Home আঞ্চলিক ২০জুন খুলনায় বিএনপির ‘নাগরিক সংলাপ’: সফল করতে প্রস্তুতি সভা ও উপ-কমিটি গঠন

২০জুন খুলনায় বিএনপির ‘নাগরিক সংলাপ’: সফল করতে প্রস্তুতি সভা ও উপ-কমিটি গঠন

2


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান নিযুক্ত হওয়া এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক নির্বাচিত হওয়ায় খুলনাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই গৌরবময় অর্জনকে উদ্যাপন এবং খুলনার ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা নির্ধারণে আগামী ২০ জুন, শনিবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য ‘খুলনার উন্নয়ন অগ্রযাত্রায় নাগরিক সংলাপ’-এর আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি। রবিবার (১৩ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়। সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদী,

এড. মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, জাকির ইকবাল বাপ্পি, মো. নাসির উদ্দিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুল প্রমুখ।
নাগরিক সংলাপটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটিসহ ৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির তালিকা নিচে দেওয়া হলো: উপদেষ্টা কমিটি শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। ব্যবস্থাপনা কমিটি: আহ্বায়ক: কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, সদস্যবৃন্দ: মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শরিফুল ইসলাম টিপু, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, মিরাজুর রহমান মিরাজ, সৈয়দা নার্গিস আলী, তাজিম বিশ্বাস, সজিব তালুকদার এবং

আবু সাঈদ শেখ। অর্থ উপ-কমিটি: আহ্বায়ক হাফিজুর রহমান মনি, সদস্য সচিব: এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, প্রচার উপ-কমিটি: আহ্বায়ক: জাকির ইকবাল বাপ্পী, সদস্য সচিব: মো. নাসির উদ্দিন, সদস্য: জিয়াউর রহমান আপন। মঞ্চ উপ-কমিটি: আহ্বায়ক: বিপ্লবুর রহমান কুদ্দুস, সদস্য সচিব: মোল্লা সোহাগ। মিডিয়া উপ-কমিটি আহ্বায়ক: মিজানুর রহমান মিলটন ও সদস্য সচিব: রকিবুল ইসলাম মতি। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, কেডিএ এবং বিসিবি’র মতো গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানে খুলনার দুই শীর্ষ নেতার দায়িত্ব প্রাপ্তি খুলনার উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন করবে। এই নাগরিক সংলাপের মাধ্যমে খুলনার সামগ্রিক নাগরিক সমাজকে সাথে নিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ। তারা সংলাপটি সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।