নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলা ভিশনের খুলনা অফিস প্রধান আতিয়ার পারভেজ।
সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিধিমালা অনুযায়ী জেলা পর্যায়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে মনোনয়ন পান তিনি।










































