Home আঞ্চলিক রূপসায় পুলিশ কনস্টেবলকে মারধরের মামলায় শ্রমিকলীগ নেতার স্ত্রী বিউটি রিমান্ডে

রূপসায় পুলিশ কনস্টেবলকে মারধরের মামলায় শ্রমিকলীগ নেতার স্ত্রী বিউটি রিমান্ডে

13

স্টাফ রিপোর্টার

রূপসা ব্রীজের টোল প্লাজায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের মামলার আসামি রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস এম মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটি (৪০) এর একদিনের রিমা- মঞ্জুর করেছে  আদালত। 

বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান রিমা-ের আদেশ প্রদান করেছেন। এর আগে তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান আদালতে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন।  ফাতেমা আক্তার বিউটি রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। এ মামলার অপর আসামিরা হলেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মোস্তাক শেখের দু’ছেলে মোহাম্মদ শেখ (১৯) ও আহম্মদ শেখ (১৯) এবং আব্দুল মজিদ গাজীর ছেলে মনি গাজী ওরফে মনি ড্রাইভার (৪০)।

মামলার বিবরণে জানা যায়, ৩১ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাতিজা আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে অপর এক যুবক দু’টি মোটরসাইকেলে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) টোল প্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সঙ্গে তাদের বাগবিত-া হয়। এ সময় পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তারা তার সঙ্গেও বাগবিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ফাতেমা আক্তার বিউটিসহ ওই চারজন পুলিশ কনস্টেবল সাইদুর রহমানকে মারধর করেন। তখন টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা বেগম বিউটি গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এঘটনায় ফাতেমা আক্তার বিউটিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের নামে পুলিশের নায়েক রাজিব হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মশিউর রহমান রূপসা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন যার নং- ১৭ ও ১৮।