Home খেলাধুলা বিপিএল: ১২২ রানেই শেষ ঢাকা

বিপিএল: ১২২ রানেই শেষ ঢাকা

6


স্পোর্টস ডেস্ক।।
অল্পের মধ্যেই ঢাকা ক্যাপিটালসকে আটকে দিলো চট্টগ্রাম রয়্যালস। ইনিংসের দুই বল বাকি থাকতে ১২২ রানে গুটিয়ে গেল ঢাকা। দলের হয়ে এদিন দুই অঙ্কের রান ছুঁতে পারেন স্রেফ তিন ব্যাটার। নয়ে নামা মোহাম্মদ সাইফউদ্দিনের ২৫ বলে ৩৩ রানের ইনিংসে দলীয় পুঁজি কিছুটা বড় হয় ঢাকার। চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম। ২টি নেন অধিনায়ক শেখ মেহেদী।

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস। টসে জিতে আগে বোলিং বেছে নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। এখন পর্যন্ত দুদলই ২টি ম্যাচ খেলে ১টিতে জয় তুলে নিয়েছে। সমান ২ পয়েন্টে টেবিলের চার ও পাঁচে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম।

ঢাকা একাদশ: উসমান খান, সাইফ হাসান, জুবাইদ আকবরি, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, সালমান মির্জা।

চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ নাইম, মাহিদুল ইসলাম জয়, আসিফ আলী, তানভীর ইসলাম, সাদমান ইসলাম, শেখ মেহেদী (অধিনায়ক), শরিফুল ইসলাম, মির্জা বেগ, অ্যাডাম রসিংটন (উইকেটকিপার), আমির জামাল, মুকিদুল ইসলাম।