জিয়াউর রহমান শেখকে যুগ্ম-আহ্বায়ক এবং সুব্রত কুমার মন্ডলকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৫নং সোলাদানা ইউনিয়ন শাখায় মোঃ সায়েদ আলী মোড়ল কালাইকে আহ্বায়ক, এম এম আজিজুল হাকিম, শেখর কুমার ঢালী ও মোঃ আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম-আহ্বায়ক ও মোঃ আকরামুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৬নং লস্কর ইউনিয়ন শাখায় টিএম হাসানুজ্জামানকে আহ্বায়ক, চিরঞ্জিত কুমার মিস্ত্রী ও মোঃ আবু তালেব জমাদ্দারকে যুগ্ম-আহ্বায়ক এবং বিলাশ চন্দ্র মন্ডলকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৭নং গদাইপুর ইউনিয়ন শাখায় শেখ শহিদ হোসেন বাবুলকে আহ্বায়ক, মোঃ সালাউদ্দিন কাদের মোড়ল ও মোঃ সাহেব আলীকে যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ ইদ্রিস আলীকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৮নং রাড়–লী ইউনিয়ন শাখায় মোঃ আনিসুর রহমান গাজীকে আহ্বায়ক, এস এম আমান উল্লাহ, মোঃ রবিউল ইসলাম সরদার ও পীযুষ কান্তি দাশ বাপ্পীকে যুগ্ম-আহ্বায়ক এবং তাপস ঘোষকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ৯নং চাঁদখালী ইউনিয়ন শাখায় মোঃ আব্দুল হালিম সরদারকে আহ্বায়ক, মোঃ আব্দুল বারিক গাজী, বিশ্বজিৎ দফাদার ও মোঃ হাবিবুর রহমান সরদারকে যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ মাহফুজ উল্লাহ শিবলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যুবলীগ ১০নং গড়ইখালী ইউনিয়ন শাখায় এস.এম তরিকুল ইসলামকে আহ্বায়ক ও মানবেন্দ্র কুমার মন্ডলকে সদস্য সচিব এবং মোঃ তৌহিদুজ্জামান স¤্রাট, মোঃ ইমতিয়াজ আহম্মেদ, মোঃ আসাদুজ্জামান খাঁন, মোঃ জাহিদুর রহমান বিশ্বাসকে যুগ্ম-আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মহেশ^রপাশা দিঘির পূর্বপাড় মস্জিদে চুরি

 ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর মহেশ^রপাশা দিঘির পূর্বপাড় দারুল ইসলাম জামে মস্জিদের তালা ভেঙ্গে মাইকসেট ও ষ্টিলের আলমিরা ভেঙ্গে নগদ টাকা চুরি। মঙ্গলবার দিবাগত গভীররাতে চোরেরা মস্জিদের প্রধান গেটের তালা ভেঙ্গে মাইকসেট ও ষ্টিলের আলমিরা ভেঙ্গে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ফজরের আজান দেয়ার জন্য মোয়াজ্জিন মসজিদে এসে দেখে মসজিদের গেটের তালা ভাঙ্গা এবং  ভিতরের সব কিছু এলোমেলো, তিনি তখন মাইক ছাড়া আজান শেষ করে মসজিদ কমিটির সকলকে অবহিত করেন। এব্যপারে মসজিদ কমিটি দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকার মুসল্লিরা জানান, দিঘির পূর্বপাড় এলাকা, ফুলবাড়ীগেট থেকে জিয়া কলেজ মোড় পর্যন্ত সন্ধার থেকে ভোর পর্যন্ত নেশাখোরদের দখলে থাকে। এছাড়া পুলিশ টহল নিয়োমিত না থাকায় মাদকের বেঁচাকেনা ও চুরি বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী ঊর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

দেবহাটায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ১ জন আটক

কে এম রেজাউল করিম

দেবহাটায় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গাজাসহ ১ জন আসামী আটক হয়েছে। আটককৃত আসামীর নাম কামাল হোসেন গাজী (৩২)। সে দেবহাটা উপজেলার টিকেট (রঘুনাথপুর) গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে। কামাল হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান সঙ্গীয় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও রাসেল কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর, ২০২০) ইং তারিখ সকাল ৮ টার দিকে কামাল হোসেনের টিকেটস্থ বসত বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের মধ্যে থেকে ১টি কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন এবং কামাল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেন। এ বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০৬। আমাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কামালকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত কামাল হোসেনকে আনুমানিক ৪ মাস পূর্বে ২ কেজি ৫ শত গ্রাম গাঁজাসহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গ্রেফতার করেছিল। আর মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দেবহাটায় প্রতিবন্ধীদেরকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরন

দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় প্রতিবন্ধীদেরকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিবন্ধীদেরকে দেয়া শুকনা খাদ্য সামগ্রী বুধবার (২৩ ডিসেম্বর,২০) ইং দেবহাটা ফুটবল মাঠে বিতরন করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সহযোগীতায় উক্ত খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ,ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. তারেক সুলতান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলার মধ্যে বাছাইকৃত ৭০ জন প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

