Home আঞ্চলিক দিঘলিয়ায় বৃক্ষরোপণ ও সহায়তা বিতরণে জেলা প্রশাসক

দিঘলিয়ায় বৃক্ষরোপণ ও সহায়তা বিতরণে জেলা প্রশাসক

17

স্টাফ রিপোর্টার।।

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত মঙ্গলবার (১২ মে) দিঘলিয়া উপজেলা সফর করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত এবং সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।

সফরকালে জেলা প্রশাসক দৌলতপুর তহশীল অফিস, ব্র্যাক পরিচালিত অটিজম শিশুদের স্কুল, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ২ নম্বর বারাকপুর ইউনিয়ন পরিষদ এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও সেবার মান পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিঘলিয়ায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার এবং অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।