|| খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন থাকাকালে খোঁজখবর নেওয়া, পাশে দাঁড়ানো এবং সুস্থতার জন্য দোয়া করায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন|
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা জানান| বিজ্ঞপ্তিতে শফিকুল আলম তুহিন বলেন, অসুস্থতার সময় তিনি খুলনা মহানগর বিএনপি, বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতায় গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন| এছাড়া রাজনৈতিক সহযোদ্ধা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের দোয়া ও সহমর্মিতা তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার সাহস জুগিয়েছে| তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি|
আমার অসুস্থতার সময় যেভাবে সবাই খোঁজখবর নিয়েছেন, ফোন করেছেন, হাসপাতালে ও বাসায় এসে খোঁজ নিয়েছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, তা আমি কখনো ভুলবো না| একই সঙ্গে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে যাবেন|









































