Home খেলাধুলা টি-টোয়েন্টিতে সেরা ওপেনার বেছে নিলেন কোহলি

টি-টোয়েন্টিতে সেরা ওপেনার বেছে নিলেন কোহলি

3


অনলাইন ডেস্ক।।

দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতে শাসন করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা উপহার দেওয়ার পর অবসর নেন এই ‘চেজ মাস্টার’।

এরপর আচমকা টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন বিরাট। দীর্ঘ ক্যারিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে ওপেনিং করেছেন বিরাট কোহলি। সেখানেই বেশ কয়েক জনের সঙ্গে খেলেছেন কোহলি। তার পছন্দের ওপেনিং জুটি কে? নাম জানিয়ে দিলেন কোহলি।

কয়েক দিন পরেই আইপিএলের ১৯ তম আসরে আরসিবির হয়ে ওপেন করতে দেখা যাবে কোহলিকে। তার আগে একটি প্রশ্নোত্তর পর্বে নিজের পছন্দ জানান এই তারকা ব্যাটার। কোহলির সঙ্গে খেলেছেন এমন ক্রিকেটারের নাম জানান তিনি।

কোহলির মতে, নিজ দেশের ক্রিকেটার হিসেবে শচীন টেন্ডুলকার, ব্রেন্ডন ম্যাককালাম, ট্র্যাভিস হেড, ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, এমনকি ট্র্যাভিস হেডের তুলনায় সেহওয়াগ টি-টোয়েন্টি ফরম্যাটে আরও ভালো ব্যাটসম্যান হতে পারতেন।

তবে বিশ্বব্যাপী সেরা ব্যাটসম্যান হিসেবে সেরা ওপেনার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলকে বেছে নিয়েছেন তিনি। ২০১৬ সালের আইপিএলে গেইলের সঙ্গে ওপেনিং করেছিল কোহলি। গেল এখন আইপিএল না খেললেও কোহলির সঙ্গে বন্ধুত্ব রয়েছে। গত বছর বেঙ্গালুরু আইপিএল জেতার পর গেলের সঙ্গে উল্লাসও করেছিলেন কোহলি। তাই পছন্দের জুটি হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকাকেই বেছে নিলেন তিনি।