স্টাফ রিপোর্টার
খুলনাসহ সারাদেশের অসুস্থ মানুষের শারীরিক সুস্থতা কামনা, ন্যায় ভিত্তিক সমাজ ব্যাবস্থা বাস্তবায়নে রাজধানীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুড়িলের রাশিদা আমিরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রয়াত স্বজনদের বিদেহী আত্মার শান্তি কামনা ও একই সঙ্গে অসুস্থ মানুষের আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাও: আব্দুর সবুর খান, খুলনার জনপ্রিয় সংগীত শিল্পী ও মাদ্রাসার পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। মাদ্রাসা কমিটির সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম প্রমুখ।










































