স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরী এলাকায় কেসিসির মালিকানাধীন জায়গাসহ বিভিন্ন সড়ক ও খালের পাশবর্তী উন্মুক্ত জমিতে বনায়ন ˆতরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু|
মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে কেসিসির রাজ¯^ বিভাগ এ সভার আয়োজন করে| এতে বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তা ও মহানগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন| সভায় সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, সরকার দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে| মহানগরীতে সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে| লক্ষ্য অর্জনের জন্য তিনি সকলের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা ˆতরি এবং সমš^য়ের মাধ্যমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন| তিনি আরও বলেন, মশার প্রজনন হ্রাসে কোথাও যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে| এ বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি|
সভায় কোথায় কোন গাছ রোপণ উপযোগী হবে সে বিষয়ে বন বিভাগের পরামর্শ নেওয়া, বৃক্ষরোপণে জনসাধারণকে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে উদ্বুদ্ধকরণ প্যানা প্রদর্শন এবং আসন্ন বৃক্ষমেলা বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য বন বিভাগকে আহ্বান জানানো হয়| এছাড়া বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সকল সংস্থার মধ্যে সমš^য় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়| সভায় আগামী ১৮০ দিনে মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়| শহরের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিকসহ যেখানে উন্মুক্ত জায়গা রয়েছে সেখানে বৃক্ষরোপণ এবং যেসব প্রতিষ্ঠানের উন্মুক্ত জায়গা নেই, তাদের মাঝে গাছের চারা অনুদান হিসেবে বিতরণের আহ্বান জানানো হয়|
সভায় কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজ¯^ কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সম্পত্তি কর্মকর্তা গাজী সালাউদ্দিন, জনতা ব্যাংক কর্পোরেট শাখার ডিজিএম মো. মেহেদী হাসান, কমিউনিটি ব্যাংক খুলনা শাখার এসএভিপি মো. রোকনুজ্জামান, বেসিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু সাঈদ, নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, নিরালা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুরসহ বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|










































