Home আঞ্চলিক কেসিসি প্রশাসকের সঙ্গে কেইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

কেসিসি প্রশাসকের সঙ্গে কেইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

13


খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

শনিবার (৪ জুলাই) সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সোনাডাঙ্গাস্থ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, ট্রেজারার আবু সাইদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকারসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন,

“সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সমাজের সকল অসংগতি এবং উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সাংবাদিকদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষায় কেইউজে নেতৃবৃন্দ বরাবরের মতো বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং একই সঙ্গে খুলনা নগরীর সার্বিক উন্নয়নে একটি দায়িত্বশীল সহযোগী হিসেবে কাজ করবেন।

মতবিনিময়কালে ইউনিয়নের নেতৃবৃন্দও নগরীর উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় কেসিসি প্রশাসকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।