Home আঞ্চলিক খুলনায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করল কেএমপি

খুলনায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করল কেএমপি

3

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরী (কেএমপি) এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার এজাহারনামীয় ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণেচরা ও সোনাডাঙ্গা থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মহানগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কেএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

লবণচরা থানা:

আজ ৬ অক্টোবর মধ্যরাতে (রাত ১২:১০ মিনিটে) লবণচরা থানা পুলিশ জিন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি মো. সুমন সানাকে (২৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন দাকোপ উপজেলার খোনা সানা বাড়ির মো. নুরু বাবুর্চীর ছেলে (বর্তমানে লবণচরার জিন্নাপাড়ার বাসিন্দা)।

সোনাডাঙ্গা থানা:

সোনাডাঙ্গা থানা পুলিশ ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযানে মোট ৫ জন আসামিকে গ্রেফতার করে:

১. ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার: ৬ অক্টোবর সোনাডাঙ্গা ফাঁড়ি পুলিশ পশ্চিম বানিয়েখামার এলাকার নিজ বাসা থেকে একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মানিক হোসেনকে (৩৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মানিক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পশ্চিম বানিয়েখামার এলাকায় ভাড়া থাকতেন।

২. ধারালো দা উদ্ধারসহ এজাহারনামীয় আসামি গ্রেফতার: ৬ অক্টোবর সোনাডাঙ্গা থানা পুলিশ বয়রা পূজা খোলা এলাকায় অভিযান চালিয়ে সোনাডাঙ্গা থানার একটি মারামারি ও হত্যাচেষ্টা মামলার (জিআর নং-২৩৩) ১ নম্বর এজাহারনামীয় আসামি সাগর খলিফাকে (৩৪) গ্রেফতার করে। পরবর্তীতে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে পূজা খোলার মোড়ের নাছিমা মার্কেটের সামনে ড্রেনের স্ল্যাব থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করে পুলিশ।

৩. সামারি ট্রায়ালে ৩ জনের কারাদণ্ড: গত ৫ অক্টোবর রাতে বি. কে. রায় রোড ডালমিল বসিরহাট কলোনি এলাকা থেকে মো. শুকুর আলী (৩২) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২য় তলা থেকে মো. সাগর মাহমুদ (২৯) ও মো. খাইরুল ইসলাম (২৫)—এই ৩ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত আসামি শুকুর আলীকে ১ মাস, সাগর মাহমুদকে ২ মাস এবং খাইরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।