Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। মৃত শিশু সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার বাসিন্দা হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ’গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।’

অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় তার হাম সংক্রমণ নিশ্চিত হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়। তবে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, ’শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা গেছে।’