Home বিনোদন প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার প্রথম পোস্টার

প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার প্রথম পোস্টার

0

বিনোদন ডেস্ক।।

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাটের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারে লাল রঙের সিকুইন পোশাকে দেখা গেছে আলিয়াকে।

চুলে ছিল পালকের বিশেষ সাজ। তার এই ভিনটেজ লুক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে।

সিনেমাটির নির্মাতারা পোস্টার প্রকাশ করে লিখেছেন, ‘আগুনও, হৃদয়ের প্রাণও!’ এর সঙ্গে জানানো হয়েছে, সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি।

এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতা ও তার দল।

সিনেমাটিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দুই সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

তাদের ঘিরেই তৈরি হয়েছে গল্পের মূল দ্বন্দ্ব। আলিয়ার চরিত্রকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে একটি প্রেমের ত্রিভুজও তৈরি হবে বলে জানা গেছে।

শুটিং চলাকালে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে রণবীর ও ভিকি কৌশলের বিমানবাহিনীর পোশাকে একটি ছবি বেশ আলোচনায় আসে।

‘সাওয়ারিয়া’ সিনেমার পর প্রায় দুই দশক পর আবারও বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর।

অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর পরিচালকের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন আলিয়া।
‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটি বানসালির ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের ছবি হতে যাচ্ছে বলেও জানা গেছে।