Home আঞ্চলিক লবণচরায় ১ কেজি গাঁজাসহ সাতক্ষীরার মাদক ব্যবসায়ী গ্রেফতার

লবণচরায় ১ কেজি গাঁজাসহ সাতক্ষীরার মাদক ব্যবসায়ী গ্রেফতার

4


স্টাফ রিপোর্টার।।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) লবণচরা থানাধীন হরিণটানা নিউটাউন আবাসিক এলাকা সংলগ্ন জব্বার সড়কের মুখে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মিঠুন গোলদার (৩৫)। সে সাতক্ষীরা জেলার তালা থানার বালিয়াদা গ্রামের মোঃ ফজর আলী গোলদারের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই (নিঃ) মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানে ডিউটি করছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর মিঠুন গোলদারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরে তার হেফাজত থেকে অবৈধ ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।