ঢাকা অফিস
আগামী ৫ আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান| জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্টের ১ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে| এরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাদুঘরটি| সংস্কৃতিমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড রয়েছে জুলাই জাদুঘরে|
এর আগে মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নিয়ে নির্মাণাধীন জাদুঘর পরিদর্শন করেন স্পিকার| ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে| সেদিন দুপুরে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে হাজারো ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করেন| এর আগেই শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন|
প্রায় ২৮ বছর ধরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে অন্তর্বর&তী সরকার জুলাই জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়| ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি সরকার এই প্রকল্প অব্যাহত রেখেছে|
পরিদর্শন শেষে স্পিকার বলেন, এই জাদুঘর যত দিন থাকবে শেখ হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ| জাদুঘর প্রমাণ করবে, গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে|
স্পিকার বলেন, জুলাই জাদুঘর যতদিন টিকে থাকবে ততদিন এদেশের মানুষের ˆ¯^রাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে| ˆ¯^রাচারী মাফিয়া শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের নিপীড়ন, ˆনরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে মুনশিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে|
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাইযোদ্ধারা জাতির ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছেন|
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবি¤^ হচ্ছে এই জুলাই জাদুঘর| তিনি আরও বলেন, জুলাই জাদুঘর ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রতিবি¤^|
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে|
স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রী জাদুঘরের ‘লং ওয়াক টু ডেমোক্রেসি রোডে’ ১৯৭১ থেকে ১৯৯১ এর বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কিত স্থির চিত্র পরিদর্শন করেন| জুলাই অভ্যুত্থানের শহীদ আনাসের চিঠি, শহীদ আবরার ফাহাদের স্মরণ স্মৃতি কর্নার, আয়নাঘর মিনিয়েচার দেখেন| শহীদ জাহিদুজ্জামান তানভীনের নিজ হাতে বানানো সংসদ ভবনের মিনিয়েচার, সৌদিপ্রবাসী শহীদ আবু ইসহাকের রক্তে ভেজা জামা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাঁরা|











































