Home খেলাধুলা সিডনি টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন খাজা

সিডনি টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন খাজা

4


স্পোর্টস ডেস্ক।।
চলমান অ্যাশেজে যে গুঞ্জনটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত তাই-ই সত্যি হলো। সিডনিতে সিরিজের শেষ ম্যাচ দিয়ে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন উসমান খাজা। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্ত জানান অস্ট্রেলিয়ার এ তারকা ব্যাটার।

অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি শুরু হবে আগামী রোববার। ম্যাচের দুদিন আগে খাজার সংবাদ সম্মেলনের খবর পেয়েই সবাই এক প্রকার আন্দাজ করতে পারে যে কী হতে যাচ্ছে। সেসবকেই সত্যি প্রমাণ করে পরিবারের সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী খাজা। প্রায় দুই দশক আগে এই এসসিজিতেই প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয় তার। স্বপ্নের ব্যাগি গ্রিন ক্যাপটাও এই মাঠেই পান খাজা। সেই প্রিয় আঙিনা থেকেই জাতীয় দলকে বিদায় নিচ্ছেন তিনি। মূলত পারফর্মেন্সে ভাটা পড়ার কারণে বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এ অজি ওপেনার।