দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ এলাকায় ঘের দখল, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং সীমানা নেট অপসারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, যুবলীগ নেতা মিজানুর রহমান জাকারিয়া ফরাজির নেতৃত্বে একদল লোক ওই এলাকায় একটি মাছের ঘের জোরপূর্বক দখল করে নেয়। এ সময় তারা ঘেরে থাকা সীমানা নেট তুলে ফেলে এবং পাশের একটি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান জাকারিয়া ফরাজি (৪১), ছোমেদ ফরাজি (৬১), হাই সাহেব (২৪), শামিম (২৩), আসমা বেগম (২২), আসাদুল খলিফা (২৭), রশিদ খলিফা (৪৮) এবং আসাদুল আকন (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা জানান, তারা দীর্ঘদিন ধরে ঘেরটি ভোগদখল করে আসছিলেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।











































