মিলি রহমান।।
ধুলোবালি, দূষণ ও অনিয়মিত লাইফস্টাইলের কারণে প্রায়ই আমাদের ত্বক শুষ্ক, নিষ্প্রাণ ও ক্লান্ত দেখায়। দামি প্রসাধনীর বদলে রান্নাঘরের সাধারণ কিছু উপাদান যেমন—চাল ধোয়া পানি , অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লবঙ্গ ও অ্যালোভেরা জেল দিয়ে সহজেই ঘরিই বানাতে পারেন হাইড্রেটিং নাইট জেল।
নাইট জেল তৈরি করতে যা প্রয়োজন
সিদ্ধ চাল আধা কাপ,লবঙ্গ ৪-৫টি, পানি ১ কাপ, অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ,মধু ১ চা চামচ
যেভাবে বানাবেন
একমুঠো চাল, কয়েকটি লবঙ্গ ভালো করে ধুয়ে ১ কাপ পানিতে ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি পরিষ্কার পাত্রে চাল ও লবঙ্গ ছেঁকে শুধু তরল অংশটি আলাদা করুন। ছেঁকে নেওয়া পানির সঙ্গে অ্যালোভেরা জেল যোগ করুন। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে গোলাপ জল আর মধুও মেশাতে পারেন। পুরো মিশ্রণটি মসৃণ ঘন জেলে পরিণত না পর্যন্ত ভালো ভাবে নাড়তে থাকুন। একটি পরিষ্কার, বায়ুরোধী পাত্রে জেলটি রেখে মুখটা ভালো করে আটকে নিন। ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে।
কী ভাবে ব্যবহার করবেন?
রাতে ঘুমোনোর আগে মুখ ভালোভাবে ধুয়ে মুছে নিন। চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে মুখ ও ঘাড়ে জেলের একটি পাতলা প্রলেপ লাগান।সারারাত মুখে রেখে দিন। পরদিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।










































