শামীম শিকদার।।
পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও উৎসবের আনন্দ নেই খুলনা বিএনপির অধিকাংশ নেতাকর্মীর ঘরে| দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা, রাজনৈতিক মামলা, গ্রেপ্তার আতঙ্ক, ব্যবসা-বাণিজ্যে ধস এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত দলটির তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ এবারও কোরবানি দিতে পারছেন না| অনেকের ঘরে ঈদের প্রস্তুতির বদলে এখন চলছে সংসার টিকিয়ে রাখার লড়াই|
দলীয় সূত্রের দাবি, খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রায় ৮০-৮৫ শতাংশ নেতাকর্মী অর্থাভাবে এবার কোরবানি থেকে বিরত থাকবেন| যাদের অনেকেই একসময় প্রতিবছর গরু কিংবা ছাগল কোরবানি দিতেন, পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন| কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে|
নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিকূলতায় তারা শুধু রাজনীতিতেই নয়, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও চরম ক্ষতির শিকার হয়েছেন| মামলা মোকদ্দমা সামলাতে গিয়ে অনেকে জমিজমা বিক্রি করেছেন, কেউ ব্যবসা হারিয়েছেন, আবার কেউ বছরের পর বছর আত্মগোপনে থেকে কর্মহীন হয়ে পড়েছেন| ফলে এখন পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে|
খুলনা মহানগর বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে ঈদের সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ থাকত| এলাকায় এলাকায় কোরবানির প্রস্তুতি চলত, একে অপরের বাড়িতে যাওয়া-আসা হতো| কিন্তু এখন অনেক নেতাকর্মীর ঘরেই ঈদের আনন্দ নেই| সন্তানদের নতুন পোশাক কিনে দিতেও কষ্ট হচ্ছে অনেকের|
তাদের ভাষ্য, রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক অনিশ্চয়তার কারণে বিগত কয়েক বছরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে| মামলা ও গ্রেপ্তার আতঙ্কে দীর্ঘদিন ¯^াভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন থাকায় অনেকেই পেশাগত অবস্থান হারিয়েছেন| ফলে কোরবানির মতো বড় ধর্মীয় আয়োজন এখন তাদের কাছে বিলাসিতার মতো মনে হচ্ছে|
সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী বলেন, “একা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য এখন আর নেই| কয়েকজন মিলে ভাগে কোরবানি দেওয়ার চিন্তা করছি| বহু বছর ধরেই নেতাকর্মীরা ঈদের প্রকৃত আনন্দ থেকে দূরে রয়েছেন|”
খুলনা জেলা ¯ে^চ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু বলেন, “তৃণমূলের নেতাকর্মীরা খুবই কষ্টে আছেন| জেলার ৮০ থেকে ৯০ শতাংশ নেতাকর্মী এবারও কোরবানি দিতে পারবেন না| দীর্ঘদিনের অর্থনৈতিক ˆদন্যতা কাটিয়ে উঠতে আরও সময় লাগবে|”
খুলনা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু বলেন, “রাজনৈতিক মামলায় জড়িয়ে অনেক নেতাকর্মী নিঃ¯^ হয়ে গেছেন| আদালত, কারাগার ও আত্মগোপনের জীবনে তাদের আর্থিক ভিত্তি ভেঙে পড়েছে| ফলে কোরবানি দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না| ব্যক্তিগতভাবেও তিনি এবার কোরবানি দিচ্ছেন না|”
দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, অসচ্ছল নেতাকর্মীদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে| কেউ যেন অন্তত ঈদের আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত না হন, সে চেষ্টা চলছে|
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সাধারণত সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপে পড়েন| মামলা, রাজনৈতিক সংঘাত, ব্যবসায়িক অনিশ্চয়তা ও কর্মসংস্থানের সংকট মিলিয়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত অসংখ্য পরিবার দীর্ঘমেয়াদি সংকটে পড়ে| খুলনায় বিএনপির নেতাকর্মীদের বর্তমান অবস্থাও সেই বাস্তবতারই প্রতিচ্ছবি|
একসময় যারা দলীয় কর্মসূচি, ঈদ উৎসব ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই এখন জীবনযুদ্ধেই ক্লান্ত| কোরবানির ঈদকে ঘিরে যেখানে মানুষের ঘরে আনন্দের প্রস্তুতি থাকার কথা, সেখানে খুলনার বহু বিএনপি নেতাকর্মীর ঘরে এখন অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাসের গল্প|











































