খুলনাঞ্চল রিপোর্ট।।
সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশাস অভিযানে বরিশাল রেঞ্জ ডিআইজি’র দপ্তর থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্যরা। মহানগরীরর ইছাকাঠি গার্ডেনে বিভিগীয় সচিবালয় দ্বিতল ভবনের নিচতলার ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন, বরিশাল ডিআইজি’র কক্ষে তিনটি সাপ ঢুকে পড়ার খবর পান। পরে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়।সংবাদ প্রতিবেদন
তিনি জানান, প্রথমে সাপের সন্ধানে কক্ষের ছাদের পার্টিশন খুলতে হয়। সেখানে সাপ না পাওয়ায় দেয়ালের একটি অংশ ভাঙা হয়। পরে দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া মৃদু বিষধর ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানিয়েছেন, বর্তমানে সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে। খুব দ্রæত আবরা সেগুলো অবমুক্ত করব।
বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সাংবাদিকদের জানান, তার কার্যালয়ের চারপাশে প্রচুর গাছপালা থাকায় সেখান থেকেই সাপ দুটি ভবনের ভেতরে প্রবেশ করে থাকতে পারে। ভবিষ্যতে সবাইকে আরো সতর্ক থাকার নিদেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।










































