খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন সুরক্ষার আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে রূপান্তর-এর সহযোগী, সুন্দরবন সাংবাদিক ফোরাম, বাগেরহাটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাগেরহাটে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর-এর নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় তাঁর রুহের মাগফিরাতকামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।











































