ক্রীড়া ডেস্ক।।
পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারের ঘটনা। সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ানের শতাধিক রানের জুটিতে পাহাড়সম সংগ্রহের দিকে এগোচ্ছিল পাকিস্তান। নিজের শেষ ওভারে এমন সময় বোলিংয়ে এসে রানের লাগাম টেনে ধরেন মিরাজ। একই ওভারে রিজওয়ানকে রিশাদ হোসেনের ক্যাচ বানানোর পাশাপাশি সালমানকে করেন রানআউট।
তবে এ রান আউটটি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ওভারের চতুর্থ বলে মিরাজের লেন্থ বলটা অন্য প্রান্তে থাকা ব্যাটার আগার দিকে আলতো করে ঠেলে দেন রিজওয়ান। নিজের ডানে সরে গিয়ে পা দিয়ে বলটা ঠেকান মিরাজ। বল গিয়ে লাগে সালমানের প্যাডে। নিচু হয়ে বলটা তুলে মিরাজকে দিতে যান সালমান। এমন সময় মিরাজ বল তুলে নিয়ে আন্ডার আর্ম থ্রোয়ে সালমানকে রানআউট করেন।
ঘটনার আকস্মিকতায় সালমান কিছুটা অবাক হন। এগিয়ে গিয়ে মিরাজকে হয়তো বোঝানোর চেষ্টা করেছিলেন, তিনি বলটাকে ডেড ধরে নিয়েছিলেন। তবে মিরাজ নিজের আবেদনে অটুট থাকেন। আম্পায়ারও সেই আবেদন আমলে নিয়ে থার্ড আম্পায়ারের কাছে পাঠান। বল স্টাম্পে লাগার সময় সালমান ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার আউটের ঘোষণা দেন। এখানে স্পিরিট অব ক্রিকেটের আলোচনাই হওয়া উচিত নয়। সিস্পল রান আউট ছিল।
ওই বল যদি মিরাজ ঠিকঠাক ধরতে না পারত এবং বল যদি লং অনে চলে যেত, সালমান আলি আগা কি রান নিতেন না?
তাকে কেউ বলেনি ক্রিজের বাইরে গিয়ে বল টুকে দিতে। তার কাজ ক্রিজের মধ্যে থাকা। তিনি বাইরে, তাকে রান আউট করা হয়েছে, ব্যস। বরং তিনি ‘অবস্্রাক্টিং দ্য ফিল্ড’ আউটও হতে পারতেন।
মিরাজ দারুণ কাজ করেছেন। সালমান নিজের বোকামি বুঝতে পেরে সেটা আড়াল করার জন্য রেগেমেগে এখন বাংলাদেশের ওপর চাপানোর চেষ্টা করছেন, বাইরে এসে হেলমেট ছুড়ে ফেলেছেন। রেগে গিয়ে মিরাজকে ছক্কা মারতে গিয়েই উইকেট হারিয়েছেন মোহাম্মাদ রিজওয়ান। গেম অ্যাওয়ারনেসের এই ছোট ছোট জায়গাগুলোতেই এখানে বাংলাদেশ জিতেছে, পাকিস্তান খেই হারিয়েছে।
মিরাজ এই দুই ম্যাচে দারুণ বোলিংও করেছেন। অধিনায়ক হিসেবে, পারফরমার হিসেবে, এখনও সংশয়-প্রশ্ন তাকে নিয়ে আছে। তবে এই দুই ম্যাচের বোলিংয়ে ও এখানে ফিল্ডিংয়ে তিনি স্পট অন ছিলেন।
এদিকে লক্ষ্য ২৭৪ রান। প্রথম দুই ওভার দেখে খেললেও এরপর ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ১৫ রান তুলতে হারিয়ে বসেছে ৩ উইকেট।
শাহিন শাহ আফ্রিদিকে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম, ৭ বলে করেন মাত্র ১ রান। পরের বলেই আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। এবার মোহাম্মদ ওয়াসিমের বলে মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন সাইফ হাসান (১২ বলে ১২)।
নাজমুল হোসেন শান্ত আরও একবার দৃষ্টিকটু আউট হয়েছেন। শাহিন আফ্রিদির বলে ব্যাট পাতার আগেই উড়ে যায় স্টাম্প। ফেরেন শূন্য রানে।
এর আগে বিনা উইকেটে ১০৩, একটা সময় ৩ উইকেটে ২৩১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, স্কোর অনায়াসে ৩০০-৩৫০ হয়ে যাবে। তবে বাংলাদেশের বোলাররা সেটা করতে দেননি।
মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত এক রানআউটের পর দৃশ্যপট বদলে যায়। ৪৩ রানে শেষ ৭ উইকেট হারায় পাকিস্তান। ৪৭.৩ ওভারে অলআউট হয় ২৭৪ রানে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। তবে এবার আর আগের ম্যাচের মতো ভুল করেনি পাকিস্তান। সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত ১৩ ওভারের আগেই দলকে পার করে দেন ১০০ রানের গণ্ডি।
কিছুতেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে ১০৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৩১ বলে টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা মাজ সাদাকাতকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান বাংলাদেশ অধিনায়ক। ৪৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় সাদাকাত করেন ৭৫।
এরপর আরেক ওপেনার সাহিবজাদাকে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে ডিপ থার্ডম্যানে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা (৩১)। নাহিদ রানার বলে পুল করতে গিয়ে থার্ড ম্যানে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দেন শামিল হোসেন (৬)।
১৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে আবার জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলি আগা। ১১৫ বলে ১০৯ রানের জুটি ভাঙে বিতর্কিত এক রানআউটে।
সালমান আগা ননস্ট্রাইকে কিছুটা বেরিয়ে গিয়েছিলেন। বোলার মিরাজ আস্তে করে বল ধরে তিনি বুঝে ওঠার আগেই স্টাম্প ভেঙে দেন। আগা এই আউট মানতে পারেননি, বেরিয়ে যাওয়ার সময় অসন্তোষ প্রকাশ করেন। এমনকি ব্যাট আর হেলমেট ছুড়েও ফেলেন। ৬২ বলে ৬৪ রান আসে আগার ব্যাট থেকে।
এর এক বল পরেই উইকেট বিলিয়ে দেন আরেক সেট ব্যাটার রিজওয়ান (৪৪)। হুসাইন তালাতকে (৯) বোল্ড করেন রিশাদ হোসেন। ৭ বলে ১১ করে রানআউট হন আবদুল সামাদ। ২৫৪ রানে পাকিস্তান হারায় ৭ উইকেট।
এরপর আর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ইনিংসের ১৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৭৪ রানে।
রিশাদ হোসেন তিনটি আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুট উইকেট। একটি করে উইকেট তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।











































