Home আঞ্চলিক গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

0

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, ’গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে শহরতলীর আড়পাড়ার দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘোরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক ইয়াসিন মোল্লার শিশুপুত্র সামিউল আলিম মোল্লা ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।’

নিহত সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।