Home খেলাধুলা ভারতে রোনালদোর বোন, হানিমুন নিয়ে জল্পনা

ভারতে রোনালদোর বোন, হানিমুন নিয়ে জল্পনা

1

স্পোর্টস ডেস্ক।।

নয় বছর একসঙ্গে থাকার পর গত মাসে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজকে বিয়ে করেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত মঙ্গলবার পর্তুগালের কাসকাইসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এই মহাতারকা।

এই ‍যুগলকে তাদের হানিমুনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ‘গডস ওন কান্ট্রি’ হিসেবে পরিচিত ভারতের কেরেলা রাজ্যের ট্যুরিজম বোর্ড।

সিআরসেভেনের হানিমুন ডেস্টিনেশন কেরালা হবে কিনা, এখনো জানা যায়নি। তবে তার বোন এলমা আভেইরো দক্ষিণী রাজ্যটি সফর করেছেন। তাহলে কি সত্যি সত্যিই হানিমুনে কেরালা আসছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, এমন প্রশ্ন চাউর হয়েছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, কোঝিকোড়ে একটি গয়নার শোরুমে ‘স্পার্কল ডায়মন্ড ফেস্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এলমা। কেরালা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে দেখা করেন তিনি।

সাক্ষাতের কথাটি নিজের ইনস্টাগ্রামেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘রোনালদোর জন্য কেরলের মানুষের ভালোবাসা অসীম। এই বার্তা আমি এলমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিতে চেয়েছি।’

এলমাকে তিনি বলেন, কেরালায় রোনালদোর বিপুলসংখ্যক সমর্থক রয়েছেন। কেবল তাই নয়, নিজেকেও রোনালদোর বড় ভক্ত বলে জানান এই মুখ্যমন্ত্রী।

মালয়ালি ফুটবলপ্রেমীদের কাছে রোনালদোর জনপ্রিয়তার কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই কথার জবাবে এলমা আশ্বাস দেন, কেরলের মানুষের ভালোবাসার কথা তিনি ভাই রোনালদোর কাছে পৌঁছে দেবেন।