Home আঞ্চলিক গঙ্গারামপুর ইউনিয়নে লবণসহিষ্ণু ব্রি-১০৩ জাতের ভিত্তিবীজ বিতরণ

গঙ্গারামপুর ইউনিয়নে লবণসহিষ্ণু ব্রি-১০৩ জাতের ভিত্তিবীজ বিতরণ

2

স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে আসন্ন মৌসুমে চাষাবাদের জন্য লবণসহিষ্ণু ব্রি-১০৩ জাতের ভিত্তিবীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর উদ্যোগে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে এ বীজ বিতরণ করা হয়। জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।
বেসরকারি সংস্থাট গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি-১০২ ও ব্রি-৬৭ জাতের বীজ বিতরণ করে। ওই মৌসুমে কৃষকরা সফল ফলন অর্জন করায় ধারাবাহিকতা রক্ষায় এবারও বীজ বিতরণ করা হচ্ছে।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আসলাম হালদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সচিব শশাঙ্ক, স্টার প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, কমিউনিটি মবিলাইজার টুম্পা সরকার প্রমুখ।