খবর বিজ্ঞপ্তি
ˆদনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার প্রতিথযশা সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৩ মে)| মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ|
এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে|
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে|
সাংবাদিক আইয়ুব হোসেন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন| তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন| এছাড়া তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন|
মুক্তিযোদ্ধা সাংবাদিক দীপক রায় চৌধুরী ও আইয়ুব হোসেনের সম্পাদনায় ১৯৭১ সালে সাপ্তাহিক ‘বাংলার ডাক’ পত্রিকা প্রকাশিত হতো| ‘রণাঙ্গণ থেকে আইয়ুব হোসেন’- এই নামে রিপোর্ট করতেন| পত্রিকাটির কার্যালয় ছিলো ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের অন্নপূর্ণা হোটেল| ¯^াধীনতার পরেও পত্রিকাটি মাগুরা থেকে বের হতো| ¯^াধীনতা যুদ্ধে পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তার পুরো পরিবারই ছিলেন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট|
আইয়ুব হোসেনে বাবা মরহুম আব্দুল জলিল বিশ^াস ছিলেন মাগুরার দক্ষিণ অঞ্চলের মুক্তিযুদ্ধের একজন প্রধান সংগঠক| মুক্তযুদ্ধ চলাকালে রাজাকররা তার মুক্তিযোদ্ধা তিন ছেলেকে বাড়িতে না পেয়ে গ্রামের বাড়ি দুইবার পুড়িয়ে দেয়| জলিল বিশ^াসের মেঝ ছেলে ও আইয়ুব হোসেনের ভাই মুক্তিবাহিনী ‘মোহন বাহিনীর’ প্রধান কমান্ডার মোক্তার হোসেন মোহন ১৯৭১ সালের ডিসে¤^র মাসে নিখোঁজ হন| আজও তিনি পরিবারের কাছে ফেরেননি| ছোট ভাই মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন টুকুও ১৯৭১ সালে রাজাকারদের হাতে নির্যাতনের শিকার হন| তবে সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেচেঁ যান| এই পরিবারের আরেক সন্তান আইয়ুব হোসেনের ভাতিজা মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বিশ^াসসহ ৮ জন মুক্তিযোদ্ধাকে রাজাকাররা জীবন্ত কবর দিয়ে হত্যা করে| তবে জীবদ্দশায় আইয়ুব হোসেন কখনোই নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতেন না|
এছাড়া আইয়ুব হোসেন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের সাথে জড়িত ছিলেন| খুলনায় সাংবাদিক জগতের যে কয়জন দিকপাল ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম| তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়|










































