Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

185


স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।


খুলনা মহানগর ছাত্রদল:
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে তাজিম বিশ্বাসকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আরিফুর রহমান আরিফ এবং সদস্য সচিব হয়েছেন হাবিবুর রহমান খান বিপ্লব।


যুগ্ম আহ্বায়করা হলেন- সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মো. শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন ভূইয়া শামীম, আব্দুল আহাদ শাহিন, মো. মাজাহারুল ইসলাম রাসেল, জিএম রাজিবুল ইসলাম বাপ্পি, রাজু আহমেদ রাজ, ইউসুফ, মাহিমুল হক, আব্দুস সালাম, মো. আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, আরফিন তুর্য, মাজাহারুল ইসলাম রানা ও হাসিবুর রহমান শোভন।


সদস্যরা হলেন- মো. মেরাজ হোসেন মানিক, খালিদ সাইফুল্লাহ, মিজানুর রহমান মৃদুল, হাসন ফকির, মো. মারজান, সালাউদ্দিন শান্নু, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ ও শেখ শামসাদ হোসেন আবিদ।


খুলনা জেলা ছাত্রদল:
খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে ফিরোজ আহমেদকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবু জাফর এবং সদস্য সচিব হয়েছেন খান ইসমাইল হোসেন।


যুগ্ম আহ্বায়করা হলেন- মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু, রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমেদ, ইমরান হোসেন, মাহমুদুল হাসান (রুপসা) ও আরিফ বিল্লাহ সবুজ।


সদস্যরা হলেন- মিল্টন রায়, বিএম সাজেদ হোসেন সজল, হাফিজুর রহমান সাগর, তানভীর আলম, সোহান মোল্ল্যা, রাজেশ রায় রাজা, ইয়াসির আরাফাত, সাব্বির আলম বাবু, ফয়সাল চৌধুরী, সরোজিৎ ঘোষ দেবেন, সাব্বির আহমেদ গাজী, মো. জাকারিয়া গাজী, শেখ হৃদয় আহমেদ, প্রসেনজিৎ রায়, ইয়ামিন শেখ, মো. আবু সাইদ সেখ, আসাদুজ্জামান মামুন, অনিক আহমেদ (ডুমুরিয়া) ও খালিদ ওয়ালিদ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।