Home জাতীয় প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নাম দিতে রাজি হননি প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নাম দিতে রাজি হননি প্রধানমন্ত্রী

0

ঢাকা অফিস।।
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে মা খালেদা জিয়ার নামে করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর দপ্তরে এই প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু প্রধানমন্ত্রী রাজি না হওয়ায় তা অনুমোদন পায়নি।

২০০৬ সালে কেরানীগঞ্জের হযরতপুরে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাব পাঠায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

ওই সূত্রের দাবি, আজ মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এমন প্রস্তাব অনুমোদন দেননি।

সূত্রটি আরও জানিয়েছে, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টিকে দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটি দৃষ্টান্তমূলক অনুশাসন বলে অভিহিত করছেন।