Home আন্তর্জাতিক ইসরায়েলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর

2

আন্তর্জাতিক ডেস্ক।।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একাধিক হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, এসব হামলায় ট্যাংক, সামরিক বুলডোজার ও সেনাসদস্যদের অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে।

একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বায়াদা শহরের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাংকে হামলা চালানো হয়েছে। পাশাপাশি খিয়াম শহরে অভিযান চালানো তিনটি ইসরায়েলি সামরিক বুলডোজারও লক্ষ্য করে হামলা করা হয়।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, রাশাফ শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর রকেট ও কামান হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর দাবি করা এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বেড়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।