Home বিনোদন মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

7


বিনোদন ডেস্ক।।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আবেগ ও আক্ষেপ। মেসির বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাদিয়া। তিনি লিখেছেন, ‘আজ থেকে ৩১ আগস্ট তারিখটি আমার ও আমার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ ‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।’