স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতির আয়োজনে অসচ্ছল যাত্রাশিল্পীদের সাহাযার্থে পাঁচ দিনব্যাপি সৃজনশীল যাত্রা উৎসব এর উদ্বোধন হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নগরীর শেরে বাংলা রোডস্থ খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কালচারার অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন।
উদ্বোধনী দিনে রাজমহল অপেরার মেষে ঢাকা তারা যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে যাত্রপালা। টিকিটের মূল্যে নির্ধারণ করা হয়েছে একশত টাকা। দ্বিতীয় দিন সোমবার (২৬ জানুয়ারি) শ্রীগুরু নাট্য সম্প্রদায়ের সাগর ভাসা, মঙ্গলবার (২৭ জানুয়ারি) মা প্রতিমা শ্রীকৃষ্ণ নাট্য সংস্থার থানায় যাচ্ছে ছোট বউ, বুধবার (২৮ জানুয়ারি) প্রভাত অপেরার নীচুতলার মানুষ এবং বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজদূত অপেরার নিহত গোলাপ অনুষ্ঠিত হবে। যাত্রাশিল্প মালিক সমিতির পক্ষ থেকে যাত্রাপ্রিয় সকলকে যাত্রা উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।











































