Home আঞ্চলিক কেইউজে দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি সুনীল, সাধারণ সম্পাদক লিয়াকত

কেইউজে দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি সুনীল, সাধারণ সম্পাদক লিয়াকত

40


খবর বিজ্ঞপ্তি।।


খুলনা সাংবাদিক ইউনিয়ন – কেইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুনীল দাস সভাপতি, শেখ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক ও মো: আবু সাঈদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার (০২ জুলাই) দ্বি-বাষিক নির্বাচন-২০২৬ এর নির্ধারিত দিনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি এ ঘোষণা দিয়েছে।


নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েৎ হোসেন মোল্লা জানান, গত ১৬ মে নির্বাহী পরিষদ ও ১৩ জুন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ জুন মনোনয়নপত্র জমা ও ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের পরে এ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কমিটি নির্বাচিত হয়।


কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো: সোহেল রানা, প্রচার ও সংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, র্নিবাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন।