Home আঞ্চলিক জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল

20

স্টাফ রিপোর্টার।।
জাসাস খুলনা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা আর নেই। তিনি বুধবার (৬ মে) খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা আজ বাদ আসর গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রেজাউল ইসলাম রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ দলটির সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও জাসাস খুলনা মহানগরের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দেন।