Home আঞ্চলিক খুলনায় মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

খুলনায় মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

14


খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক বিশেষ প্রতিযোগিতার পোস্টার উন্মোচন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” শীর্ষক প্রতিযোগিতার এই আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দর্শন এবং সাধারণ শিক্ষার্থীদের ভাবনা ও অধিকারকে একসুতোয় গাঁথতেই আমাদের এই বিশেষ আয়োজন।” সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও কন্টেন্ট তুলে ধরার একটি দারুণ সুযোগ পাবেন। পোস্টার প্রকাশের পর প্রতিযোগিতার নিয়মাবলী ও বিবরণী উপস্থিত নেতৃবৃন্দের মাঝে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন স্তরে পোস্টার বিতরণ করা হয়। খুলনা মহানগর ছাত্রদলের তৃণমূল পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই প্রতিযোগিতার বার্তা পৌঁছে দিতে এবং কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, হিমি বিশ্বাস, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, এনামুল হক মল্লিক, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, জামিল আক্তার, আদনান আব্দুল মান্নান, রকিবুল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, মনিরুজ্জামান আবিদ, রিপন হাওলাদার, মোঃ সোহেল আহমেদ, মোঃ ফারহান, তরিকুল ইসলাম নাহিদ, মোঃ সজীব হোসেন, আবুল বাশার, মোঃ সাকিল খাঁন, আজিম শেখ, নাজমুল হুদা জনি, আল আমিন খান পলাশ, শাহরিয়ার নাফিস, ইমরান, আরমান, মোঃ মঈনুল ইসলাম মঈন, মোঃ ইয়াসিন শেখ, হাসান, নেহাদ, শাহিন, রানা ও ঈশান প্রমুখ।

বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনকে খুলনা মহানগর ছাত্রদলের বিপ্লবী অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মর্যাদাপূর্ণ নির্বাচনে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হওয়ায় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শফিকুল আলম তুহিনকে বিপ্লবী শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখা।
মঙ্গলবার (৯ জুন) যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করে গত রোববার ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে শফিকুল আলম তুহিন বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় খুলনার এই জনপ্রিয় নেতার বিজয়ে খুলনা মহানগর ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব বলেন, স্বৈরাচারী শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে যিনি সবসময় খুলনার ছাত্র-জনতার প্রেরণা হয়ে ছিলেন, সেই শফিকুল আলম তুহিন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া খুলনাবাসীর জন্য এক পরম গৌরবের বিষয়।

এই বিজয় কেবল তাঁর ক্রীড়াপ্রেমের স্বীকৃতি নয়, বরং তাঁর আপসহীন ও দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা। ছাত্রদল নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, শফিকুল আলম তুহিনের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং খুলনাসহ সারা দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেট ও তরুণ ক্রীড়াবিদদের মেধা বিকাশে তিনি এক যুগান্তকারী ভূমিকা রাখবেন। একই সাথে তাঁরা এই জননেতার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নতুন সাংগঠনিক দায়িত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।