Home আঞ্চলিক ফুলতলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন আর নেই

ফুলতলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন আর নেই

31

নিজস্ব প্রতিবেদক।।

খুলনার ফুলতলা উপজেলা-এর গণমানুষের নেতা, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (রাত) অসুস্থতাজনিত কারণে এভার কেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। স্থানীয় রাজনীতি ও জনসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় নির্ধারণ হলে পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।