শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে হুমকি দেওয়ার পরদিন চিংড়িঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে| মঙ্গলবার সকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের ˆভরবনগরে এই ঘটনা ঘটে| ভুক্তভোগী ঘেরমালিক গোলাম আজম এ ব্যাপারে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন|
গোলাম আজম জানান, উপজেলার রমজাননগর ইউনিয়নের ˆভরবনগর মৌজার সাড়ে চার বিঘা জমি ২০১৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইজারা নিয়ে তিনি চিংড়ি চাষ করছেন| এ জন্য এলাকার রফিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে চার বছরের অগ্রিম টাকা পরিশোধ করেন| কিন্তু জমির মালিকদের সঙ্গে রমজাননগর ইউনিয়নের ৩ ন¤^র ওয়ার্ড কমিটির সহসভাপতি আহাদ আলীর বিরোধ রয়েছে| ওই বিরোধের জের ধরে সোমবার আহাদ আলীর ছেলে রাশিদুল ও সিরাজুল ঘেরমালিক গোলাম আজমকে হুমকি দেন| তিনি শ্যামনগর থানায় বিষয়টি লিখিতভাবে জানান| অভিযোগে বলা হয়, মঙ্গলবার সবাই যখন পহেলা ˆবশাখের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেই সুযোগে আহাদ আলী ও তার তিন ছেলে রাশিদুল, শহিদুল ও সিরাজুলের নেতৃত্বে গোলাম আজমের চিংড়িঘেরে লুটপাট চালানো হয়| আহাদ আলীর দাবি, তিনি আগে রাজনীতি করলেও এখন কোনো দল করেন না| ওই জমি নিয়ে বিরোধের বিষয়টি জানিয়ে গোলাম আজমকে নিষেধ করেছিলেন মাছের ঘের না করতে| তবে কথা না শোনায় সেখানে তিনিও মাছ ছেড়েছিলেন| সেখান থেকে মঙ্গলবার কিছু মাছ ধরেছেন|
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন| পুলিশ শিগগিরই ঘটনাস্থল পরিদর্শনে যাবে| অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি|










































