Home আঞ্চলিক নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

1

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ তাইজুল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত তাইজুল বটিয়াঘাটা উপজেলার গাওঘরা চানদার ডাংগি এলাকার নজরুলের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাইজুলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তাইজুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।