Home আঞ্চলিক নগরীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা রাজুসহ দু’জন জেলহাজতে

নগরীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা রাজুসহ দু’জন জেলহাজতে

9

স্টাফ রিপোর্টার

নগরীর বাগমারা ব্রীজের জলিল লেন থেকে ৫০পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা এস এম রাজু হোসেন (২৫) ও কাজী মো. মোস্তাক হুসাইন নাসিম (১৯) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মিত্র আসামিদের আদালতে হাজির করেন। রাজু লবণচরা থানাদিন দক্ষিণ হরিণটানা গ্রামের মো. বসির হোসেনের ছেলে এবং নাসিম একই গ্রামের কাজী দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ৩ অক্টোবর রাত পৌন ১১টার দিকে নগরীর বাগমারা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জলিল লেন থেকে ৫০পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিলসহ রাজু হোসেন ও নাসিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে রাজু হোসেন ও নাসিমের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৩।