Home বিনোদন ‘শিল্প কোনো পাপ নয়’

‘শিল্প কোনো পাপ নয়’

8


বিনোদন ডেস্ক।।

ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ কিংবা ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে যখন নিজের অভিনয়জীবনকেই ‘ভুল’ বা ‘পাপ’ হিসেবে আখ্যা দেওয়া হয়, তখন তা কষ্ট দেয় শিল্পাঙ্গনের সঙ্গে যুক্ত অন্যদের। এমনটাই বিশ্বাস করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে, তবুও বলছি।’

একটা সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে অভিনয় ছেড়ে দিতে পারেন, কিন্তু সেই কারণে শিল্পাঙ্গনের অন্য কাউকে ছোট করার অধিকার কারও নেই বলেও মনে করেন প্রভা। তিনি বলেন, ‘আমি চাই, যারা আসবে, তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

প্রভা বলেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। এটা একটি সংস্কৃতি। আমি মনে করি, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’