দেবহাটা থানা পুলিশের অভিযানে আটক ২

দেবহাটা প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা) সার্কেল শেখ মোঃ ইয়াছিন আলী এর সার্বিক সহযোগীতায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র দিকনির্দেশনা । মঙ্গলবার রাতে এসআই  আসিফ মাহমুদ সংগীয় ফোর্সের সহায়তায় পাটকেল থানাধীন এলাকা হইতে অভিযান পরিচালনা কালে। দেবহাটা থানার মামলা নং ০৪(১২)২০২০ এর আসামী ১। পলাশ (২৭), পিতা- পঞ্চান্নন দাস , গ্রাম- মির্জাপুর, ২।গোবিন্দ দাস (৪৭), পিতা- মৃত বাবু লাল দাস , গ্রাম- সারসা (শার্শা উত্তরপাড়া), উভয় থানা- পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে  গ্রেফতার করেন। বুধবার সকালে   আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদরে বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অসামাজিক র্কাযকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকাবাসীর আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবরে সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবাশিস ঘোষ রানা, মহিবুল্লাহ, ওয়াজেদ আলী, আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিন পাথরঘাটা গ্রামের আসাদুল ইসলাম আসাদ, তৌহিদুল ইসলাম, আজহারুল ইসলাম খোকন, রবিউল ইসলাম ও একই গ্রামের মনোয়ার হোসাইনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তারা এলাকার নিরীহ মানুষদের জমি দখলও করে থাকেন। পাশাপাশি চাঁদাবাজিও করে থাকেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা পুলিশের ভয় দেখান। এমনকি বিভিন্ন  মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করেন। ইতির্পূবে সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মনোরঞ্জনকে কুপিয়ে মারাত্মক আহত করেন তারা। এ ছাড়া সাংবাদিক ইয়ারব হোসেন, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ রবিউল ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করেছেন। অথচ মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘেœ তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বক্তারা এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ডুমুরিয়া সদরের ১  নম্বর ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের ৮ ন¤¦র ডুমুরিয়া ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল বুধবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হুসিয়ার রহমান গাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, বন ও পরিবেশ সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, মোল্লা সেলিম রেজা, জামিল আক্তার লেলিন,  হাবিবুর রহমান গাজী, এরশাদ মোল্লা, সাত্তার গাজী, জয়দেব সাহা, ফটিক সাহা, খান আবুল বাসার, আল আমিন গাজী, গাজী সোহেল রানা প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল বুধবার জোহরবাদ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে কর্মরত আরাজি ডুমুরিয়া গ্রামের ইব্রাহিম মোড়লের মায়ের নামাজে জানাজায় অংশ নেন। হাজিডাঙ্গা গ্রামের গৌতম জোয়াদ্দারের মা বিনাপানী জোয়াদ্দার মৃত্যুবরণ করেণ গত মঙ্গলবার রাতে। খবর পেয়ে গতকাল ভোরেই তার বাড়িতে ছুটে যান তিনি। সকাল ১১ টায় ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠ মন্দিরে তার অন্তেষ্ট্রিক্রিয়ায় অংশ নেন। বিকেলে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। এছাড়া রাতে ডুমুরিয়া ও  খলশী গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাসির গাজী, ইছহাক গাজী, জাহাঙ্গীর মোড়ল, বিশ্বজিৎ মন্ডল, অমল মজুমদার, পূর্ণেন্দু বিশ্বাস, হারুনুর রশিদ বাবু, বাধণ রায় প্রমুখ।

মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কমকর্তা জামসেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু প্রমুখ।

মিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় মোট ১৭টি হুইলচেয়ার চলাচলে অক্ষম ও প্রতীবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। এরআগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৯টি এবং আজকে ৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

ঝিনাইদহে অসংখ্য মিথ্যা এবং ভুয়া মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে অসংখ্য মিথ্যা এবং ভুয়া মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগি ৩ টি পরিবার। এরা হলেন মনোয়ারুল হক, তোফাজ্জেল হোসেন ও জাহানারা পরিবারের লোকজন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় ঝিনাইদহ শহরের শেরেবাংলা সড়কের জুলেখা খাতুন নামের এক নারী ও তার সন্তান মিজান, মাসুদ, মুন্না রুমি দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও এলাকার অসংখ্য মানুষকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে হয়রানী করে আসছে। এভাবে তারা দিনের পর দিন সাধারণ মানুষের নামে মামলা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে চলেছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। বুধবার দুপুরে এরই প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ সংবাদ সম্মেলন শেষে সরকারি বালক বিদ্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগি বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ারুল ইসলাম, দেলোয়ারা লাবনী, আসাদুজ্জামানসহ অনেকে। বক্তারা মামলাবাজ জুলেখা খাতুন ও তার পরিবারের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঝিনাইদহে পদবী, বেতন গ্রেঢ পরিবর্তন সহ বিভিন্ন দাবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে পদবী, বেতন গ্রেঢ পরিবর্তন সহ বিভিন্ন দাবিতে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সহ বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা ১০ম বেতন গ্রেড প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারন সহ ৬ টি দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহবান জানান।

মহেশপুরে সনাতন বিদ্যার্থী সংসদের সভায় কমিটি গঠন: মিঠুন সভাপতি ও উৎপল সম্পাদক নির্বাচিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সনাতন বিদ্যার্থী সংসদের এক সভায় উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মহেশপুর শ্রীপাঠ মন্দিরে সনাতন বিদ্যার্থী সংসদের সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে মিঠুন হালদারকে সভাপতি,সুদর্শন রক্ষিত,সুমন হালদার,তারকনাথ ঘোষ,শিমুল শর্মা,রামকৃষ্ণ কর্মকার গোপালকে সহ সভাপতি ও উৎপল প্রামানিক পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬০ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

মিঠুন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রীপাঠ মন্দিরের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সনাতন বিদ্যার্থী সংসদের প্রধান সমন্বয়ক শ্রী সুমন কুমার দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পুজা উদর্যাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার,সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস,সাংগঠনিক সম্পাদক শ্যামাপদ হালদার,শ্যামল সরকার,শিল্পী রানী হালদার,শান্তনু মোদক প্রমুখ।