ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাম্মী আক্তার (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টায় দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুষ্টিয়া জেলা শহরের মিলপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ’দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাম্মী আক্তার।
পথিমধ্যে আরাপপুর-চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার শহরের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান। সে সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শাম্মী আক্তার।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা ওসি শামসুল আরেফীন বলেন, ‘নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’











































