Home Lead খুলনায় কিশোরীকে গুলি করল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা

খুলনায় কিশোরীকে গুলি করল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা

384


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইতি (১৭) নামে কিশোরী গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে আটটার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত কিশোরী রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে কিশোরী ইতি নিজ বাড়ির সামনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে তিন দুর্বৃত্ত সেখানে এসে আচমকা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তার পায়ে গিয়ে বিদ্ধ হয় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই পুলিশের জোরদার অভিযান শুরু হয়েছে।