ঢাকা অফিস।।
ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সকল এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত।
বুধবার (৬ মে) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতাসা জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, টাংগাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।











































