কয়েক দফায় ব্যয় অর্ধকোটি টাকা >> তিন-চতুর্থাংশই অকেজো >> নেই মনিটরিং, বাড়ছে অপরাধ
সৈয়দ হুমায়ুন কবীর রানা।।
খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে খুন, মারামারি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে| জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধী শনাক্তের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সময়ে কয়েক দফায় ১৮৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল| কিন্তু চরম বাস্তবতা হলো, সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এসব ক্যামেরার তিন-চতুর্থাংশই অকেজো হয়ে পড়ে আছে| সরকারের প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এখন কেবল খুঁটিতে জড়ানো জড়বস্তু ছাড়া আর কিছু নয়| এই অকেজো ক্যামেরার সুযোগ নিয়ে অপরাধীরা নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আর প্রমাণের অভাবে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা|
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম চার মাসেই মহানগরীতে খুনের ঘটনা ঘটেছে ১১টি| চুরির ঘটনা ঘটেছে ৬০টিরও বেশি, যার মধ্যে ৫৭টি মামলা রেকর্ড করা হয়েছে| এছাড়া এক ডজন দস্যুতা ও ডাকাতির ঘটনায় পুলিশি ব্যবস্থা নেওয়া হলেও অপরাধী শনাক্তে আধুনিক প্রযুক্তির কোনো সহায়তা পাওয়া যায়নি|
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, ২০১৪ সালে ১২টি গুরুত্বপূর্ণ মোড়ে ৮৮টি ক্যামেরা এবং ২০২০-২১ সালে আরও ৯৬টি ক্যামেরা বসানো হয়েছিল| অথচ অযত্ন আর অবহেলায় প্রথম ধাপের সবকটি এবং দ্বিতীয় ধাপের বেশিরভাগ ক্যামেরা এখন নষ্ট| কোথাও সংযোগ তার বিচ্ছিন্ন, কোথাও আবার ক্যামেরা চুরি হয়ে গেছে| ফলে পুরো নগরী কার্যত নজরদারির বাইরে চলে গেছে|
খুলনার এই স্থবিরতার বিপরীতে বর্তমান সরকারের আমলে রাজধানী ঢাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন| স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ঢাকা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (অও) ক্যামেরার যুগে প্রবেশ করেছে| ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ও অপরাধ নিয়ন্ত্রণে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই ক্যামেরা ¯’াপন করা হয়েছে| এই প্রযুক্তির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ‘অটোমেটিক ন¤^র প্লেট রিকগনিশন’ (অঘচজ) এবং ¯^য়ংক্রিয় মামলা ব্যবস্থা| ঢাকায় বর্তমানে কোনো গাড়ি ট্রাফিক আইন অমান্য করলে বা দ্রুত গতিতে চললে এআই ক্যামেরা ¯^য়ংক্রিয়ভাবে সেই গাড়ির ন¤^র প্লেট শনাক্ত করে পুলিশের সার্ভারে তথ্য পাঠিয়ে দেয়| এতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ছাড়াই অপরাধীর নামে ই-প্রসিকিউশন বা ডিজিটাল মামলা হয়ে যা”েছ| ঢাকার এই প্রযুক্তিনির্ভর সাফল্য যখন সারা দেশে মডেল হিসেবে ধরা হচ্ছে, তখন খুলনার মতো বিভাগীয় শহরে সিসি ক্যামেরা অকেজো থাকা দুঃখজনক|
বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় অপরাধ দমন ও তদন্ত বিভাগ (সিআইডি) এবং ডিবি পুলিশের তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে অপরাধ দমনে সিসি ক্যামেরা পুলিশের সবচেয়ে বড় হাতিয়ার| পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আধুনিক ‘ভিডিও এনালিটিক্স’ সফটওয়্যার ব্যবহার করে সংগৃহীত ফুটেজ থেকে অপরাধীর চেহারা বা ‘ফেসিয়াল রিকগনিশন’ করা সম্ভব হচ্ছে| দেশের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও ডাকাতির রহস্য উদঘাটনে সিসি টিভি ফুটেজকে এখন ‘সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল সাক্ষ্য’ হিসেবে গণ্য করা হয়| অনেক ক্ষেত্রে সচল সিসি ক্যামেরা না থাকায় পুলিশকে কয়েক কিলোমিটার পথজুড়ে ব্যক্তিগত বা বাণিজ্যিক ভবনের ফুটেজ সংগ্রহ করতে হয়, যা তদন্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে| অথচ সরকারিভাবে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টারের মাধ্যমে ক্যামেরাগুলো নিয়ন্ত্রিত হলে কয়েক মিনিটের মধ্যেই অপরাধীর পলায়নের পথ চিহ্নিত করা সম্ভব হতো|
খুলনার দৌলতপুর ও নিরালা এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি নজরদারির অভাবে সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে| কয়েক মাস আগে নিরালা এলাকায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সরকারি কোনো ফুটেজ পায়নি| পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ফুটেজ ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ধরা সম্ভব হয়| ¯’ানীয়দের দাবি, ঢাকার মতো খুলনায়ও যদি এআই ক্যামেরা না হোক, অন্তত সাধারণ সিসি ক্যামেরাগুলোও সচল রাখা যেত, তবে নারী ও শিক্ষার্থীদের চলাচল নিরাপদ হতো| শিক্ষার্থীরা নির্ভয়ে কলেজে যেতে পারত এবং ইভটিজিংয়ের মতো ঘটনাও কমে আসত|
কেএমপির অপরাধ শাখার সহকারী কমিশনার গোলাম মহম্মদ বলেন, সাদা পোশাকে পুলিশের টহল থাকলেও ডিজিটাল নজরদারি ছাড়া আধুনিক যুগের অপরাধ দমন করা প্রায় অসম্ভব| বর্তমানে অপরাধীরা অনেক বেশি কৌশলী, তারা অপরাধ করেই দ্রুত এলাকা ত্যাগ করে| সিসি ক্যামেরা নষ্ট থাকায় তাদের পালানোর রুট বা পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে| পুলিশ কর্মকর্তাদের মতে, কেবল ক্যামেরা ¯’াপন করলেই হবে না, সরকারি ক্যামেরার জন্য ঢাকার মতো ডেডিকেটেড ‘মনিটরিং সেল’ ও দক্ষ টেকনিশিয়ান থাকা জরুরি, যারা প্রতিদিন ক্যামেরার ফিড পর্যবেক্ষণ করবেন|
নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলেন, বর্তমান সরকারের স্মার্ট সিটি গড়ার লক্ষ্যকে টেকসই করতে হলে কেবল ঢাকা কেন্দ্রিক উন্নয়ন নয়, খুলনার মতো গুরুত্বপূর্ণ মহানগরীকেও প্রযুক্তির আওতায় আনতে হবে| একদিকে ঢাকার রাস্তায় ¯^য়ংক্রিয় মামলা হ”েছ, অন্যদিকে খুলনায় সিসি ক্যামেরা নষ্ট থাকায় খুনি-ছিনতাইকারীরা শনাক্ত হ”েছ না| এই ব্যবধান ঘোচানো জরুরি| জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরঞ্জামগুলো কেন নষ্ট হলো, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন| জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে অকেজো ১৮৪টি ক্যামেরা সংস্কারসহ নতুন করে আধুনিক এআই সমৃদ্ধ ক্যামেরা স্থাপনের জোরালো দাবি এখন খুলনাবাসীর| অন্যথায়, অপরাধের ¯^র্গরাজ্যে পরিণত হওয়ার ঝুঁকি থেকে এই সুন্দরবন সংলগ্ন নগরী রক্ষা পাওয়া কঠিন হবে|











































